ঢাকা , শুক্রবার, ২৭ মার্চ ২০২৬ , ১৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রাম বন্দরে জ্বালানিবাহী জাহাজের আগমন অব্যাহত, সরবরাহ স্বাভাবিক রাখতে তৎপরতা ড্রাইভার ছাড়াই ছুটছে গাড়ি ! কুমিল্লায় বাসের চাপায় সিএনজি চালক সহ নিহত -৩ ৫ আগস্টের ঘটনায় আইনানুগ ব্যবস্থা ও মাদকবিরোধী অভিযানে কঠোর পুলিশ, জানালেন আইজিপি হানিমুনে চমক! কুইনের ফন্দিতে বিপাকে উজান, নতুন মোড়ে জমে উঠেছে ‘ভোলেবাবা পার কারেগা’ রাণীশংকৈলে ফেসবুকে মহানবী (সা:)নিয়ে কটুক্তি করায় যুবক গ্রেপ্তার রাজশাহী-১ আসনের এমপির নির্দেশনা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ মোহনপুরে এমজিএইচএস ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন, তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত হওয়ার আহ্বান লুটপাট ও মিথ্যা মামলার অভিযোগে বাড়িঘর ছাড়া চকবিষ্ণুপুর গ্রামের একটি অসহায় পরিবার রাণীনগরে অসচ্ছল নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ মোহনপুরে এমজিএইচএস ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন, তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত হওয়ার আহ্বান রাউজানে পরিত্যক্ত অবস্থায় পাইপগান ও কার্তুজ উদ্ধার মান্দায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ, মোবাইল কোর্টে জরিমানা চট্টগ্রামে চাঁদাবাজি মামলার আসামি গ্রেফতার একই কবরস্থানে চারজনের দাফন, সড়কে নিভে গেল মুফতি মমিনের পরিবার কলা গাছের সঙ্গে এ কেমন শত্রুতা! বাংলাদেশের প্রতি অবিচল সমর্থন ও সংহতি পুনর্ব্যক্ত করলেন জাতিসংঘ মহাসচিব সড়কে নিভে গেল মাদরাসা শিক্ষকের সুখের সংসার চারঘাটে বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দ, পলাতক দুই কারবারি হেলমেট বাহিনী থেকে গুপ্ত বাহিনী, দেশে মব সৃষ্টি করছে রাজশাহীতে ভূমিমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিজিবি-১ সর্বাত্মক প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা ঘোষণা

  • আপলোড সময় : ৩০-০১-২০২৬ ০১:১০:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০১-২০২৬ ০১:১০:০৫ অপরাহ্ন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিজিবি-১ সর্বাত্মক প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা ঘোষণা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিজিবি-১ সর্বাত্মক প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা ঘোষণা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য পূর্বপরিকল্পিত প্রস্তুতি সম্পন্ন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি-১), নির্বাচনকালীন নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে মাঠে সর্বোচ্চ অবস্থান নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এই বাহিনী।

বিজিবি-১, সেক্টর কমান্ডার কর্ণেল সৈয়দ মোহাম্মদ কামাল হোসেন শুক্রবার সকালে রাজশাহী মহানগরীর পোষ্টাল একাডেমি সংলগ্ন মহাসড়কের পাশে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে এই তথ্য জানান।

সেক্টর কমান্ডার জানান, বিজিবি একজন পেশাদার, শৃঙ্খলাবদ্ধ ও নিরপেক্ষ বাহিনী হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও নির্বাচন কমিশনের সমস্ত নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করবে। নির্বাচনকে সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য করতে বিজিবি সর্বোচ্চ মনোযোগসহ ভূমিকা পালন করবে বলে তিনি আশ্বাস দেন।

বিজিবি নির্বাচনী সময় আইনশৃঙ্খলা রক্ষা, শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত ও ভোটারের নিরাপত্তা রক্ষায় ইতিমধ্যেই মাঠে অবস্থান করছে। ভোটারদের নিরাপদ ও ভয়মুক্ত পরিবেশে শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয় ও প্রেরণামূলক কার্যক্রম চালানো হচ্ছে।

নির্বাচনকে কেন্দ্র করে সীমান্তভাগেও নিরাপত্তা ব্যাবস্থা আরও শক্ত করা হয়েছে। সীমান্তে টহল, নজরদারি ও গোয়েন্দা কার্যক্রম জোরদার করে চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র পাচারসহ অপরাধ প্রতিরোধে বিজিবি অতিরিক্ত সতর্ক অবস্থানে রয়েছে।

সেক্টর কমান্ডার আরও জানান, রাজশাহী সেক্টরের ৭ জেলা, ৬২টি উপজেলা ও ১টি সিটি কর্পোরেশনসহ মোট ৩৭টি সংসদীয় আসনে ৬৫টি বেইজ ক্যাম্পে ১৪৬টি প্লাটুন (তিনটি সংরক্ষিতসহ) মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে এবং ৭৬টি সীমান্ত পোস্টে স্ট্রাইকিং রিজার্ভ হিসেবে প্রতিটি পোস্টে ১০ জন করে সদস্যসহ প্রায় ৪,০০০ বিজিবি সদস্য মোতায়েন আছে। জরুরি পরিস্থিতি মোকাবিলায় কুইক রেসপন্স ব্যবস্থা সর্বদা প্রস্তুত রয়েছে।

রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় আধুনিক দুইটি এপিসি সহ একটি প্লাটুন বিজিবি কুইক রেসপন্স ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে। এছাড়া রাজশাহী, চাপাইনবাবগঞ্জ ও নওগাঁ এলাকায় ক-৯ ইউনিটের ৭টি প্রশিক্ষিত কুকুরসহ একটি প্লাটুন সদস্য মোতায়েন থাকবে। পদ্মা ও মহানন্দা নদীতে ১৫টির বেশি স্পীডবোট ও ফাস্ট পেট্রোল ক্রাফটসহ ৫টি প্লাটুন বিজিবি সদস্য নদী পেট্রলে নিয়োজিত থাকবে।

প্রতিটি ইউনিট ড্রোনের মাধ্যমে গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখবে এবং অতিরিক্ত বেইজ স্টেশন ও রিপিটার স্থাপনের মাধ্যমে ধারাবাহিক যোগাযোগ নিশ্চিত করা হবে। বিজিবি সদর দফতর থেকে র‌্যাপিড অ্যাকশন টিম এবং হেলিকপ্টারসহ কুইক রেসপন্স ফোর্স যেকোনো সময় সরাসরি ঘটনাস্থলে পৌঁছাতে প্রস্তুত থাকবে।

সেক্টর হেডকোয়ার্টার্স সার্বিক পরিস্থিতি নিবিড় পর্যবেক্ষণ করছে এবং অধীনস্থ ইউনিটগুলোর সাথে সার্বক্ষণিক যোগাযোগ বজায় রেখে দায়িত্ব পালন তদারকি করছে।

সেক্টর কমান্ডার বলেন, সরকার, নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে বলে বিজিবি দৃঢ়ভাবে বিশ্বাস করে। বিজিবি সংবিধান ও আইনের প্রতি অটল থেকে তাদের দায়িত্ব পালন করবে বলেও জানান তিনি।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৫ আগস্টের ঘটনায় আইনানুগ ব্যবস্থা ও মাদকবিরোধী অভিযানে কঠোর পুলিশ, জানালেন আইজিপি

৫ আগস্টের ঘটনায় আইনানুগ ব্যবস্থা ও মাদকবিরোধী অভিযানে কঠোর পুলিশ, জানালেন আইজিপি