ঢাকা , বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬ , ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিল্ক সিটি এক্সপ্রেসে পাথর নিক্ষেপে শিশুসহ আহত ৬ দুর্গাপুরে একই পরিবারের তিনজনের ইসলাম ধর্ম গ্রহণ স্থানীয়দের উপস্থিতিতে কালেমা পাঠ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী রাণীনগরে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের নগদ অর্থ ও শাড়ী-থ্রিপিস বিতরণ দৈনিক উত্তর কোণ পরিবারের আয়োজনে গাবতলীতে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী ও নগদঅর্থ বিতরণ করলেন সাবেক এমপি লালু রাজশাহীর দুর্গাপুরে জ্বালানি তেল উদ্ধার ও জরিমানা বানেশ্বর সড়ক দুর্ঘটনায় পিতা-পুত্র নিহত, বিক্ষুব্ধ জনতার আগুনে পুড়ল ট্রাক রাজশাহীতে ‘জুলাইযোদ্ধা’ পরিচয়ে সাংবাদিকের বিরুদ্ধে জমি দখল, দুর্নীতি ও যৌন হয়রানির অভিযোগ সলঙ্গায় র‌্যাবের অভিযানে ৪৯৪ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট-সহ মাদক কারবকারী গ্রেফতার-৪ ​মশা নিয়ন্ত্রণে ফগার মেশিনে স্প্রে কার্যক্রমের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক বাঘায় ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার রাণীশংকৈলে তেলের জন্য হাহাকার -লাইনে দাঁড়িয়েছে বাইক মালিকরা রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের ঈদ শুভেচ্ছা বার্তা শেষ মুহূর্তে ক্রেতার চাপে সরগরম ফুলবাড়ীর ঈদ বাজার নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ৩৩ পীরগঞ্জে অসহায় পরিবারের মাঝে ৬ লাখ টাকা নগদ সহায়তা প্রধান তানোরে ক্লুলেস দস্যুতা মামলার রহস্য উদঘাটন ,আসামি গ্রেফতার লুন্ঠিত মালামাল উদ্ধার বগুড়ায় মাইক্রোবাসে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৩ বিয়ের পর শেষ হয়ে যায় অভিনেত্রীদের কেরিয়ার! ‘মান্ধাতা আমলের’ নিয়ম নিয়ে কী বললেন তাপসী

স্কটল্যান্ডকে বিশাল ব্যবধানে হারালো বাংলাদেশের মেয়েরা

  • আপলোড সময় : ৩০-০১-২০২৬ ১২:৫১:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০১-২০২৬ ১২:৫১:২৯ অপরাহ্ন
স্কটল্যান্ডকে বিশাল ব্যবধানে হারালো বাংলাদেশের মেয়েরা ছবি: সংগৃহীত
বিশ্বকাপ বাছাইপর্বে জিতেই চলেছে বাংলাদেশের মেয়েরা। শুক্রবার নেপালের কীর্তিপুরে তারা ৯০ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে স্কটল্যান্ডকে।

প্রথমে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৯১ রানের বড় সংগ্রহ দাঁড় করিয়েছিল বাংলাদেশ। জবাবে ৯ উইকেটে ১০১ রানে থামে স্কটিশরা।

রান তাড়ায় কখনই ম্যাচে ছিল না স্কটল্যান্ড। বাংলাদেশের বোলারদের তোপে ৩৫ রানে ৫ উইকেট হারিয়ে বসে তারা। শেষ পর্যন্ত পিপা স্প্রাউলের ২৩ বলে ২৭ রানের অপরাজিত ইনিংসে টেনেটুনে একশর ঘর পার করে স্কটিশরা।

বাংলাদেশের মারুফা আক্তার ২৫ রানে ৩টি, স্বর্ণা আক্তার ১৩ রানে নেন ২টি উইকেট।

এর আগে টস জিতে ব্যাট করতে নামা বাংলাদেশ শুরু থেকেই আগ্রাসী ছিল। ওপেনার দিলারা আক্তার ২৮ বলে ৩৯ আর জোয়াইরিয়া ফেরদৌস করেন বল সমান ২২ রান।

তিন নম্বরে নেমে ১০ বলে ১৫ করে রানআউট হন শারমিন আক্তার। এরপর ১০০ রানের জুটি গড়েন নিগার সুলতানা আর সোবহানা মোস্তারি। দুজনই ঝোড়ো ব্যাটিং করেছেন।

তবে ফিফটি মিস করেন সোবহানা। ২৩ বলে ৭ চার আর ২ ছক্কায় ৪৭ রানে আউট হন তিনি। ৩৫ বলে ৫৬ রানের হার না মানা ইনিংসে ৫টি চার আর ৩টি ছক্কা হাঁকান নিগার।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সিল্ক সিটি এক্সপ্রেসে পাথর নিক্ষেপে শিশুসহ আহত ৬

সিল্ক সিটি এক্সপ্রেসে পাথর নিক্ষেপে শিশুসহ আহত ৬