ঢাকা , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহী জেলা ও মহানগর আদালতে কর্মরত পাবলিক প্রসিকিউটরদের সঙ্গে পুলিশ কমিশনারের মতবিনিময় সভা অনুষ্ঠিত গির্জা, মন্দির, দরগায় গেলে কী অনুভূতি হয়? ধর্মীয় ভেদাভেদ নিয়ে কী মতামত তলপতি বিজয়ের? বিহারে মহিলাকে গণধর্ষণ, যৌনাঙ্গে ঢুকিয়ে দেওয়া হল বুলেট, পাথর ও কাঠের টুকরো! অধরা পাঁচ অভিযুক্ত মাদরাসায় মিলল ‘মেইড ইন পাকিস্তান’ লেখা অস্ত্র নওগাঁয় বর্ণাঢ্য আয়োজনে তিন দিনব্যাপী ফল মেলা শুরু প্রবাসীর বউ নিয়ে গেল ‘জিনের বাদশা’ চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় জুনায়েদ নামে এক শিশুর মৃত্যু ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ জয়পুরহাটে শিশু ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন চাঁপাইনবাবগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে নেমে স্কুলছাত্রের মৃত্যু প্রতিপক্ষ এলোমেলো হয়ে যাবে নেইমার মাঠে নামলেই পবায় মাদ্রাসা শিক্ষককে মারধরের অভিযোগ; শিক্ষার্থীদের মানববন্ধন এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা নকল ও ভেজাল ঔষধের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: রাজশাহীতে ঔষধ প্রশাসনের মহাপরিচালক ডা. জুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল নোয়াখালীতে সাত ইয়াবাসেবীর কারাদণ্ড সমাজসেবা ও নারী নেতৃত্বে অনন্য অনু চৌধুরী সংসদে মাথা ঝুঁকিয়ে সম্মান জানানোর প্রথা বাতিল মান্দায় তিনদিন ব্যাপি ফল মেলার উদ্বোধন পাবনার জিনিয়াস প্রি-ক্যাডেট স্কুলে শিশু শিক্ষার্থীদের নিয়ে ফল উৎসব

জাতির ধাক্কায় কেউ কেউ এখন ‘হ্যাঁ’ ভোটের পক্ষে কথা বলছে: জামায়াত আমির

  • আপলোড সময় : ৩১-০১-২০২৬ ০৯:০১:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-০১-২০২৬ ০৯:০১:৩২ অপরাহ্ন
জাতির ধাক্কায় কেউ কেউ এখন ‘হ্যাঁ’ ভোটের পক্ষে কথা বলছে: জামায়াত আমির

জাতির ধাক্কা খেয়ে এখন কেউ কেউ ‘হ্যাঁ’ ভোটের পক্ষে কথা বলতে শুরু করেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। 
 

শনিবার (৩১ জানুয়ারি) বিকালে কেরানীগঞ্জের শাক্তা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক নির্বাচনি জনসভায় তিনি এ মন্তব্য করেন।

শফিকুর রহমান বলেন, জুলাই সংস্কার প্রস্তাব ও গণভোট নিয়ে শুরু থেকেই একটি মহল টালবাহানা করে আসছে। প্রথমে গণভোটের বিরোধিতা করা হলেও জনচাপের মুখে একইদিনে গণভোট ও সংসদ নির্বাচন মেনে নেওয়া হয়। এখন আবার তারা গণভোট মানে না বলে বক্তব্য দিচ্ছে। জনগণ যখন জবাব চাইছে, তখন বাধ্য হয়ে তারা ‘হ্যাঁ’ ভোটের কথা বলতে শুরু করেছে।

তিনি বলেন, জুলাই শহীদদের অবমূল্যায়ন করার চেষ্টা করা হয়েছে। এক সময় যারা জুলাইকে স্বীকৃতি দিতে চায়নি, তারাই আবার নিজেদের জুলাইয়ের ‘মাস্টারমাইন্ড’ হিসেবে দাবি করছে। এটি জনগণের সঙ্গে প্রতারণা। 

জুলাই চেতনার নামে চাঁদাবাজি, দুর্নীতি, জমি দখল, মামলা বাণিজ্য ও নিরীহ মানুষের ওপর নির্যাতন কোনোভাবেই গ্রহণযোগ্য নয় উল্লেখ করে জামায়াত আমির বলেন, এসব কখনোই জুলাইয়ের আদর্শ হতে পারে না।

তিনি বলেন, অতীতের শাসকরা গুম, খুন ও আয়নাঘর সংস্কৃতির মাধ্যমে দেশকে ভয়াবহ অবস্থায় ঠেলে দিয়েছে। এখন সময় এসেছে জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে একটি নিরাপদ ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলার।

নির্বাচন প্রসঙ্গে তিনি দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস, পরিবারতন্ত্র ও ব্যাংক লুটের রাজনীতির বিরুদ্ধে জনগণকে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান জানান। 

ঢাকা জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যক্ষ আফজাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় সভাপতিত্ব করেন জেলা আমির মাওলানা দেলোয়ার হোসাইন।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম। আরও বক্তব্য দেন জামায়াতে ইসলামী মনোনীত ঢাকা-১ আসনের প্রার্থী ব্যারিস্টার নজরুল ইসলাম, ঢাকা-২ আসনের প্রার্থী কর্নেল (অব.) আব্দুল হক এবং ঢাকা-৩ আসনের প্রার্থী অধ্যক্ষ শাহীনুর ইসলাম। এনসিপির মনোনীত প্রার্থীদের মধ্যে বক্তব্য দেন ঢাকা-১৯ আসনের দিলশানা পারুল ও ঢাকা-২০ আসনের ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিম।

 
 
 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে ইয়াবা ও হেরোইন সহ দুই মাদক কারবারী গ্রেফতার

নগরীতে ইয়াবা ও হেরোইন সহ দুই মাদক কারবারী গ্রেফতার