ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জরুরি জনসচেতনতামূলক বিজ্ঞপ্তি, জেলা প্রশাসন, রাজশাহী বরেন্দ্র অঞ্চলকে ‘স্মার্ট কৃষি অঞ্চল’ হিসেবে গড়ে তুলতে চাই চেয়ারম্যান তুহিন দীর্ঘ ১৯বছর পর যৌথ বাহিনীর জব্দ করার বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু নগরীতে ৫’জন মাদক কারবারি-সহ গ্রেফতার ১৮ রাজশাহী নগরীতে কিছুক্ষণ ভারী বৃষ্টি হলেই সৃষ্টি হয় জলাবদ্ধতা ১৫৫ বছরে রাজশাহী এসোসিয়েশন: ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করার আহ্বান রাবি শিক্ষার্থীদের রেল অবরোধ সারা দেশের সাথে যোগাযোগ বন্ধ প্রেমে বিচ্ছেদের পর অভিনেতাকে জুতাপেটা করলেন অভিনেত্রী! ক্লাস শেষে ছাত্রকে নিজ কক্ষে নিয়ে যেতেন মাদরাসার শিক্ষক স্বামী প্রবাসে, প্রেমিকের সঙ্গে যে কাণ্ড ঘটালেন তরুণী! ফিফার সাহায্যে ফাইনালে মেসিরা! আবার বিতর্ক বাড়িয়ে দিলেন রোনাল্ডো বাঘায় শয়নকক্ষ থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার বিশ্বকাপ জিতে গোলপোস্টের জাল কেটে নিয়েছেন স্পেনের ফুটবলারেরা! জামালপুরে প্রেমিকের বাড়িতে ২ নারীর অনশন রাস্তার জায়গা দখলের অভিযোগে আরডিএ চেয়ারম্যানের সরেজমিন পরিদর্শন নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড নাটোরের সিংড়ায় ৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যা প্রতিবন্ধী যুবতীকে ফুসলিয়ে ঘরে নিয়ে গেলেন ৭৫ বছরের বৃদ্ধ বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়া স্বামীর বাড়িতে ঢুকে নারীকে ধর্ষণ ফরিদপুরে গভীর রাতে ইমামের স্পর্শকাতর অঙ্গ কাটলেন স্ত্রী

নগরীর চন্দ্রিমা থানার নারীকেল বাড়িয়ায় ছেলের হাতে মা খুন

  • আপলোড সময় : ০১-০২-২০২৬ ০২:০৫:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০২-২০২৬ ০২:০৫:০৭ অপরাহ্ন
নগরীর চন্দ্রিমা থানার নারীকেল বাড়িয়ায় ছেলের হাতে মা খুন নগরীর চন্দ্রিমা থানার নারীকেল বাড়িয়ায় ছেলের হাতে মা খুন
রাজশাহী নগরীর নারীকেল বাড়িয়া এলাকায় শনিবার রাত ৯টা থেকে সাড়ে  ৯টার মধ্যে মোঃ সুমন আলী (৪০) নামে নেশাগ্রস্ত ছেলে নিজের মা সোহাগি বেগমকে (৬০) হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যা করে রাস্তায় ফেলে রাখে। নিহত সোহাগি বেগম বিধবা ছিলেন এবং তিনি ওই এলাকার মৃত আজিজুলের স্ত্রী ছিলেন। পুলিশ ময়নাতদন্তের জন্য লাশ রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

ঘটনার সময় স্থানীয়রা দেখে পুলিশকে খবর দিলে পুলিশ সুমন ঘরের ভেতরে ঢুকে গেট লাগিয়ে আত্মগোপন করে। পরে পুলিশ এসে তাকে আটক করে থানায় নিয়ে যায়।

স্থানীয় ও পরিজনদের অভিযোগ অনুযায়ী, মোঃ সুমন দীর্ঘদিন ধরে হেরোইনসহ বিভিন্ন মাদকের নেশায় আসক্ত ছিলেন। নেশার টাকার জন্য তিনি নিয়মিত মা ও বাড়ির অন্যান্য সদস্যদের উপর অত্যাচার চালাতেন এবং ছোটখাট চুরির সঙ্গে জড়িত ছিলেন। সুমনের ধারালো অস্ত্র, হাসুয়া বা রামদা তার কাছে থাকত বলে জানান স্থানীয়রা।

পরিবারের ছোট ছেলে রবিউল ইসলাম মানিক (৩৫) এর স্ত্রী মোসাঃ শান্তি জানান, আমার ভাসুর সুমন নেশায় আসক্ত। তার চারজন স্ত্রী ছিল, কিন্তু নেশার কারণে সবাই তাকে ছেড়ে গেছে। দীর্ঘদিন ধরে নেশার টাকার জন্য আমার শাশুড়ীকে অত্যাচার করে আসছিল। এর আগে আমরা তাকে ভাল করার জন্য জেলে দিয়েছিলাম। কিন্তু জেল থেকে বের হয়ে আরও নেশাগ্রস্ত হয়ে পড়ে।

শান্তি আরও বলেন, গত কয়েক সপ্তাহ ধরে নেশার টাকার জন্য শাশুড়ীকে অত্যাচার করছিল। আমরা তাকে পুলিশে দেওয়ার জণ্য পরিবারের লোকজন আলোচনাও করেছি। কিন্তু শনিবার রাতেই আমার শাশুড়ীকে কুপিয়ে হত্যা করার পর শয়ন কক্ষে টেনে রাস্তায় ফেলে দেয়।

চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুল ইসলাম বলেন, এটি একটি মর্মান্তিক ঘটনা। হত্যাকারী ছেলেকে গ্রেফতার করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য রামেকে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে দুপুরে নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
এ বিষয়ে নিহত নারীর ছেলে বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। 

রবিবার দুপুরে হত্যাকারীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান ওসি।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড

নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড