ঢাকা , রবিবার, ০৫ জুলাই ২০২৬ , ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাণীশংকৈল ৫০ শয্যার হাসপাতালে দ্বিগুন রোগী: চিকিৎসাসেবায় হিমশিম রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ৩জনের কারাদন্ড বর্ষার শুরুতেই ভক্ত ও দর্শনার্থীদের ভীড়ে উৎসবমুখর চলনবিলর তিশিখালীর মাজার পুলিশ কমিশনার ফয়েজুল কবিরের নেতৃত্বে বদলে যাচ্ছে আরএমপির কার্যক্রম রাণীশংকৈলের রাজমনির মৃত্যু ঘিরে রহস্য, পাবনায় ছাত্রী নিবাস থেকে মরদেহ উদ্ধার ট্রাফিক আইন প্রতিপালনে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গণবিজ্ঞপ্তি জাসাস নেতৃবৃন্দের সঙ্গে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসকের মতবিনিময় রাজপাড়া থানায় গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার মাদক কারবারি শাহ পরান ও আলামিন সারাক্ষণ মদের নেশায় ডুবে থাকেন মৌনী স্বামীকে ছেড়ে অন্যের সঙ্গে থাকার ‘শাস্তি’! তরুণীকে বিবস্ত্র করে মার খামেনেইয়ের কফিনের পাশেই রয়েছে ছোট্ট সেই কফিন নিহত হয় ১৪ মাসের নাতনিও ‘ইরানকে গুঁড়িয়ে দিয়েছি’! খামেনেইয়ের শেষকৃত্য শুরুর দিনে আবার দাবি ট্রাম্পের লালপুরে ঘোড়ার গাড়িতে রাজকীয় বিদায় সহকারী শিক্ষক সিরাজ উদ্দিনের নিয়ামতপুরে চোলাই মদ তৈরির উপকরণসহ গ্রেপ্তার ১ সিংড়ায় পুকুরের পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু মহানগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১৫ কর্ণহার থানায় গাঁজা ও নারীসহ দুই মাদক কারবারী গ্রেফতার জুলাই আন্দোলনকে কটাক্ষ: শাওন ও মাহির বিরুদ্ধে থানায় অভিযোগ দেশের সব হাসপাতালে ৬ নির্দেশনা আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার

ট্রাম্পের কারণে যুক্তরাষ্ট্র ছাড়ছেন ‘টুয়াইলাইট’ অভিনেত্রী ক্রিস্টেন স্টুয়ার্ট!

  • আপলোড সময় : ৩০-০১-২০২৬ ০১:১৯:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০১-২০২৬ ০১:১৯:১০ অপরাহ্ন
ট্রাম্পের কারণে যুক্তরাষ্ট্র ছাড়ছেন ‘টুয়াইলাইট’ অভিনেত্রী ক্রিস্টেন স্টুয়ার্ট! ছবি: সংগৃহীত
হলিউডের জনপ্রিয় অভিনেত্রী ক্রিস্টেন স্টুয়ার্ট। ‘টুয়াইলাইট’ খ্যাত এই অভিনেত্রী যুক্তরাষ্ট্রে না থাকার ইঙ্গিত দিয়েছেন। সম্প্রতি যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য টাইমস-কে দেয়া এক সাক্ষাৎকারে এমনই ইঙ্গিত দিয়েছেন তিনি।

ক্রিস্টেন জানান, হলিউডে কাজ করা এখন তার জন্য কঠিন হয়ে পড়েছে। সে কারণেই ইউরোপীয় সিনেমায় নিয়মিত কাজ করার পরিকল্পনা করেছেন স্টুয়ার্ট।

মার্কিন একাধিক গণমাধ্যমের খবর অনুযায়ী, যুক্তরাষ্ট্র ছাড়ার এই সিদ্ধান্তের পেছনে রয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার নীতির প্রতি বিরক্ত হয়েই ৩৫ বছর বয়সী এই অভিনেত্রী এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।

বিশেষ করে যুক্তরাষ্ট্রের বাইরে শুটিং হওয়া চলচ্চিত্রের ওপর শুল্ক আরোপের প্রস্তাবের কড়া সমালোচনা করেছেন স্টুয়ার্ট।

নিজের পরিচালনায় প্রথম ছবি ‘দ্য ক্রোনোলজি অব ওয়াটার’ প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি জানান, ছবিটির শুটিং লাটভিয়ায় করতে হয়েছে, কারণ যুক্তরাষ্ট্রে সেটি বানানো সম্ভব ছিল না।

বর্তমানে লস অ্যাঞ্জেলেস ও নিউ ইয়র্কে বসবাস করেন ক্রিস্টেন স্টুয়ার্ট। তবে যুক্তরাষ্ট্রে থাকবেন কি না—এ প্রশ্নে তার সোজাসাপটা উত্তর, ‘সম্ভবত না।’

সাক্ষাৎকারে স্টুয়ার্ট বলেন, ট্রাম্পের শাসনামলে পরিস্থিতি খুব খারাপ হয়ে গেছে। আমি যুক্তরাষ্ট্রে স্বাধীনভাবে কাজ করতে পারছি না।

থাকার জন্য বিকল্প জায়গা তৈরি করতে হবে আমাকে। তবে এত সহজে হাল ছাড়ব না। আমি ইউরোপে সিনেমা করব, তারপর সেগুলো যুক্তরাষ্ট্রের মানুষদেরও দেখাব।

উল্লেখ্য, ২০২৫ সালের মে মাসে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের বাইরে নির্মিত সিনেমার ওপর শুল্ক আরোপের ঘোষণা দেন। সে সময় তিনি দাবি করেন, এতে দেশীয় সিনেমা শিল্প সুরক্ষিত হবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পুলিশ কমিশনার ফয়েজুল কবিরের নেতৃত্বে বদলে যাচ্ছে আরএমপির কার্যক্রম

পুলিশ কমিশনার ফয়েজুল কবিরের নেতৃত্বে বদলে যাচ্ছে আরএমপির কার্যক্রম