ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬ , ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে সাংবাদিকদের জন্য তিন দিনের এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ শুরু শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় শিক্ষার্থীরা ইরানের বন্দরে বন্দরে অবরোধ শুরু করল আমেরিকা, বাড়ল আক্রমণের তীব্রতা! শিক্ষার্থীদের প্রতি বছর বর্ষায় একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর বিআরটিএ ও ডামের উদ্যোগে ৬২০ গণপরিবহন চালককে প্রশিক্ষণ জুলাই শহিদ দিবসের কর্মসূচি জাতীয় স্টার্টআপ প্রতিযোগিতায় অনন্য স্বীকৃতি পেল রুয়েট শিক্ষার্থীর উদ্ভাবিত ‘চর্চা’ জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সম্মিলিতভাবে কাজ করার আহ্বান রাসিক প্রশাসকের পানি সম্পদবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন এমপি মিলন নগরীতে ইয়াবা, ট্যাপেন্টাডল, গাঁজা ও এসকাফ সিরাপ-গ্রেফতার ৩ এমবাপেদের নিয়ে বর্ণবিদ্বেষী মন্তব্য! সেমিফাইনালের আগে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে ধুয়ে দিলেন স্পেনের ইয়ামাল বাছুরকে মঞ্চে টেনে এনে নাচানোর চেষ্টা! ভিডিয়ো দেখে কড়া বার্তা টিনার ‘কারও সঙ্গেই যৌন সম্পর্ক চাই না’, নিজেকে উভকামী বলেছিলেন, এ বার অন্য গোপন কথা জানালেন আকাঙ্ক্ষা রাসিক প্রশাসকের সাথে পিএসএস সদস্যবৃন্দের সৌজন্য সাক্ষাৎ শিশুকে চেতনানাশক খাইয়ে ধর্ষণ মুদি দোকানির প্রবাসীর স্ত্রী নিয়ে যুবক উধাও, স্বামীর হুলুস্থুল কাণ্ড ডিগ্রি পরীক্ষা উপলক্ষে আরএমপির গণবিজ্ঞপ্তি প্রকাশ সীমান্তে ভারতীয় চোরাকারবারিদের লক্ষ্য করে গুলি চালাল বিজিবি কুড়িগ্রামে পরকীয়ার জেরে স্বামীকে হত্যা: স্ত্রী-প্রেমিকসহ ৪ জনের যাবজ্জীবন বিস্কুটের লোভ দেখিয়ে পাঁচ ও ছয় বছর দুই শিশুকে ঘরে নিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগে

এনসিপির দুই নারী প্রার্থীর হাতে শাপলা কলি তুলে দিলেন জামায়াত আমির

  • আপলোড সময় : ৩১-০১-২০২৬ ০৯:০২:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-০১-২০২৬ ০৯:০২:৩৩ অপরাহ্ন
এনসিপির দুই নারী প্রার্থীর হাতে শাপলা কলি তুলে দিলেন জামায়াত আমির এনসিপির দুই নারী প্রার্থীর হাতে শাপলা কলি তুলে দিলেন জামায়াত আমির

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই নারী প্রার্থীর হাতে শাপলা কলি তুলে দিলেন জামায়াত আমির শফিকুর রহমান।

তারা হলেন— ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনের প্রার্থী দিলশানা পারুল এবং ঢাকা-২০ (ধামরাই) আসনের প্রার্থী ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ।

শনিবার বিকালে রাজধানী ঢাকার কেরানীগঞ্জে আয়োজিত ১১ দলীয় জোটের এক নির্বাচনি জনসভায় ডা. শফিকুর রহমান তাদের হাতে ‘শাপলা কলি প্রতীক’ তুলে দেন।

জনসভায় প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে শফিকুর রহমান বলেন, ঢাকা-১৯ আসনে আমাদের বোন দিলশানা পারুলকে আমরা মনোনয়ন দিয়েছি। নর-নারীদের রক্ত, মা-বোনদের চোখের পানি দেখে তিনি অস্ট্রেলিয়ার বিলাসী জীবন ছেড়ে দেশে এসেছেন। তিনি ৯ কোটি মায়ের পক্ষে কথা বলবেন, ১৮ কোটি মানুষের অধিকার সংরক্ষণে গর্জে উঠবেন ইনশাআল্লাহ।

ঢাকা-২০ আসনের প্রার্থী সম্পর্কে জামায়াত আমির বলেন, ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ কুয়েট থেকে স্নাতক পাশ করেছেন। আমরা নতুন প্রজন্মের হাতে নতুন প্রযুক্তি তুলে দিতে চাই। তিনি সেই প্রযুক্তির একজন নিয়ামক হিসেবে কাজ করবেন।

জনসভায় প্রধান অতিথির ভাষণে জামায়াত আমির বলেন, জুলাই না হলে ২০২৬ সালের নির্বাচন হতো না; যারা জুলাইয়ের আত্মত্যাগ অস্বীকার করে, তারা আসলে জনগণের মুক্তির আকাঙ্ক্ষাকেই অস্বীকার করে।

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, এবারের নির্বাচন কোনো সাধারণ নির্বাচন নয়; এটি বাংলাদেশের সার্বভৌমত্ব, গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষার নির্বাচন—বাংলাদেশ মাথা তুলে দাঁড়াবে নাকি আবার আধিপত্যবাদী শক্তির কবলে পড়বে, সেই সিদ্ধান্ত হবে এই ভোটে।


নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে সাংবাদিকদের জন্য তিন দিনের এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ শুরু

রাজশাহীতে সাংবাদিকদের জন্য তিন দিনের এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ শুরু