ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টুথপেস্টসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যে মাইক্রোপ্লাস্টিক পরীক্ষার উদ্যোগ নিয়েছে বিএসটিআই মাদরাসাছাত্র অসুস্থ হওয়ায় ফাঁস হলো ভয়ংকর ঘটনা খামারে খাবার দিয়ে ঘুমাতে যান আমিনুর, সকালে উঠে ‘মাথায় হাত’ চাকরি ছেড়েছেন পাকিস্তানের হাতে ‘ধরা পড়া’ সেই পাইলট ১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে দিল ৩০০ কুমড়াগাছ, হতাশায় কৃষকের মাথায় হাত ভাতিজার সঙ্গে স্ত্রীর পরকীয়া, ক্ষোভে বৃদ্ধের তুলকালাম সিএনজিতে লাগানো হ্যান্ডকাফসহ পুলিশ হেফাজত থেকে পালালো আসামি হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান হোটেলে প্রেমিকাকে কুপিয়ে হত্যা প্রেমিকের মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন: বাগমারার বিএনপি প্রার্থীকে শোকজ

  • আপলোড সময় : ৩১-০১-২০২৬ ০৯:২২:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-০১-২০২৬ ০৯:২২:১৪ অপরাহ্ন
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন: বাগমারার বিএনপি প্রার্থীকে শোকজ
 

রাজশাহী-৪ (বাগমারা) আসনের বিএনপি প্রার্থী ডিএম জিয়াউর রহমানকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।
গাছে পেরেক ঠুকে পোস্টার সাঁটানো এবং অবৈধভাবে তোরণ নির্মাণের দায়ে 
রবিবার (১ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে তাঁকে সশরীরে বা প্রতিনিধির মাধ্যমে আদালতে হাজির হয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

রাজশাহীর সিভিল জজ এবং নির্বাচনি অনুসন্ধান কমিটির প্রধান নওশীন মাহবুব গত শনিবার এই আদেশ দেন। তদন্তে দেখা গেছে, বাগমারা উপজেলার ভবানীগঞ্জ পৌরসভা এলাকায় রাস্তার ওপর অবৈধ তোরণ নির্মাণ এবং উত্তর একডালা, দ্বীপপুর ও তাহেরপুরসহ বিভিন্ন এলাকায় গাছে পেরেক ঠুকে ফেস্টুন লাগিয়ে প্রচারণা চালানো হচ্ছে, যা সরাসরি আচরণবিধির লঙ্ঘন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আসাদুল্লাহ আল ফিরোজ এবং জামায়াতে ইসলামীর প্রার্থীর সমর্থক আবদুল গাফফারের পৃথক দুটি লিখিত অভিযোগের ভিত্তিতে এই তদন্ত পরিচালিত হয়। গত ২৭ জানুয়ারি সরেজমিনে তদন্ত চালিয়ে বিচারিক কমিটি অভিযোগের সত্যতা পায়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, গাছ ও বিদ্যুতের খুঁটিতে ফেস্টুন ঝুলানো এবং বিভিন্ন ভবনে ব্যানার টাঙানো নির্বাচন পরিপন্থী কাজ।

বিএনপি প্রার্থীর প্রধান নির্বাচনি এজেন্ট শামসুজজোহা সরকার জানান, তাঁরা নির্ধারিত সময়ের মধ্যেই শোকজের লিখিত জবাব দেবেন। তবে তোরণ নির্মাণের বিষয়টি অস্বীকার করে তিনি দাবি করেন, সেটি একটি পুরোনো তোরণ ছিল এবং সেখানে ব্যানার টাঙানোর পর তা সরিয়ে নেওয়া হয়েছে


নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার

১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার