ঢাকা , শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬ , ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে মাদ্রাসাছাত্রকে বলাৎকার: বিচার চাওয়ায় পরিবারকে এলাকা ছাড়া ‘বাঁদর একটা! বাড়িতে তো স্ত্রী আছে’, নগ্ন দৃশ্যে যশকে দেখে ক্ষোভ ঋষিকার! তারকাকে বড় হুঁশিয়ারিও দিলেন বোমা-বিস্ফোরক উদ্ধারে দেশজুড়ে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ অবসরপ্রাপ্ত শিক্ষকদের জন্য বড় সুখবর ছোট্ট মামনির জন্য মানবিক সাহায্যের আবেদন চারঘাটে পুত্রবধূকে বাঁচাতে গিয়ে মারা গেলেন শ্বশুরও শরীয়তপুরে শিশুকে বলাৎকার: জামায়াত নেতার নেতৃত্বে ১ লাখ টাকায় রফা-দফা মাদক নয়, মাঠেই ফিরুক তারুণ্য: রাণীশংকৈলে মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপের যাত্রা শুরু বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে ফের উৎপাদন বন্ধ পাম্প বিকল হয়ে ১২৫ মেগাওয়াটের ইউনিট বন্ধ চালুর চেষ্টা চলছে; সচল রয়েছে ৩ নম্বর ইউনিট সামিরা খান মাহির দুই সিরিজ নেতাকর্মীরা আসে, প্রতিশ্রুতিও দেয় কিন্তু পাকা হয়না শতবছরের রাস্তা দেশের বাজারে সোনার দাম কমলো ‘আমার বাপেরে ১৫ জনে মিইল্লা কোপাইছে আর আমরা দুই ভাইয়ে ওরে কোপাইছি’ ভারতের উত্তরাখণ্ডে নির্মাণাধীন টানেল ধসে নিহত ৭ টাঙ্গাইলে তালাবদ্ধ ঘর থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার রাজশাহীর নিখোঁজ ২ শিক্ষার্থী কক্সবাজার থেকে উদ্ধার ও মাদক ও জুয়াড়িসহ গ্রেফতার ২০ ভারতকে সবচেয়ে বেশি অপছন্দ করে পাকিস্তানিরা, তালিকায় রয়েছে বাংলাদেশ, ফিলিস্তিনও ‘যমুনা নদীর পানির ভবিষ্যৎ রক্ষা করুন, ভারতকে বিদ্যুৎ করিডোরে না বলুন’ ময়মনসিংহে দোকানে ঢুকে রাব্বি হত্যা: ৮ ঘণ্টার মধ্যে প্রধান আসামি গ্রেপ্তার কসবা ও কুমিল্লার সীমান্তে ৫০ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

রাজশাহীতে থ্রি স্টার ওপেন স্কাউট গ্রুপের ‘প্রকৃতি পর্যবেক্ষণ ডে-ক্যাম্প’ অনুষ্ঠিত

  • আপলোড সময় : ৩১-০১-২০২৬ ০১:৩৬:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-০১-২০২৬ ০১:৩৬:৫১ অপরাহ্ন
রাজশাহীতে থ্রি স্টার ওপেন স্কাউট গ্রুপের ‘প্রকৃতি পর্যবেক্ষণ ডে-ক্যাম্প’ অনুষ্ঠিত রাজশাহীতে থ্রি স্টার ওপেন স্কাউট গ্রুপের ‘প্রকৃতি পর্যবেক্ষণ ডে-ক্যাম্প’ অনুষ্ঠিত
৩০ জানুয়ারি ২০২৬: "চরিত্র প্রশিক্ষণের একটি পৃথক পদক্ষেপ হল ব্যক্তির উপর দায়িত্ব অর্পণ করা" এই মূলমন্ত্রকে সামনে রেখে রাজশাহীর গোদাগাড়ী  উপজেলার দিগরাম আদিবাসী পল্লী ও সাফিনা পার্কে অনুষ্ঠিত হলো দিনব্যাপী ‘প্রকৃতি পর্যবেক্ষণ ডে-ক্যাম্প ২০২৬’। থ্রিস্টার ওপেন স্কাউট গ্রুপ, রাজশাহী এই ব্যতিক্রমধর্মী শিক্ষা সফরের আয়োজন করে।

শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। দিনব্যাপী এই কর্মসূচিতে স্কাউট সদস্যরা আদিবাসী পল্লীর জীবনযাত্রা পর্যবেক্ষণ, পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রকৃতির ভূমিকা এবং জীববৈচিত্র্য সম্পর্কে ব্যবহারিক জ্ঞান অর্জন করেন।

আয়োজকরা জানান, স্কাউটিংয়ের মূল লক্ষ্যই হলো একজন দক্ষ ও দায়িত্বশীল নাগরিক গড়ে তোলা। প্রকৃতি পর্যবেক্ষণের মাধ্যমে স্কাউটরা যেমন সৃষ্টিকর্তার বৈচিত্র্যময় সৃষ্টি সম্পর্কে জানতে পেরেছে, তেমনি দলগত কাজের মাধ্যমে তাদের নেতৃত্বের গুণাবলি ও দায়িত্ববোধ শাণিত হয়েছে।

 সারাদিনব্যাপী আয়োজনে ১২০ এর অধিক অংশগ্রহণকারী ছিলেন। ক্যাম্প চলাকালীন স্কাউট সদস্যরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে স্থানীয় আদিবাসী সংস্কৃতির সঙ্গে পরিচিত হন এবং সাফিনা পার্কের প্রাকৃতিক পরিবেশ অন্বেষণ করেন। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের মধ্যে শিক্ষা উপকরণ ও সম্মাননা সনদ প্রদান করা হয়।

গ্রুপ সম্পাদক ও ক্যাম্প চিফ জনাব সালেহ আহম্মদ, এলটি এর নেতৃত্বে এবং সিনিয়র  রোভার মেট মোঃ ইহতেশামুল আলম এর পরিচালনায় আয়োজনটি সফলতার সাথে সম্পন্ন হয়েছে। এছাড়াও সেখানে রাজশাহী জেলা সহ বিভিন্ন উপজেলার সম্মানিত কাব ও স্কাউট লিডারবৃন্দ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন

থ্রিস্টার ওপেন স্কাউট গ্রুপের নেতৃবৃন্দ বলেন, তরুণ প্রজন্মকে মাদক ও ডিজিটাল আসক্তি থেকে দূরে সরিয়ে প্রকৃতির সান্নিধ্যে এনে তাদের সুস্থ মানসিক বিকাশে এ ধরনের ডে-ক্যাম্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীর  নিখোঁজ ২ শিক্ষার্থী কক্সবাজার থেকে উদ্ধার ও মাদক ও জুয়াড়িসহ গ্রেফতার ২০

রাজশাহীর নিখোঁজ ২ শিক্ষার্থী কক্সবাজার থেকে উদ্ধার ও মাদক ও জুয়াড়িসহ গ্রেফতার ২০