ঢাকা , রবিবার, ২৮ জুন ২০২৬ , ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাতে বেশি কামড়ায়! শরীরে বহন করে অন্য প্রাণীর জিন! মশা নিয়ে যে ৫ তথ্য অবাক করবে ডাবের শাঁস দিয়েও বানানো যায় রকমারি মালাই কুলফি, রইল তিন ভিন্ন স্বাদের প্রণালী টাটকা কুমড়ো পাতার সঙ্গে চিংড়ির মিলমিশে তৈরি করুন ভাপা, গরমের সহজ রান্না নওগাঁর মান্দায় এক নারী মাদককারবারি গ্রেপ্তার সব রেকর্ড ভেঙে পাগলা মসজিদের দানবাক্সে মিলল ৪৩ বস্তা টাকা ঝিনাইদহে ১০ দিনের ব্যবধানে উধাও ১০ গরু, উদ্বিগ্ন খামারিরা নগরীতে খরবোনায় ইয়াবা-হেরোইনসহ দেশীয় অস্ত্র-সহ মাদক কারবারী গ্রেফতার মামাতো বোনকে তুলে নিয়ে একাধিকবার ধর্ষণ পুকুরে ডুবে মামা-ভাগনের মৃত্যু অভিনেত্রী ভাবনা ওমরাহ পালন করলেন বিশ্বকাপে ব্রাজিলের শিরোপা জয়ের স্বপ্ন দেখছেন অভিনেত্রী অধরা খান মক্তবে আটকে রেখে শিশুকে ধর্ষণচেষ্টা মুয়াজ্জিনের তারেক রহমানের চীন সফর নিয়ে ভারতের গণমাধ্যমে উদ্বেগ শীঘ্রই বিয়ের পিঁড়িতে টেলর সুইফ্‌ট ‘সন্ত্রাসবাদী’র তকমা দিয়েছিলেন! সেই বীরকেই নাকি চুম্বন করতে গিয়ে রক্তারক্তি কাণ্ড ঘটান কঙ্গনা? পস্তাতে হবে হুঁশিয়ারি ইরানের, আমেরিকার আক্রমণের জবাবে পশ্চিম এশিয়ার সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা! নাটোরে দুই বউয়ের ঝগড়ায় নিজেকে শেষ করে দিলেন স্বামী লজিং শিক্ষকের ধর্ষণে ১৫ বছরের মাদরাসা ছাত্রী অন্তঃসত্ত্বা ঘরের দরজা ভেঙে বিধবা নারীকে ধর্ষণ শাশুড়িকে ধর্ষণের অভিযোগে মেয়ের স্বামী গ্রেপ্তার

জাতিসংঘের আইপিসিসির প্রধান লেখক হলেন বাংলাদেশের বিজ্ঞানী ড. কামরুজ্জামান

  • আপলোড সময় : ৩০-০১-২০২৬ ০১:০২:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০১-২০২৬ ০১:০২:০৩ অপরাহ্ন
জাতিসংঘের আইপিসিসির প্রধান লেখক হলেন বাংলাদেশের বিজ্ঞানী ড. কামরুজ্জামান ড. মোহাম্মদ কামরুজ্জামান মিলন। ছবি: সংগৃহীত
জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক আন্তঃসরকার প্যানেলের (আইপিসিসি) লিড অথর বা প্রধান লেখক হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশের বিজ্ঞানী ড. মোহাম্মদ কামরুজ্জামান মিলন। তিনি বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা।

ড. কামরুজ্জামান মিলন ২০২৭ সালের আইপিসিসির ম্যাথডলজি রিপোর্ট প্রস্তুতের কাজে অংশ নেবেন। এই প্রতিবেদনে কার্বন ডাই-অক্সাইড রিমোভাল (সিডিআর) এবং কার্বন ক্যাপচার, ইউটিলাইজেশন অ্যান্ড স্টোরেজ (সিসিইউএস) প্রযুক্তি কীভাবে দেশগুলো তাদের গ্রিনহাউস গ্যাস নির্গমন হিসাবের মধ্যে অন্তর্ভুক্ত করবে, সে বিষয়ে আন্তর্জাতিক নির্দেশনা দেওয়া হবে।

ড. কামরুজ্জামান বলেন, এই কাজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিভিন্ন দেশ যে উদ্যোগ নিচ্ছে, সেগুলোর কার্বন হিসাব কীভাবে করা হবে—তার বৈজ্ঞানিক ভিত্তি এই রিপোর্টের মাধ্যমেই নির্ধারিত হবে।

আইপিসিসির লিড অথর হিসেবে নির্বাচিত হওয়ার প্রতিক্রিয়ায় তিনি বলেন, এটি শুধু ব্যক্তিগত অর্জন নয়, বরং বাংলাদেশের কৃষি ও জলবায়ু গবেষণা সম্প্রদায়ের জন্য একটি সম্মান। এর মাধ্যমে উন্নয়নশীল দেশের বাস্তব চ্যালেঞ্জগুলো বৈশ্বিক নির্দেশিকায় তুলে ধরার সুযোগ তৈরি হয়েছে।

ড. কামরুজ্জামান মিলনের গবেষণার প্রধান ক্ষেত্র হলো জলবায়ু পরিবর্তনের প্রভাব মূল্যায়ন, ক্লাইমেট-স্মার্ট কৃষি প্রযুক্তি উন্নয়ন এবং গ্রিনহাউস গ্যাস নির্গমন মডেলিং ও প্রশমন।

প্রসঙ্গত, আইপিসিসি জাতিসংঘের একটি সংস্থা, যা জলবায়ু পরিবর্তন সংক্রান্ত বৈজ্ঞানিক তথ্য মূল্যায়ন করে এবং বৈশ্বিক নীতিনির্ধারণে সরকারগুলোকে সহায়তা করে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে খরবোনায় ইয়াবা-হেরোইনসহ দেশীয় অস্ত্র-সহ মাদক কারবারী গ্রেফতার

নগরীতে খরবোনায় ইয়াবা-হেরোইনসহ দেশীয় অস্ত্র-সহ মাদক কারবারী গ্রেফতার