ঢাকা , শনিবার, ০৭ মার্চ ২০২৬ , ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তানোরে অটোভ্যানের ধাক্কায় ৪ বছরের শিশু নিহত রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির খবরে রাজশাহীর পেট্রোল পাম্পগুলোতে ভিড় কেনা সানস্ক্রিনের রাসায়নিকেও পুড়তে পারে ত্বক, ছোটদের জন্য বাড়িতেই বানিয়ে দিন রাজশাহীর সীমান্তে বিপুল পরিমান ভারতীয় মদ ও ট্যাপেন্টাডল জব্দ স্ত্রীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টার অভিযোগ, স্বামী আটক এবার জাতীয় সঙ্গীত গেয়ে স্যালুট দিলেন ইরানের নারী ফুটবলাররা ঘরে ব্রকোলি রাঁধতে পারেন ৫ উপায়ে যুদ্ধের মধ্যে মাটির ৪ তলা নিচে ইসরাইলি যুগলের বিয়ে! শুক্রবার দুপুর পর্যন্ত শাহজালাল থেকে ২৪৫ ফ্লাইট বাতিল দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত, নতুন অস্ত্র আসছে: রেভল্যুশনারি গার্ড জ্বালানি সংকট আতঙ্কে ফিলিং স্টেশনগুলোতে উপচে পড়া ভিড় যুক্তরাষ্ট্র-ইরায়েলের বিমান হামলায় ইরানের শিরাজ শহরে নিহত ২০ ভয়াবহ বিস্ফোরণে কাঁপল তেল আবিব ইতিকাফের ফজিলত, বিধান ও নিয়ম গ্রেফতার ব্রিটনি স্পিয়ার্স! স্বল্প আয়ের চাকরি করেও ব্যতিক্রম উদ্যোগ: ৫১ কেজি দুধের পায়েস রোজাদারদের মাঝে বিতরণ নোয়াখালীতে ১১৩ কেজির শাপলাপাতা মাছ জব্দ, অতঃপর রাজধানীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে নারী-শিশুসহ দগ্ধ ১০ সিরাজগঞ্জে বাণিজ্যিকভাবে হচ্ছে তামাক চাষ

পে-স্কেলের দাবিতে আন্দোলনরতদের নতুন সংগঠন

  • আপলোড সময় : ৩১-০১-২০২৬ ১২:২৪:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-০১-২০২৬ ১২:২৪:০৯ অপরাহ্ন
পে-স্কেলের দাবিতে আন্দোলনরতদের নতুন সংগঠন পে-স্কেলের দাবিতে আন্দোলনরতদের নতুন সংগঠন
পে-স্কেলের দাবিতে আন্দোলনরত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন একটি সংগঠনের যাত্রা শুরু হয়েছে। সংগঠনটির নাম দেওয়া হয়েছে  ‘বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি’।

শুক্রবার (৩০ জানুয়ারি) সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটিও গঠন করা হয়েছে। সংগঠনটির আহ্বায়ক হিসেবে মো. আব্দুল মালেক এবং সদস্য সচিব আশিকুল ইসলামসহ ৩১ সদস্যের কমিটি গঠন করা হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি গঠনের লক্ষ্যে একটি বিশেষ আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের কল্যাণ, অধিকার সংরক্ষণ এবং যৌক্তিক দাবি বাস্তবায়নের উদ্দেশ্যে একটি সম্পূর্ণ অরাজনৈতিক ও কল্যাণমুখী সংগঠন গঠনের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। 

এতে উপস্থিত কর্মকর্তা ও কর্মচারীদের মতামত এবং বিভিন্ন জেলার সমর্থনের ভিত্তিতে সর্বসম্মতিক্রমে গৃহীত সিদ্ধান্ত হলো-

বাংলাদেশের সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের কল্যাণে কাজ করার লক্ষ্যে ‘বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি’ নামে একটি সংগঠন গঠন করা হয়েছে। এর কেন্দ্রীয় কমিটি গঠনের লক্ষ্যে আগামী তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি গঠন প্রক্রিয়া সম্পন্ন করা হবে। উক্ত লক্ষ্য বাস্তবায়নে জন্য একটি কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

তারা সংগঠনের কাঠামো প্রণয়ন, সদস্য অন্তর্ভুক্তি, কর্মপরিকল্পনা নির্ধারণ এবং কেন্দ্রীয় কমিটি গঠনের সব কার্যক্রম পরিচালনা করবে। সম্পূর্ণ অরাজনৈতিকভাবে কর্মকর্তা-কর্মচারীদের কল্যাণ ও যৌক্তিক দাবি আদায়ে কাজ করবে সংগঠনটি।

কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির নেতারা হলেন—আহ্বায়ক মো. আব্দুল মালেক, যুগ্ম আহ্বায়ক মো. শিমুল আহমেদ, মো. শাহাবুদ্দীন মুন্সী শাবু, নূর মোহাম্মদ চৌধুরী, মো. কামরুল হাসান রুবেল, মো. তারেক হাসান এবং সদস্য সচিব আশিকুল ইসলামসহ ৩১ সদস্য বিশিষ্ট্য কমিটি গঠন করা হয়। প্রয়োজনে কমিটি আরো সদস্য সংযোজন ও বিয়োজন করা যাবে বলেও উল্লেখ করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির খবরে রাজশাহীর পেট্রোল পাম্পগুলোতে ভিড়

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির খবরে রাজশাহীর পেট্রোল পাম্পগুলোতে ভিড়