ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হরমুজে মাইন বিস্ফোরণে ধ্বংস তেলবাহী দু’টি ট্যাঙ্কার জর্ডনে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের জর্ডনে দু’টি সেনাঘাঁটিতে হামলা ইরানের বুনো বেড়ালের মতো চাহনি’, প্রিয়ঙ্কার নতুন ছবির ‘লুক’ প্রকাশ্যে আসতেই আলোচনা শুরু প্রতিবন্ধী দম্পতির কন্যাশিশুকে ধর্ষণচেষ্টা গভীর রাতে জুয়ার আসরে পুলিশের অভিযান, আটক ৫ বাবার বাড়ি বেড়াতে গিয়ে নদীতে গোসলে নামেন বর্ণা, অতঃপর... শিশুসহ ভারতীয় নাগরিককে ‘বাংলাদেশি’ পরিচয়ে পুশ-ইনের চেষ্টা বাংলাদেশকে আন্তর্জাতিক এডুকেশন হাব হিসেবে গড়ে তোলা হবে: নওগাঁয় শিক্ষামন্ত্রী সড়ক নিরাপত্তা ও যাত্রীসেবায় জোর, সিএনজি মালিকদের সঙ্গে আরএমপির আলোচনা চীনে উচ্চশিক্ষা, ব্যবসা ও চিকিৎসাসেবার সম্ভাবনা নিয়ে দিকনির্দেশনা পেলেন শিক্ষার্থীরা শরীফ উদ্দিন নেসকোর চেয়ারম্যান হওয়ায় প্রীতিভোজ ও দোয়া মাহফিল সন্তান প্রসবের জন্য নেওয়া হচ্ছিল হাসপাতালে, পথেই ঝরল অন্তঃসত্ত্বার প্রাণ বগুড়ায় বাড়িতে পড়েছিল নারীর মরদেহ, পাশে বসে কাঁদছিল তিন মাসের শিশু রাস্তা থেকে ধরে নিয়ে প্রতিবন্ধী বৃদ্ধাকে ধর্ষণ, ‘ভণ্ড’ সাধু গ্রেপ্তার ট্রল করে লাভ নেই, আমাদের দায়িত্ব সঠিকভাবেই পালন করে যাব: শিক্ষামন্ত্রী মেসির সব সাফল্যের কৃতিত্ব রোকুজ্জোকে দিলেন শাকিরা প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন বিকেলে ২০ মিনিটের ব্যবধানে ট্রেনে কাটা পড়ে ২ নারীর মৃত্যু পার্বতীপুরে বাবার শাবলের আঘাতে প্রাণ গেলো ১৩ বছরের শিশুর

আপনাদের আস্থা, ভালোবাসাই বিএনপির শক্তি, ধানের শীষের শক্তি, আমার শক্তি-আবু সাইদ চাঁদ

  • আপলোড সময় : ৩১-০১-২০২৬ ০৬:৪৮:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-০১-২০২৬ ০৬:৪৮:৩২ অপরাহ্ন
আপনাদের আস্থা, ভালোবাসাই বিএনপির শক্তি, ধানের শীষের শক্তি, আমার শক্তি-আবু সাইদ চাঁদ আপনাদের আস্থা, ভালোবাসাই বিএনপির শক্তি, ধানের শীষের শক্তি, আমার শক্তি-আবু সাইদ চাঁদ
রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত হলে এ অঞ্চলকে মাদক, সন্ত্রাস ও চঁাদাবাজমুক্ত একটি শান্তিপূর্ণ জনপদে রূপান্তর করা হবে বলে ঘোষণা দিয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী আবু সাইদ চাঁদ।

শনিবার সকাল থেকে চারঘাট উপজেলার সারদা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে অনুষ্ঠিত নির্বাচনি পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন, আপনাদের হৃদয়ে গঁাথা আস্থা, ভালোবাসাই বিএনপির শক্তি, ধানের শীষের শক্তি, আমার শক্তি। আমি আপনাদের সন্তান। আমি বিগত ১০ বছর আপনাদের ভোটে উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলাম। আপনারা দেখেছেন আমি সব সময় আপনাদের সাথে থেকেছি। কখনও নিজের কথা ভাবিনি, পরিবারের কথা ভাবিনি। সব সময় আপনারাই আমার ভাবনার বিষয়। আগামী ১২ ফেব্রুয়ারী ধানের শীষের বিজয় হলে বিএনপি সরকার গঠন করলে আমি পৃুনরায় আপনাদের পাশে থেকে সুখে-দুখে ছেলে হিসেবে থাকতে চাই। আপনাদের পাহারা দিতে চাই। আপনাদের সকলের নিরাপত্তা নিশ্চিত করতে চাই। 

চাঁদ বলেন, বিএনপি সাধারণ মানুষের ভালো থাকা, সাধারণ মানুষকে ভালো রাখার রাজনীতি করে। তারেক রহমান অনেক পরিকল্পনা নিয়ে ধানের শীষের কাণ্ডারী হয়েছেন। ফ্যামিলি কার্ড, কৃষি কার্ডসহ আরো বিভিন্ন রকম পরিকল্পনা যা গণমানুষের জীবনযাত্রার সাথে প্রতিনিয়ত জড়িত সেসব বিষয় সামনে রেখেই তারেক রহমান এগিয়ে যাচ্ছেন। আমাদের প্রত্যেকের উচিত ধানের শীষে ভোট দিয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করা। 

তিনি আরও বলেন, বিএনপি চায় মানুষের জীবনমানের উন্নয়ন। দেশের সাধারণ মানুষের ভাগ্যের উন্নয়ন।

অন্যদিকে একটি দল সাধারণ মানুষকে জীবিত রেখেই মেরে ফেলতে চায়। তারা জান্নাতের টিকিট ধরিয়ে দিয়ে মানুষের ইমান নিয়ে খেলছে। তারা জানাতের টিকিটের বিনিময়ে ভোট চায়। এসব ভণ্ডদের কাছ থেকে আপনাদের সাবধানে থাকতে হবে। যারা দেশ চায়নি তারা এখন দেশের মালিকানা নিয়ে বাংলাদেশকে একটি অস্থিতিশীল রাষ্ট্র বানাতে চায়।

এসময় চাঁদের সঙ্গে আরও বক্তব্য রাখেন, চারঘাট উপজেলা বিএনপির সভাপতি সাবেক পৌর মেয়র জাকিরুল ইসলাম বিকুল,সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, সাবেক সরদহ ইউনিয়নের চেয়ারম্যান এসএম ইউশা সরকার ভোলা, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সাব্বির হোসেন মুকুট,উপজেলা যুবদলের সাবেক সভাপতি আলমগীর হোসেন, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক জালাল উদ্দিন প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সড়ক নিরাপত্তা ও যাত্রীসেবায় জোর, সিএনজি মালিকদের সঙ্গে আরএমপির আলোচনা

সড়ক নিরাপত্তা ও যাত্রীসেবায় জোর, সিএনজি মালিকদের সঙ্গে আরএমপির আলোচনা