ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২০ মিনিটের ব্যবধানে ট্রেনে কাটা পড়ে ২ নারীর মৃত্যু পার্বতীপুরে বাবার শাবলের আঘাতে প্রাণ গেলো ১৩ বছরের শিশুর আট বার্সা তারকায় সাজানো স্পেন, আর্জেন্টিনার জন্য বড় চ্যালেঞ্জ রাখা আছে এটিএম, টাকা তুলে খামে ভরে ‘উপহার’ দিলে তবেই মিলবে খাবার! রেশনে আচমকা হাজির তলপতি বিজয় ‘শরীরের বিভিন্ন অংশ বড় করতে বলা হয়েছিল’, নিজের চেহারা নিয়ে আত্মবিশ্বাস ছিল না সমীরার? ২০ বছর বয়সেই অভিনয়ের প্রস্তাব ফেরান, বিজয়ের ছেলে জেসন খেলাধুলার বিকল্প নেই সুস্থ ও সুশৃঙ্খল জাতি গঠনে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী রাজশাহী সীমান্তে ভারতীয় মদ ও যৌন উত্তেজক সিরাপ জব্দ ট্রফি, পদক ছাড়াও বিশ্বজয়ীদের বিশেষ আংটি উপহার দেবে ফিফা গানের দৃশ্যে পোশাক সরে যাওয়ার অভিযোগ, বিতর্কে জ্যাকলিন! মোহনপুরে বিপুল পরিমান গাঁজাসহ গ্রেফতার ১, পলাতক ১ জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল ডানায় মোড়া রূপে নজর কাড়লেন হলিউড অভিনেত্রী জেনডেয়া মৌনী রায়ের ভিডিও ফাঁস! নিজের বোনকে জোরপূর্বক ধর্ষণ, ক্ষোভে ভাইকে হত্যা প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃত্যু মাদক ব্যবসায়ীর বাড়িতে আগুন দিল জনতা কক্সবাজার সৈকতে শক্তিশালী টর্নেডোর আঘাত, ৫ মিনিটে যা ঘটলো অনলাইন জুয়া বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি

গণভোটে পক্ষ নেওয়া যাবে না সরকারি কর্মচারীদের, জনপ্রশাসন সিনিয়র সচিব

  • আপলোড সময় : ৩০-০১-২০২৬ ০৬:৩১:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০১-২০২৬ ০৬:৩১:২৩ অপরাহ্ন
গণভোটে পক্ষ নেওয়া যাবে না সরকারি কর্মচারীদের, জনপ্রশাসন সিনিয়র সচিব গণভোটে পক্ষ নেওয়া যাবে না সরকারি কর্মচারীদের, জনপ্রশাসন সিনিয়র সচিব
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ এহছানুল হক বলেছেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা আসন্ন গণভোটে হ্যাঁ বা না এর পক্ষে কোনো ধরনের রাজনৈতিক প্রচারণা করবে না; তারা ভোটারদের ভোট দিতে উদ্বুদ্ধ করবে।

শুক্রবার সকাল ১০টার দিকে রাজশাহী বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে বিভাগীয় প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

সচিব বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী সরকারি কর্মকর্তা-কর্মচারীরা কোন পক্ষের হয়ে প্রচারণায় অংশ নিতে পারবেন না। তিনি বলেন, সরকারি চাকরিজীবীরা নিরপেক্ষতার সঙ্গে তাদের দায়িত্ব পালন করবে এবং শুধুমাত্র ভোটারদের ভোটাধিকার প্রয়োগের জন্য উৎসাহিত করবে।

তিনি আরও বলেন, একটি নিরপেক্ষ ভোট আয়োজনে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখার পাশাপাশি জনগণ যাতে তাদের পছন্দ অনুযায়ী ভোট দিতে পারে সে লক্ষ্যে প্রচারণা কার্যক্রমে সরকারের সঙ্গে সংবাদমাধ্যমকর্মীদেরও সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ। এতে রাজশাহীর বিভিন্ন দপ্তরে কর্মরত প্রশাসনিক কর্মকর্তারা অংশ নেন।

এ সময় সচিব ভিডিও ও সম্প্রচার মাধ্যমসহ বিভিন্ন দপ্তরসমূহের কর্মকর্তাদের সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময় করে বলেন, গ্রামের মহিলারা যাতে গণভোটের বিষয়টি ঠিকভাবে বুঝতে পারে এবং ভোট দিতে পারে সে দিকে বিশেষ গুরুত্ব দিতে হবে।

সভায় উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ হাবিবুর রহমান, জেলা প্রশাসক আফিয়া আখতার, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ আনিসুর রহমান, পিআইডির উপপ্রধান তথ্য অফিসার মোঃ তৌহিদুজ্জামান, জেলা তথ্য অফিসের পরিচালক তাজকিয়া আকবারী, বেতারের আঞ্চলিক পরিচালক কিশোর রঞ্জনসহ সংশ্লিষ্টরা।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের এগিয়ে যেতে হবে: পিআইবির মহাপরিচালক

প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের এগিয়ে যেতে হবে: পিআইবির মহাপরিচালক