ঢাকা , শনিবার, ০৪ জুলাই ২০২৬ , ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পুলিশ কমিশনার ফয়েজুল কবিরের নেতৃত্বে বদলে যাচ্ছে আরএমপির কার্যক্রম রাণীশংকৈলের রাজমনির মৃত্যু ঘিরে রহস্য, পাবনায় ছাত্রী নিবাস থেকে মরদেহ উদ্ধার ট্রাফিক আইন প্রতিপালনে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গণবিজ্ঞপ্তি জাসাস নেতৃবৃন্দের সঙ্গে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসকের মতবিনিময় রাজপাড়া থানায় গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার মাদক কারবারি শাহ পরান ও আলামিন সারাক্ষণ মদের নেশায় ডুবে থাকেন মৌনী স্বামীকে ছেড়ে অন্যের সঙ্গে থাকার ‘শাস্তি’! তরুণীকে বিবস্ত্র করে মার খামেনেইয়ের কফিনের পাশেই রয়েছে ছোট্ট সেই কফিন নিহত হয় ১৪ মাসের নাতনিও ‘ইরানকে গুঁড়িয়ে দিয়েছি’! খামেনেইয়ের শেষকৃত্য শুরুর দিনে আবার দাবি ট্রাম্পের লালপুরে ঘোড়ার গাড়িতে রাজকীয় বিদায় সহকারী শিক্ষক সিরাজ উদ্দিনের নিয়ামতপুরে চোলাই মদ তৈরির উপকরণসহ গ্রেপ্তার ১ সিংড়ায় পুকুরের পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু মহানগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১৫ কর্ণহার থানায় গাঁজা ও নারীসহ দুই মাদক কারবারী গ্রেফতার জুলাই আন্দোলনকে কটাক্ষ: শাওন ও মাহির বিরুদ্ধে থানায় অভিযোগ দেশের সব হাসপাতালে ৬ নির্দেশনা আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার জুলাই শহীদদের আত্মত্যাগ স্মরণীয় করে রাখতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী পুলিশের দুই বিশেষায়িত ইউনিটের নাম পরিবর্তনের উদ্যোগ ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি

নির্বাচন সামনে রেখে রাজশাহীতে গানেই ভোটার উদ্বুদ্ধকরণ

  • আপলোড সময় : ৩১-০১-২০২৬ ০৪:৪৪:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-০১-২০২৬ ০৪:৪৪:৩২ অপরাহ্ন
নির্বাচন সামনে রেখে রাজশাহীতে গানেই ভোটার উদ্বুদ্ধকরণ নির্বাচন সামনে রেখে রাজশাহীতে গানেই ভোটার উদ্বুদ্ধকরণ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পর্কে ভোটার উদ্বুদ্ধকরণ ও জনসচেতনতা বৃদ্ধির অংশ হিসেবে রাজশাহীতে জেলা তথ্য অফিস ভ্রাম্যমাণ ট্রাকযোগে সংগীতানুষ্ঠান আয়োজন করেছে।

শনিবার (৩১ জানুয়ারি) সকালে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রাজশাহী পিআইডির উপপ্রধান তথ্য অফিসার মোঃ তৌহিদুজ্জামান ফিতা কেটে কার্যক্রমের উদ্বোধন করেন এবং পরে তিনি সংক্ষিপ্ত বক্তব্য দেন।

সংগীতানুষ্ঠানে জেলা তথ্য অফিসের পরিচালক তাজকিয়া আকবরী স্বাগত বক্তব্য রাখেন। এ সময় জেলা তথ্য অফিসের উপ-পরিচালক নাফেয়ালা নাসরিন, পিআইডির সিনিয়র তথ্য অফিসার মো. আতিকুর রহমান শাহসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বিশেষজ্ঞরা মনে করেন, ভ্রাম্যমাণ ট্রাকযোগে সংগীতানুষ্ঠান ভোটারকে সরাসরি দৃষ্টি আকর্ষণ ও সচেতনতা সৃষ্টিতে এক নতুন মাত্রা যোগ করবে। বক্তারা বলেন, অনুষ্ঠান চলাকালীন শিল্পীরা গান এবং স্লোগানের মাধ্যমে মানুষকে সংসদ নির্বাচন ও গণভোটে অংশগ্রহণে উৎসাহিত করবেন এবং পাশাপাশি নির্বাচন কমিশন ঘোষিত নির্বাচনী আচরণ বিধিও প্রচার করবে।

দিনব্যাপী এই কার্যক্রমে শিল্পীরা মহানগর ও সংলগ্ন উপজেলার বিভিন্ন জনবহুল স্থানে থিমভিত্তিক সংগীত পরিবেশন করে সাধারণ জনগণকে নির্বাচনী প্রক্রিয়া ও ভোটর সামাজিক দায়িত্ব সম্পর্কে সচেতন করবেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পুলিশ কমিশনার ফয়েজুল কবিরের নেতৃত্বে বদলে যাচ্ছে আরএমপির কার্যক্রম

পুলিশ কমিশনার ফয়েজুল কবিরের নেতৃত্বে বদলে যাচ্ছে আরএমপির কার্যক্রম