ঢাকা , বুধবার, ১৮ মার্চ ২০২৬ , ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীর মতিহারে সীমানা বিরোধের জেরে বাড়িঘরে হামলা ও ব্যাপক লুটপাট: আহত ৩, থানায় অভিযোগ সম্প্রীতির আবহে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঝড়ের রাতে চরে আটকা লঞ্চ, ১৭ ঘণ্টা পর উদ্ধার শতাধিক যাত্রী রাসিকের নতুন প্রশাসক মাহফুজুর রহমান রিটনকে সাবেক কাউন্সিলরদের ফুলেল শুভেচ্ছা তরুণীর সাথে ভিডিও ভাইরাল, হাতিয়ার ইউএনও ওএসডি কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল নিয়ামতপুরে ঐতিহ্যবাহী বারুণী মেলা অনুষ্ঠিত নিয়ামতপুরে অনিয়মের অভিযোগে মাদ্রাসার নিয়োগ পরীক্ষা বন্ধ করলো এলাকাবাসী তানোরে সমাজের সুবিধা বঞ্চিতদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ নাটোরের লালপুরে দোকানীর পিটুনিতে ক্রেতার মৃত্যু পুঠিয়ায় সড়কে শৃঙ্খলা ফেরাতে অভিযান মোহনপুরে অসুস্থ গরুর মাংস বিক্রির দায়ে জরিমানা চারঘাটে বিজিবির অভিযানে ট্যাপেনটাডল ট্যাবলেট ও মদ জব্দ প্রশাসক হিসেবে নয়, জনগণের সেবক হিসেবে কাজ করতে চাই, রাসিক প্রশাসক রাজশাহী নগরীর রেলমাঠের লেবু বাগান থেকে ২১টি ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার জামিনের পর পুনরায় গ্রেফতার নির্দেশে রাজশাহী ডিআইজিকে লিগ্যাল নোটিশ গুরগাঁওয়ে ২৩ তলা থেকে ঝাঁপ: বাবার সঙ্গে দুই বছরের কন্যার মৃত্যু দুপুর গড়ালেই ডেস্কে বসে ঝিমুনি কাটাতে টিফিন বাক্সে রাখুন ৫ রকম সুস্বাদু স্ন্যাক্স লটারি পদ্ধতি বাতিল করে প্রজ্ঞাপন, স্কুলে শিক্ষার্থী ভর্তি কীভাবে? ইরানের নিরাপত্তা প্রধান লারিজানিকে হত্যার দাবি ইসরায়েলের

নন্দীগ্রামে মোটরসাইকেল ও ভটভটি সংঘর্ষে নিহত ২

  • আপলোড সময় : ৩১-০১-২০২৬ ০৪:৪১:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-০১-২০২৬ ০৪:৪১:৫৪ অপরাহ্ন
নন্দীগ্রামে মোটরসাইকেল ও ভটভটি সংঘর্ষে নিহত ২ নন্দীগ্রামে মোটরসাইকেল ও ভটভটি সংঘর্ষে নিহত ২
বগুড়ার নন্দীগ্রামে মোটরসাইকেল ও ইঞ্জিনচালিত ভটভটির মুখোমুখি সংঘর্ষে দুই জনের মৃত্যু হয়েছে।

৩১ জানুয়ারি (শনিবার) সকালে নন্দীগ্রাম উপজেলায়েএ দূর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন দারিয়াপুর এলাকার সুইট (৫৫) ও আজিজার (৫৫)।

জানা গেছে. শনিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ৪ নম্বর থালতা-মাজগ্রাম ইউনিয়নের দারিয়াপুর পালপাড়া সড়কে দুর্ঘটনাটি ঘটে। আলুর জমি সেচ দেওয়ার কাজ করতে মোটরসাইকেলে সওয়ার হয়ে বের হন স্থানীয় কৃষক সুইট। একই পথে যাওয়া এবং পারিবারিক পরিচিতি থাকায় তাঁর মোটরসাইকেলে আরোহী হন আজিজার, যিনি একজন কাঠমিস্ত্রি এবং গ্রামের কমিটিতে আনসার ভিডিপি সদস্য হিসেবেও কর্মরত ছিলেন।

দরিয়াপুর পালপাড়ার মাঝামাঝি সড়কে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ইঞ্জিনচালিত ভটভটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। সংঘর্ষে উভয়ে ছিটকে সড়কে ছিটকে পড়লে স্থানীয়রা আহতদের উদ্ধার করেন। এ সময় দুর্ঘটনাস্থলেই আজিজারের মৃত্যু হয়। গুরুতর অবস্থায় সুইটকে বিজরুল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সুইট ও আজিজার উভয়েই পরিবার-পরিজনের একমাত্র উপার্জনক্ষম সদস্য ছিলেন। মৃত্যুর খবর এলে দারিয়াপুর ও আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে; নিহতদের বাড়িতে শোক সন্তপ্ত পরিবার-পরিজনের আহাজারি ছড়িয়ে পড়েছে।

নন্দীগ্রাম থানা অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীর মতিহারে সীমানা বিরোধের জেরে বাড়িঘরে হামলা ও ব্যাপক লুটপাট: আহত ৩, থানায় অভিযোগ

রাজশাহীর মতিহারে সীমানা বিরোধের জেরে বাড়িঘরে হামলা ও ব্যাপক লুটপাট: আহত ৩, থানায় অভিযোগ