ঢাকা , মঙ্গলবার, ০৫ মে ২০২৬ , ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কৃষকের মুখে হাসি: গোমস্তাপুরে সাড়ে ৪ কিমি নতুন রাস্তার নির্মাণ কাজ শুরু রামুতে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র-গুলিসহ আটক ৭ নিয়ন্ত্রণ হারিয়ে ভবনে ঢুকে গেল বিমান, বিধ্বস্ত হয়ে নিহত ৩ দেশে পর্যাপ্ত কোরবানির পশু আছে,আমদানির প্রয়োজন নেই : প্রাণিসম্পদ মন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ড দিবস আজ স্বামীকে আটকে রেখে গৃহবধূকে দলবদ্ধ ধ-র্ষ-ণ, আটক ৪ কিশোরগঞ্জে শিক্ষার্থীসহ আটক ৪৪ ; মুচলেকায় মুক্তি হাতে আস্ত আম নিয়ে মেট গালায় ইশা আম্বানি! মায়ের গয়নাকে কীভাবে ব্লাউজ বানিয়ে পরলেন? ‘ইরানকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে’ শাপলা চত্বরে হেফাজতের ৫৮ জন নিহত, প্রধান আসামি শেখ হাসিনা নারায়ণগঞ্জে র‌্যাবের ৩ সদস্যকে কুপিয়ে জখম যুদ্ধবিরতির মধ্যেই কেন আমিরশাহীতে হামলা ইরানের মাঝ আকাশ থেকে হঠাৎ উধাও! কাতারের কাছে 'জরুরি সঙ্কেত' দেওয়ার পরই চরম বিপাকে মার্কিন বিমান মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে মানব পাচারের অভিযোগ, কম্বোডিয়ায় বিক্রি ৬ যুবক করসেট ট্রেন্ডে মোহময়ী জয়া কেন ‘থালাপতি’ বলা হয় বিজয়কে, কীভাবে পেলেন এ নাম বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় নিহত স্কুলছাত্রী শুধুমাত্র থালাপতি বিজয় হননি বরং নির্বাচনে জিতেছেন তার গাড়িচালকের ছেলেও ছেলে-মেয়েকে নিয়ে ফুরফুরে মেজাজে পরীমণি পাকিস্তান সফরে যাচ্ছে ইউজিসির ১৫ সদস্যের প্রতিনিধি দল

গাজায় স্থানীয় সশস্ত্র গোষ্ঠীই লড়ছে হামাসের বিরুদ্ধে! লেবাননে ইজরায়েলি হানা

  • আপলোড সময় : ০৬-০৬-২০২৫ ০৩:২৫:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৬-২০২৫ ০৩:২৫:৫৩ অপরাহ্ন
গাজায় স্থানীয় সশস্ত্র গোষ্ঠীই লড়ছে হামাসের বিরুদ্ধে! লেবাননে ইজরায়েলি হানা ছবি: সংগৃহীত
প্যালেস্টাইনপন্থী সশস্ত্র গোষ্ঠী হামাসের বিরুদ্ধে ইজরায়েলের হাতিয়ার গাজারই সশস্ত্রবাহনী? ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সেই কথাই একপ্রকার স্বীকার করে নিয়েছেন। তাঁর দাবি, গাজায় যে স্থানীয় সশস্ত্র গোষ্ঠীগুলি রয়েছে, সেই দলগুলিকেই হামাসের বিরুদ্ধে লড়াইয়ে ব্যবহার করা হচ্ছে।

ইজরায়েলের নিরাপত্তার দায়িত্বে থাকা কর্তাদের পরামর্শেই নেতানিয়াহু গাজায় শক্তিশালী স্থানীয় গোষ্ঠীগুলিকে ‘সক্রিয়’ করেছেন। বহু দিন ধরেই অনেকে অভিযোগ করে আসছিলেন, গাজায় কিছু সশস্ত্র গোষ্ঠীকে মদত দিচ্ছে নেতানিয়াহুর প্রশাসন। তবে এত দিন মুখে কুলুপ এঁটে ছিলেন। এ বার প্রথম এই বিষয়ে প্রকাশ্যে মুখ খুললেন ইজরায়েলের প্রধানমন্ত্রী। কোন কোন দল ইজরায়েল সরকারের সহায়তা পায়? সংবাদ সংস্থা এপি এক ইজরায়েলি কর্তাকে উদ্ধৃত করে জানিয়েছে, রাফার ইয়াসের আবু শাবাবের নেতৃত্বাধীন ‘পপুলার ফোর্সেস’কে সাহায্য করে নেতানিয়াহু প্রশাসন। গত মাসেই ইজরায়েলি সংবাদপত্র ‘হারেজৎজ’ এই গোষ্ঠীর কার্যকলাপকে ‘সন্ত্রাসবিরোধী’ বলে উল্লেখ করেছিল। এই গোষ্ঠীতে কমপক্ষে ১০০ জন সশস্ত্র সদস্য রয়েছেন।

দিন কয়েক আগে ‘পপুলার ফোর্সেস’ জানিয়েছিল, ‘গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন’-এর ত্রাণশিবিরে সরবরাহ ঠিক রাখতে সাহায্য করবে।

উল্লেখ্য, এই সংস্থা আমেরিকা এবং ইজরায়েলের সমর্থনে পরিচালিত হয়। শুধু তা-ই নয়, অনেকে এ-ও অভিযোগ করছেন, ত্রাণশিবিরে যে লুটপাটের ঘটনা ঘটছে, তার নেপথ্যে রয়েছে ‘পপুলার ফোর্সেস’! পাশাপাশি, অপরাধমূলক কাজের সঙ্গেও যুক্ত থাকার অভিযোগ রয়েছে এই গোষ্ঠী-সহ আরও কয়েকটি সংগঠনের বিরুদ্ধে। সেই সব গোষ্ঠীকেই ইজরায়েলের সাহায্য পাচ্ছে বলে দাবি উঠেছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পুলিশের সামনেই আরডিএ এর টেন্ডার বাক্স ছিনতাই

পুলিশের সামনেই আরডিএ এর টেন্ডার বাক্স ছিনতাই