ঢাকা , শনিবার, ২৩ মে ২০২৬ , ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কানের লাল গালিচায় ঐশ্বর্য-আরাধ্যার ঝলক, প্রথমবার অফিশিয়াল রেড কার্পেটে বচ্চন কন্যা ধর্ষণের সময় তরুণীর আপত্তিকর ভিডিও রেকর্ড করে ধর্ষক এসএসসি ব্যবহারিক পরীক্ষা ৭ জুন শুরু, প্রকাশ হলো বোর্ডের নির্দেশনা ও নম্বর বণ্টন ফের মার্কিন হামলার আশঙ্কা, পশ্চিমাঞ্চলীয় আকাশসীমা বন্ধ করলো ইরান দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাকচাপায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত এক মাসের মধ্যে রামিসার হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে: প্রধানমন্ত্রী ‘কোল্ড স্যান্ডইউচ’ এর রেসিপি কুষ্টিয়ার খোকসায় বাস-ড্রাম ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ২০ দুটি আমের জন্য শিশুকে অমানবিক নির্যাতন লিচুর লোভ দেখিয়ে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টা, যুবককে গণপিটুনি ত্রিশালে ধরার খাল পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান অন্ত্রে প্রদাহ, বদহজম! সুস্থ থাকতে ৫টি খাবার অদলবদল করতে পারেন কুষ্টিয়ায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ এক মাসের মধ্যে রামিসা হত্যা মামলার বিচার শেষের ঘোষণা প্রধানমন্ত্রীর ‘কেউ আর কারিনা কিংবা আলিয়া হতে চায় না’: কর্ণ জোহর নিয়ামতপুরে ঘাসফুল এনজিওর উদ্যাগে শিশুদের মাঝে ঈদ সামগ্রী ও অর্থ বিতরণ চট্টগ্রামে কাভার্ট ভ্যানে বিশেষ চেম্বারে লুকানো ২৩ হাজার ৬৬০ পিস ইয়াবা জব্দ, আটক ১ চট্টগ্রামে বাসচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত রাজশাহী নগরীতে দুই মাদক কারবারী গ্রেফতার চাকরি নিয়মিতকরণের দাবিতে রাজশাহীতে সরকারি কলেজ কর্মচারীদের মানববন্ধন

রাজশাহী মহানগরীতে স্ত্রীর মরদেহের পাশেই পড়ে ছিলেন আহত সাংবাদিক, ঘটনা কী

  • আপলোড সময় : ৩১-০১-২০২৬ ০১:১৪:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-০১-২০২৬ ০১:১৪:৩০ অপরাহ্ন
রাজশাহী মহানগরীতে স্ত্রীর মরদেহের পাশেই পড়ে ছিলেন আহত সাংবাদিক, ঘটনা কী রাজশাহী মহানগরীতে স্ত্রীর মরদেহের পাশেই পড়ে ছিলেন আহত সাংবাদিক, ঘটনা কী
রাজশাহীর স্থানীয় সাংবাদিক গোলাম কিবরিয়া কামালের (৫৫) স্ত্রী রওশন আরার (৫০) রহস্যজনক মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে আহত অবস্থায় পড়ে ছিলেন সাংবাদিক কামাল। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক রওশন আরাকে মৃত ঘোষণা করেন।

শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় নগরীর হড়গ্রাম বাজার এলাকার একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বিল্লাল উদ্দিন জানান, রওশন আরাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। তার গলায় কাপড় প্যাঁচানো ছিল, যা থেকে ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করা হয়েছে।

অন্যদিকে, সাংবাদিক কামাল মালিকের হাত ও পায়ে জখম রয়েছে এবং তিনি কীটনাশক পান করেন। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় কামাল হোসেন ও তার স্ত্রী রওশন আরা বেগম বাসায় ছিলেন। প্রতিবেশীরা একসময় চিৎকার শুনলেও কিছুক্ষণ পর তা থেমে যায়। 

পরে তাদের মেয়ে বাইরে থেকে এসে দীর্ঘক্ষণ ডাকাডাকি করেও কোনো সাড়াশব্দ না পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ ও ফায়ার সার্ভিস দরজা ভেঙে মেঝেতে স্ত্রীর মরদেহ এবং বিছানায় স্বামীকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে।

স্বজনরা জানান, কামাল হোসেনের দুই স্ত্রী। বড় স্ত্রী রেহেনা মেয়েসহ বগুড়ায় থাকেন। ছোট স্ত্রী রওশন আরাকে নিয়ে কামাল রাজশাহীতে থাকতেন। সম্প্রতি তিনি ডাক বিভাগের অফিস সহকারী পদ থেকে অবসরে যান। পেনশনের টাকার ভাগাভাগি নিয়ে দুই স্ত্রীর মধ্যে বেশ কিছুদিন ধরে মনোমালিন্য ও পারিবারিক কলহ চলছিল।

রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গাজিউর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, এ ঘটনায় একটি মামলার প্রক্রিয়া চলছে। তদন্তের পর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী নগরীতে দুই মাদক কারবারী গ্রেফতার

রাজশাহী নগরীতে দুই মাদক কারবারী গ্রেফতার