ঢাকা , বৃহস্পতিবার, ২১ মে ২০২৬ , ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হালিশহরে যৌথ অভিযানে অবৈধ ভিওআইপি ব্যবসার সরঞ্জাম উদ্ধার চাঁদাবাজির প্রতিবাদ করায় আকাশ দাস হত্যা: ঢাকায় গ্রেপ্তার প্রধান আসামি রেন্ডি রাণীশংকৈলে শাশুড়ীকে দাফন করে বাড়ী ফেরার পথে লাশ হলেন জামাই থিম ওমর প্লাজায় বাটার নতুন শো-রুমের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রাসিক প্রশাসকের সাথে কমিউনিটি ডেভেলপমেন্ট কমিটির নেতৃবৃন্দের মতবিনিময় সভা তানোর বাল্য বিবাহ ও শিশু শ্রম মুক্ত ঘোষণার লক্ষ্যে প্রস্তুতি সভা খেলাধুলা ও সংস্কৃতিচর্চায় এগিয়ে যাচ্ছে শিশুরা: রাণীশংকৈলে ইউনিয়ন পর্যায়ে শিক্ষা পদক প্রতিযোগিতা “জামায়াতকে জনগণ কখনো ক্ষমতায় আনবে না”—ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুলের কড়া বার্তা, বিমানবন্দর চালুর আশ্বাসে নতুন আশা “জামায়াতকে জনগণ কখনো ক্ষমতায় আনবে না”—ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুলের কড়া বার্তা, বিমানবন্দর চালুর আশ্বাসে নতুন আশা অবৈধভাবে ব্যাটারি কারখানার এক লাখ টাকা জরিমানা তোমার মনে আমার জন্য জায়গা রেখো: মেহজাবীন শিশু রামিসা ধর্ষণ-হত্যা: প্রধান আসামি সোহেলের দায় স্বীকার নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩১ নগরীতে ইয়াবা, গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৪ “দীর্ঘ প্রতীক্ষার স্বপ্নপূরণে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়, রূপকার মির্জা ফখরুল”- ভিসি ড. ইসরাফিল শাহীন হার্টের অসুখ হয়েছে বলে ডিম খাওয়া ছেড়েছেন? শরীরের লাভ হচ্ছে না কি ক্ষতি? গরমে চুল ছোট করে ছাঁটতে চান, মুখের গড়ন বুঝেই তা বাছতে হবে ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু ‘বিয়েটা কি সত্যি এতটাই দরকার!’ মৌনীর বিচ্ছেদের পরে বিতর্কে দিশা হাম ও হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

যে মায়েরা এনজিও থেকে ঋণ নিয়েছেন সেই ঋণ শোধ করার আমরা ব্যবস্থা করবো, মির্জা ফখরুল

  • আপলোড সময় : ৩১-০১-২০২৬ ০৫:১৭:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-০১-২০২৬ ০৫:১৭:৫১ অপরাহ্ন
যে মায়েরা এনজিও থেকে ঋণ নিয়েছেন সেই ঋণ শোধ করার আমরা ব্যবস্থা করবো, মির্জা ফখরুল যে মায়েরা এনজিও থেকে ঋণ নিয়েছেন সেই ঋণ শোধ করার আমরা ব্যবস্থা করবো, মির্জা ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা একটি শান্তির বাংলাদেশ গড়ে তুলতে চাই। যেখানে হিন্দু মুসলমানের কোন ভেদাভেদ থাকবে না। যারা ভেদাভেদ করতে চায় এরা দেশের ক্ষতি করতে চায়। একটা কথা মনে রাখতে হবে আমরা যদি একসাথে এগিয়ে যায় তাহলে আমাদের কেউ আটকাতে পারবেনা। আর হিন্দু মুসলমানকে ভাগ করে দিলে আমরা আগাইতে পারবো না।

শনিবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা নিমবাড়ী এলাকায় পথসভায় এসব কথা বলেন মির্জা ফখরুল।
  
এ সময় মির্জা ফখরুল বলেন, আমি জোর গলায় বলতে চাই। আপনাদের আমানত ভোটের যে দায়িত্ব আমি নেব তা কখনো খেয়ানত করবো না। 

এ সময় তিনি বলেন, বিএনপি সরকার গঠন করলে দেছরে এক কোটির মানুষের কর্মের ব্যবস্থা করবে। মায়েদের কৃষি কাঠ প্রদান করবে। কৃষকদের কৃষি কার্ড প্রদান করবে যার মাধ্যমে তারা বিভিন্ন রকম সুযোগ সুবিধা পাবেন। 

এ সময় মির্জা ফখরুল বলেন, বিএনপি ক্ষমতায় গললে যাদের কৃষি ঋণ ১০ হাজার টাকা পর্যন্ত আছে তা মাফ করা হবে। যারা এনজিও থেকে ঋণ নিয়েছেন সেই ঋণ শোধ করার আমরা ব্যবস্থা নিব।

মির্জা ফখরুল বলেন, রাজনীতিতে সততা ও নৈতিকতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি দাবি করেন, দায়িত্বশীল পদে থাকার সময় তিনি সবসময় স্বচ্ছতা ও জবাবদিহিতাকে প্রাধান্য দিয়েছি।

কত পনেরো বছর আমি ঝামেলায় ছিলাম আমার দলের প্রধান বেগম খালেদা জিয়া গিলে ছিল। তারপরে তারেক রহমান নির্বাসিত হয়ে লন্ডনে ছিল। দলটার পুরো দায়িত্ব আমার উপরে ছিল দল ঠিক রাখার জন্য সারাদেশে যেতে হয়েছে। ঠাকুরগাঁওয়ে কম আসতে পেরেছি, এজন্য আপনার আমাকে ক্ষমা করবেন। এখন সুদিনের সময়,একটা ভালো সম্ভাবনা দেখা দিয়েছে। যেমন ধান ক্ষেতে ধানটা পাকার আগে সবুজ হয় তখন কৃষক ভাইদের মনটা ভালো হয়, এবার মনে হয় ভালো ফসল হবে।

এরকম দেশে একটা  ভালো নির্বাচন হবে সবাই ভোট দিতে পারবে ভোট দিয়ে ভালো দল ও ভালো মানুষ তাকে নির্বাচিত করতে পারবে। 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩১

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩১