ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভোলায় প্রধান শিক্ষক ধর্ষণের পর ছাত্রীকে ২০ টাকা ধরিয়ে দিলেন রাজশাহীর চারঘাটে নববধূকে রাস্তা থেকে তুলে পাটক্ষেতে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ কনটেন্ট ক্রিয়েটর মিস্টার বিস্ট একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন আলোচনায় বসতে মোদী সরকারকে যে শর্ত দিলেন দিল্লির বিক্ষোভকারীরা তানোরে আমন ধান রোপণে ব্যস্তসময় পার করছেন চাষিরা জ্বালানি তেল নিয়ে মন্ত্রণালয়ের নতুন বার্তা ইউপি চেয়ারম্যানের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণে হাইকোর্টের রুল হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু নিয়ামতপুরে ২০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ১ জামায়াত সেই এমপিকে বহিষ্কার করল সহজে করা যায় এমন ৬ নেক আমল একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন চাঁদপুরে ৭ বছরের শিশুকে ধর্ষণে বৃদ্ধের যাবজ্জীবন রাণীনগর থানাপুলিশের অভিযানে ৩জন গ্রেফতার, চুরির ৫গরু উদ্ধার খুদেকে আইসক্রিম ভেবে ফ্রোজেন ডেসার্ট কিনে দিচ্ছেন না তো, ক্ষতি হতে পারে! গুরুদাসপুরে ডাক্তারের বিরুদ্ধে অপপ্রচারে সংবাদ সম্মেলন নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৬ এমপি নজরুলকে বহিষ্কার করল জামায়াত

পরমাণু চুক্তি নিয়ে ইরানকে আলোচনায় বসার বার্তা ট্রাম্পের

  • আপলোড সময় : ৩০-০১-২০২৬ ১২:২০:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০১-২০২৬ ১২:২০:৫০ অপরাহ্ন
পরমাণু চুক্তি নিয়ে ইরানকে আলোচনায় বসার বার্তা ট্রাম্পের ছবি: সংগৃহীত
ইরানের বিরুদ্ধে এখনই সামরিক পদক্ষেপ নয়! বরং সম্ভাব্য পরমাণু চুক্তি নিয়ে তেহরানের সঙ্গে ফের আলোচনায় বসতে চায় আমেরিকা। বৃহস্পতিবার এমনটাই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি, বিশাল মার্কিন রণতরী যে ইরানের দিকে এগোচ্ছে, সে কথা স্মরণ করিয়ে দিয়ে প্রচ্ছন্ন হুমকির সুরে বলেছেন, ‘‘আশা করি সেগুলো আমাদের ব্যবহার করতে হবে না!’’

বৃহস্পতিবার স্ত্রী মেলানিয়া ট্রাম্পকে নিয়ে তৈরি একটি তথ্যচিত্রের প্রিমিয়ারে উপস্থিত ছিলেন মার্কিন প্রেসিডেন্ট। সেখানেই ইরানের সঙ্গে পরমাণু আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করেছেন ট্রাম্প। তিনি জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে এখনই সামরিক পদক্ষেপ না করা নিয়ে আশাবাদী তিনি। ট্রাম্প বলেন, ‘‘আমার প্রথম মেয়াদেই আমি মার্কিন সেনাবাহিনীকে আরও জোরদার করে গড়ে তুলেছিলাম। এখন আমাদের একটি দল ইরানের দিকে এগোচ্ছে। আশা করি, আমাদের এটি ব্যবহার করতে হবে না।’’ ইরানের সঙ্গে পরমাণু আলোচনায় বসা প্রসঙ্গে ট্রাম্প বলেন, ‘‘আমরা বিষয়টি আলোচনা করেছি এবং এ নিয়ে পরিকল্পনাও রয়েছে। হ্যাঁ, আমাদের বিশাল এবং অত্যন্ত শক্তিশালী রণতরী ইরানে যাচ্ছে। তবে আমাদের যদি সেগুলি ব্যবহার না করতে হয়, তা হলেই ভাল!’’

উল্লেখ্য, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের প্রশাসনের বিরুদ্ধে ধারাবাহিক ভাবে সুর চড়িয়ে যাচ্ছেন ট্রাম্প। চাপ দিচ্ছেন পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি নিয়েও। ইতিমধ্যেই আমেরিকার রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন পশ্চিম এশিয়া লাগোয়া সমুদ্রে পৌঁছে গিয়েছে। সম্প্রতি ইরানে খামেনেই বিরোধী বিক্ষোভকেও প্রকাশ্যে সমর্থন করেছেন ট্রাম্প। অন্য দিকে, ইরান আগেই জানিয়েছে, আমেরিকা কোনও রকম হামলা চালালে তার জবাব দেওয়ার জন্য তৈরি রয়েছে তারা। বুধবার ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরঘচি জানিয়েছেন, তাঁদের সামরিক বাহিনী ‘ট্রিগারে আঙুল দিয়েই রেখেছে’! যদি ইরানের উপরে কোনও হামলা হয়, তবে তার যোগ্য জবাব দেওয়ার জন্য তৈরি রয়েছে তারা। তবে সরাসরি আমেরিকা বা ট্রাম্পের নাম উল্লেখ করেননি তিনি। ইরানের বিদেশমন্ত্রী এ-ও জানিয়েছেন, পরমাণু চুক্তি নিয়ে আলোচনায় বসতে রাজি তেহরান। তবে সেই চুক্তিতে যেন কোনও পক্ষপাতিত্ব না থাকে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী মহানগরীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের স্টিয়ারিং কমিটির ২৮তম সভা অনুষ্ঠিত

রাজশাহী মহানগরীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের স্টিয়ারিং কমিটির ২৮তম সভা অনুষ্ঠিত