ঢাকা , শনিবার, ০৪ জুলাই ২০২৬ , ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাণীশংকৈল ৫০ শয্যার হাসপাতালে দ্বিগুন রোগী: চিকিৎসাসেবায় হিমশিম রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ৩জনের কারাদন্ড বর্ষার শুরুতেই ভক্ত ও দর্শনার্থীদের ভীড়ে উৎসবমুখর চলনবিলর তিশিখালীর মাজার পুলিশ কমিশনার ফয়েজুল কবিরের নেতৃত্বে বদলে যাচ্ছে আরএমপির কার্যক্রম রাণীশংকৈলের রাজমনির মৃত্যু ঘিরে রহস্য, পাবনায় ছাত্রী নিবাস থেকে মরদেহ উদ্ধার ট্রাফিক আইন প্রতিপালনে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গণবিজ্ঞপ্তি জাসাস নেতৃবৃন্দের সঙ্গে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসকের মতবিনিময় রাজপাড়া থানায় গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার মাদক কারবারি শাহ পরান ও আলামিন সারাক্ষণ মদের নেশায় ডুবে থাকেন মৌনী স্বামীকে ছেড়ে অন্যের সঙ্গে থাকার ‘শাস্তি’! তরুণীকে বিবস্ত্র করে মার খামেনেইয়ের কফিনের পাশেই রয়েছে ছোট্ট সেই কফিন নিহত হয় ১৪ মাসের নাতনিও ‘ইরানকে গুঁড়িয়ে দিয়েছি’! খামেনেইয়ের শেষকৃত্য শুরুর দিনে আবার দাবি ট্রাম্পের লালপুরে ঘোড়ার গাড়িতে রাজকীয় বিদায় সহকারী শিক্ষক সিরাজ উদ্দিনের নিয়ামতপুরে চোলাই মদ তৈরির উপকরণসহ গ্রেপ্তার ১ সিংড়ায় পুকুরের পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু মহানগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১৫ কর্ণহার থানায় গাঁজা ও নারীসহ দুই মাদক কারবারী গ্রেফতার জুলাই আন্দোলনকে কটাক্ষ: শাওন ও মাহির বিরুদ্ধে থানায় অভিযোগ দেশের সব হাসপাতালে ৬ নির্দেশনা আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার

ভারত-বাংলাদেশ-পাকিস্তান ইস্যুতে ‘নিরপেক্ষ’ অবস্থান কলম্বোর

  • আপলোড সময় : ৩০-০১-২০২৬ ০১:২৩:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০১-২০২৬ ০১:২৩:০৫ অপরাহ্ন
ভারত-বাংলাদেশ-পাকিস্তান ইস্যুতে ‘নিরপেক্ষ’ অবস্থান কলম্বোর ছবি: সংগৃহীত
টি-২০ বিশ্বকাপ ঘিরে ভারত–বাংলাদেশ–পাকিস্তান ত্রিমুখী টানাপড়েনে অবশেষে নীরবতা ভাঙল শ্রীলঙ্কা। সহ-আয়োজক দেশ হয়েও এতদিন প্রকাশ্যে কিছু না বলায় কৌতূহল বাড়ছিল। তবে কলম্বো এবার স্পষ্ট জানিয়ে দিল—এই ‘আঞ্চলিক বিরোধে’ তারা কোনও পক্ষ নিচ্ছে না।

কীভাবে জমল বিতর্ক?
বাংলাদেশ টি-২০ বিশ্বকাপের ম্যাচ ভারতে খেলতে অস্বীকার করে আইসিসি-র কাছে আবেদন জানায়। প্রাথমিক সূচি অনুযায়ী কলকাতা ও মুম্বইয়ে চারটি ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশের। নিরাপত্তা উদ্বেগের কথা তুলে ধরে তারা ম্যাচগুলি শ্রীলঙ্কায় সরানোর দাবি জানায়। এই আবেদন আসে আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানের হঠাৎ বেরিয়ে যাওয়ার পরপরই।

সেই আর্জি খারিজ করে বাংলাদেশকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেয় আইসিসি। বাংলাদেশ নিজেদের অবস্থানে অনড় থাকায় শেষ পর্যন্ত তাদের টুর্নামেন্ট থেকে বাদ দেওয়া হয়, সুযোগ পায় স্কটল্যান্ড (Scotland)।

শ্রীলঙ্কার বার্তা: নিরপেক্ষ থাকাই অগ্রাধিকার
এই গোটা ঘটনায় দীর্ঘদিন চুপ থাকার পর শ্রীলঙ্কার ক্রিকেট সচিব বান্দুলা দিসানায়েকে এএফপি-কে স্পষ্ট বার্তা দিয়েছেন। তাঁর কথায়, ‘ভারত, পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে যে বিতর্ক চলছে, তাতে আমরা নিরপেক্ষ থাকতে চাই। তিন দেশই আমাদের বন্ধু রাষ্ট্র।’তবে একই সঙ্গে তিনি এটাও জানিয়েছেন, ভবিষ্যতে যদি কোনও দেশ শ্রীলঙ্কায় টুর্নামেন্ট আয়োজনের অনুরোধ জানায়, কলম্বো তাতে আগ্রহী থাকবে।

ভারত–পাকিস্তান ম্যাচে বাড়তি নজর
বর্তমানে রাজনৈতিক টানাপড়েনের কারণে ভারত ও পাকিস্তান একে অপরের দেশে খেলে না। সেই কারণে টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের ম্যাচগুলি বসবে শ্রীলঙ্কায়, যার মধ্যে ভারত–পাকিস্তান খেলাও রয়েছে। এই প্রসঙ্গে শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী সুনীল কুমারা গামাগে জানিয়েছেন, টুর্নামেন্ট নির্বিঘ্নে সম্পন্ন করা তাঁদের সর্বোচ্চ অগ্রাধিকার। বিশেষ করে ভারত–পাকিস্তান ম্যাচগুলির নিরাপত্তা ও ব্যবস্থাপনায় ‘বিশেষ নজর’ রাখা হচ্ছে। বিশ্বকাপ ২০২৬ শুরু হবে ৭ ফেব্রুয়ারি। ফাইনাল ৮ মার্চ। 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পুলিশ কমিশনার ফয়েজুল কবিরের নেতৃত্বে বদলে যাচ্ছে আরএমপির কার্যক্রম

পুলিশ কমিশনার ফয়েজুল কবিরের নেতৃত্বে বদলে যাচ্ছে আরএমপির কার্যক্রম