ঢাকা , মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬ , ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লালপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় পুরুস্কার বিতরণ মোহনীয় স্টাইলে জয়া আহসান রামেকে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু আল্টিমেটাম রাজপথে দেওয়া যায়, সংসদে নয়: জামায়াত এমপিকে স্পিকার জামালপুরে অটোরিকশা চালকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার কেটলির নিয়মিত ব্যবহারে সাদা স্তর জমেছে ভিতরে? মাত্র একটি উপাদান দিয়েই নতুনের মতো ঝকঝকে হবে এই সংসদে রাষ্ট্রপতি বলেছেন ‘আওয়ামী লীগ ফ্যাসিস্ট’: এলজিআরডি প্রতিমন্ত্রী ‘অ্যাপের মাধ্যমে কিনতে হবে জ্বালানি’ ভোলায় আটক জামায়াত কর্মী বিবি সাওদার জামিন ডিজিটাল সময়ের নতুন আতঙ্ক ‘ল্যাপটপ স্পাইন’ শ্রীদেবীর মানসিক যন্ত্রণা নিয়ে মুখ খুললেন মেয়ে জাহ্নবী কাপুর বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত রেলপথ, নোয়াখালী-ঢাকা ট্রেন চলাচল অচলাবস্থা নোয়াখালীতে ৪০ লাখ টাকার অবৈধ জাল ও পলিথিন জব্দ ইরানজুড়ে রাতভর ব্যাপক হামলা, নিহত ১৫ ধ্বংসপ্রাপ্ত মার্কিন এয়ারক্রাফ্টের নারী পাইলটের গোপন নথিপত্র 'ব্যাটেল প্লান' তেহরানের হাতে সংসদে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল (সংশোধন) বিল ২০২৬ পাস বাড়ির ছাদ থেকে টেনে বের করা হলো শিশু ধর্ষণচেষ্টায় অভিযুক্তকে আমেরিকা ইউরেনিয়াম চুরি করতে এসেছিল নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে! ১১ দলীয় জোটের চার দিনের কর্মসূচি ঘোষণা তেলের খোঁজে বের হয়ে আর ফেরা হলো না দুই বন্ধুর

নির্বাচন বানচালের ষড়যন্ত্র রুখে দেওয়া হবে: ডা. টিপু

  • আপলোড সময় : ৩০-০১-২০২৬ ০৭:৪৯:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০১-২০২৬ ০৭:৪৯:৩৯ অপরাহ্ন
নির্বাচন বানচালের ষড়যন্ত্র রুখে দেওয়া হবে: ডা. টিপু নির্বাচন বানচালের ষড়যন্ত্র রুখে দেওয়া হবে: ডা. টিপু
নওগাঁ-৪ (মান্দা) আসনের ধানের শীষের এমপি প্রার্থী ডা. ইকরামুল বারী টিপু বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে একটি গোষ্ঠী। তারা ক্ষমতায় যেতে ব্যর্থ হবে এই আশঙ্কা থেকেই বিভিন্ন ধরনের অপপ্রচার চালাচ্ছে। তবে তাদের কোনো ষড়যন্ত্রই সফল হতে দেওয়া হবে না।

শুক্রবার বিকালে মান্দা উপজেলার গণেশপুর ইউনিয়নের বাঙ্গালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা সমবায় দল আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. টিপু বলেন, দেশের জনগণকে সঙ্গে নিয়ে সব ধরনের ষড়যন্ত্র প্রতিহত করা হবে এবং গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

উপজেলা সমবায় দলের সভাপতি আব্দুল মতিন মুরাদের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী সমবায় দল কেন্দ্রীয় কমিটির সভাপতি নুর আফরোজ বেগম জ্যোতি।

জনসভায় আরও বক্তব্য দেন মান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মকলেছুর রহমান মকে, যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল হোসেন খান, কুসুম্বা ইউনিয়নের চেয়ারম্যান নওফেল আলী মণ্ডল, প্রসাদপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মতিন, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আসমা ইসলাম, উপজেলা মহিলা দলের সভাপতি নার্গিস আক্তার এবং উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক ওবাইদুল হকসহ অন্যান্য নেতৃবৃন্দ।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
রামেকে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

রামেকে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু