ঢাকা , রবিবার, ০৩ মে ২০২৬ , ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি রাসেল, সম্পাদক রাহান রাজশাহী নগরীতে জলাবদ্ধতা ঠেকাতে দিনরাত কাজ করছে রাসিক শীঘ্রই সমাবর্তন সহ হীরক জয়ন্তী উদযাপন করবে রুয়েট গ্লোবাল আইটি, রাজশাহীতে সরকারি অর্থায়নে ফ্রি আইটি প্রশিক্ষণের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত ছুটির দিনেও থেমে নেই জনসেবা, মোহনপুরে ইউএনওর দাপ্তরিক ব্যস্ততা রাজশাহীতে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর শুভ উদ্বোধন জার্মানি থেকে ৫ হাজার সেনা প্রত্যাহার করবে যুক্তরাষ্ট্র, ন্যাটো জোটে নতুন উত্তেজনা নগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেফতার-২ গোদাগাড়ীতে হাজার ইয়াবাসহ মাদক কারবারী গ্রেফতার ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম পরিদর্শনে রাসিক প্রশাসক রাজশাহীতে বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দ এক ঝড়ে উড়ে গেল ঘর, খোলা আকাশেই দিন-রাত সিলেট থেকে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ উদ্বোধন, রাজশাহীতে ভার্চুয়াল সম্প্রচার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার আব্দুল মালেকের জানাজা সম্পন্ন ২নং ওয়ার্ডের আশ্রয়ন প্রকল্পের বাসিন্দাদের জন্য ১০টি টিউবওয়েল স্থাপনের ঘোষণা রাসিক প্রশাসকের নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৩ সিংড়ায় যুবদল নেতা হুমায়ুনের ধান কাটা শ্রমিকদের মাঝে খাবার ও গামছা বিতরণ ৩ মে মুজাফরাবাদ গণহত্যা দিবস কাল, পটিয়ায় নানা কর্মসূচি সলঙ্গায় অটোভ্যান চালক হত্যা মামলার পলাতক সন্দেহভাজন ঢাকায় গ্রেপ্তার নিয়ামতপুরে 'ভাবিচা গণহত্যা দিবস' পালিত

জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনের ২০২৬ সালের সহ-সভাপতি হিসেবে বাংলাদেশ নির্বাচিত

  • আপলোড সময় : ৩০-০১-২০২৬ ০১:৩১:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০১-২০২৬ ০১:৩১:৪১ অপরাহ্ন
জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনের ২০২৬ সালের সহ-সভাপতি হিসেবে বাংলাদেশ নির্বাচিত জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনের ২০২৬ সালের সহ-সভাপতি হিসেবে বাংলাদেশ নির্বাচিত
২০২৬ সালের জন্য জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশন (PBC)-এর সহ-সভাপতির পদে বাংলাদেশ নির্বাচিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি ২০২৬) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে কমিশনের পাঁচ সদস্যবিশিষ্ট ব্যুরো নির্বাচনে এই ফল ঘোষণা করা হয়েছে।

বাংলাদেশসহ জার্মানি, ব্রাজিল ও ক্রোয়েশিয়া নির্বাচিত হয়েছেন সহ-সভাপতি হিসেবে, আর মরক্কো পেয়েছে সভাপতি পদ। নির্বাচনটি অনুষ্ঠিত হয় শান্তি বিনির্মাণ কমিশনের ২০তম অধিবেশনের প্রথম সভায়।

শান্তি বিনির্মাণ কমিশন একটি আন্তঃসরকারি উপদেষ্টা সংস্থা, যা সংঘাতপূর্ণ দেশগুলোতে শান্তি স্থাপন ও দীর্ঘমেয়াদি পুনর্গঠনে জাতিসংঘের উদ্যোগগুলোকে সমর্থন করে থাকে। এই কমিশন গঠিত হয় ৩১টি সদস্য রাষ্ট্র থেকে, যাদের মধ্যে রয়েছে সাধারণ পরিষদ, নিরাপত্তা পরিষদ, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ এবং জাতিসংঘের শীর্ষ সৈন্য ও অর্থ প্রদানকারী দেশগুলো।

বাংলাদেশ ২০০৫ সালে থেকে এই কমিশনের সদস্য। এর আগে বাংলাদেশ ২০১২ ও ২০২২ সালে চেয়ারম্যান এবং ২০১৩ ও ২০২৩ সালে সহ-সভাপতির দায়িত্ব পালন করেছে।

এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে পিবিসির ২০তম অধিবেশনের প্রথম সভায় বাংলাদেশ প্রতিনিধি দল সহ-সভাপতির দায়িত্ব গ্রহণ করেছেন। অনুষ্ঠানটিতে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি এবং মহাসচিবের পক্ষে চিফ অব স্টাফ উপস্থিত থেকে পিবিসির ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

এক বিবৃতিতে বাংলাদেশ প্রতিনিধিদল কমিশনের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানান এবং জাতিসংঘের শান্তি স্থাপন ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনায় বাংলাদেশের সমর্থন ও অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শীঘ্রই সমাবর্তন সহ হীরক জয়ন্তী উদযাপন করবে রুয়েট

শীঘ্রই সমাবর্তন সহ হীরক জয়ন্তী উদযাপন করবে রুয়েট