ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টুথপেস্টসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যে মাইক্রোপ্লাস্টিক পরীক্ষার উদ্যোগ নিয়েছে বিএসটিআই মাদরাসাছাত্র অসুস্থ হওয়ায় ফাঁস হলো ভয়ংকর ঘটনা খামারে খাবার দিয়ে ঘুমাতে যান আমিনুর, সকালে উঠে ‘মাথায় হাত’ চাকরি ছেড়েছেন পাকিস্তানের হাতে ‘ধরা পড়া’ সেই পাইলট ১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে দিল ৩০০ কুমড়াগাছ, হতাশায় কৃষকের মাথায় হাত ভাতিজার সঙ্গে স্ত্রীর পরকীয়া, ক্ষোভে বৃদ্ধের তুলকালাম সিএনজিতে লাগানো হ্যান্ডকাফসহ পুলিশ হেফাজত থেকে পালালো আসামি হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান হোটেলে প্রেমিকাকে কুপিয়ে হত্যা প্রেমিকের মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা

আহম্মদ চ্যারিটির উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও আর্থিক সহায়তা প্রদান

  • আপলোড সময় : ০১-০২-২০২৬ ০৩:১২:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০২-২০২৬ ০৩:১২:৪৭ অপরাহ্ন
আহম্মদ চ্যারিটির উদ্যোগে মেধাবী  শিক্ষার্থীদের বৃত্তি ও আর্থিক সহায়তা প্রদান আহম্মদ চ্যারিটির উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও আর্থিক সহায়তা প্রদান
আহম্মদ চ্যারিটি সেন্টারের উদ্যোগে রাজশাহীর তানোর, মোহনপুর ও রাজশাহী সদর এলাকার দেশের বিভিন্ন মেডিকেল কলেজে অধ্যয়নরত অস্বচ্ছল ও অত্যন্ত মেধাবী পাঁচজন শিক্ষার্থীর মধ্যে আর্থিক সহায়তা ও বাৎসরিক বৃত্তির চেক বিতরণ করা হয়েছে। সম্প্রতি আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পি কে মোহাম্মদ মাসুদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর গোলাম মোস্তফা, আশহাজ্ব আব্দুল লতিফ বাবল ও  আতাউর রহমান। এতে সভাপতিত্ব করেন আহম্মদ চ্যারিটি সেন্টারের উপদেষ্টা আলহাজ্ব জসিম উদ্দিন মন্ডল। এছাড়াও অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য  আব্দুল হান্নানসহ উপকারভোগী শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে রাজশাহী সদর এলাকার একজন গৃহকর্মী ও একজন ভ্যানচালকের মেয়েকে চিকিৎসা সহায়ক সরঞ্জাম ক্রয়ের জন্য ৫০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়। পাশাপাশি অন্যান্য শিক্ষার্থীদের হাতে বাৎসরিক বৃত্তির চেক তুলে দেওয়া হয়। আয়োজকরা জানান, সমাজের অবহেলিত ও মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষা নিশ্চিত করাই এই কর্মসূচির মূল উদ্দেশ্য।

প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পি কে মোহাম্মদ মাসুদ বলেন, আর্থিক সংকটের কারণে যেন কোনো মেধাবী শিক্ষার্থীর স্বপ্ন থেমে না যায়, সে লক্ষ্যেই এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আহম্মদ চ্যারিটি সেন্টার যে মানবিক দায়িত্ববোধ থেকে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে, তা সত্যিই প্রশংসার দাবিদার। এ ধরনের সহায়তা ভবিষ্যতে দক্ষ চিকিৎসক গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীরাও আহম্মদ চ্যারিটি সেন্টারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই সহায়তা তাদের পড়াশোনা চালিয়ে যেতে নতুন অনুপ্রেরণা জোগাবে।

উল্লেখ্য, আহম্মদ চ্যারিটি সেন্টারের প্রতিষ্ঠাতা বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করলেও দেশের অসহায় ও মেধাবী শিক্ষার্থীদের সহায়তায় নিয়মিতভাবে বিভিন্ন সামাজিক ও শিক্ষামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে সংগঠনটি।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার

১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার