ঢাকা , রবিবার, ০৩ মে ২০২৬ , ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাগমারা বাজারে বিপুল পরিমান অ্যালকোহল-সহ গ্রেফতার আমিনুল রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষকবৃন্দের সৌজন্য সাক্ষাৎ নগরীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি রাসেল, সম্পাদক রাহান রাজশাহী নগরীতে জলাবদ্ধতা ঠেকাতে দিনরাত কাজ করছে রাসিক শীঘ্রই সমাবর্তন সহ হীরক জয়ন্তী উদযাপন করবে রুয়েট গ্লোবাল আইটি, রাজশাহীতে সরকারি অর্থায়নে ফ্রি আইটি প্রশিক্ষণের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত ছুটির দিনেও থেমে নেই জনসেবা, মোহনপুরে ইউএনওর দাপ্তরিক ব্যস্ততা রাজশাহীতে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর শুভ উদ্বোধন জার্মানি থেকে ৫ হাজার সেনা প্রত্যাহার করবে যুক্তরাষ্ট্র, ন্যাটো জোটে নতুন উত্তেজনা নগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেফতার-২ গোদাগাড়ীতে হাজার ইয়াবাসহ মাদক কারবারী গ্রেফতার ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম পরিদর্শনে রাসিক প্রশাসক রাজশাহীতে বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দ এক ঝড়ে উড়ে গেল ঘর, খোলা আকাশেই দিন-রাত সিলেট থেকে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ উদ্বোধন, রাজশাহীতে ভার্চুয়াল সম্প্রচার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার আব্দুল মালেকের জানাজা সম্পন্ন ২নং ওয়ার্ডের আশ্রয়ন প্রকল্পের বাসিন্দাদের জন্য ১০টি টিউবওয়েল স্থাপনের ঘোষণা রাসিক প্রশাসকের নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৩ সিংড়ায় যুবদল নেতা হুমায়ুনের ধান কাটা শ্রমিকদের মাঝে খাবার ও গামছা বিতরণ

জামায়াত সরকারে গেলে হিন্দু ভাই বোনেরা মায়ের কোলের মতই নিরাপদ থাকবে- আব্দুর রাকিব

  • আপলোড সময় : ২৯-০১-২০২৬ ১১:১৩:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০১-২০২৬ ১১:১৩:২৮ অপরাহ্ন
জামায়াত সরকারে গেলে হিন্দু ভাই বোনেরা মায়ের কোলের মতই নিরাপদ থাকবে- আব্দুর রাকিব জামায়াত সরকারে গেলে হিন্দু ভাই বোনেরা মায়ের কোলের মতই নিরাপদ থাকবে- আব্দুর রাকিব
নওগাঁর মান্দায় ৮নং কুসুম্বা ইউনিয়নের দেলুয়াবাড়ী বাজারে ১১ দলীয় জোটের উদ্যোগে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। 
বৃহস্পতিবার  বিকেলে আয়োজিত জনসভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইউনিয়ন আমির হাফেজ সাইফুদ্দীন এবং অনুষ্ঠান পরিচালনা করেন ইউনিয়ন সেক্রেটারি মাওলানা মো আব্দুর রাজ্জাক।
 
প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, নওগাঁ জেলা আমির এবং নওগাঁ–৪ (মান্দা) আসনে ১১ দলীয় জোটের মনোনীত এমপি প্রার্থী খন্দকার আব্দুর রাকিব।

তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সরকারের গেলে হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা মায়ের কোলের মতই নিরাপদ থাকবে। তিনি আরো বলেন কোন চাঁদাবাজ,দখলবাজদের আমরা ক্ষমতায় যেতে দিবো না ইনশাআল্লাহ। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলা কর্ম পরিষদ সদস্য মাওলানা মোস্তফা আল আমিন, উপজেলা আমীর মাওলানা মো: আমিনুল ইসলাম খেলাফত মজলিসের মান্দা উপজেলা আমির মুফতি মাওলানা মাহমুদুল হাসান।

অন্যান্য বক্তাদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ইলিয়াস খান, যুব বিভাগের সভাপতি মো. আব্দুল মালেক, ৯নং তেতুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেসুর রহমান কামরুল, হাফেজ আইনাল হক, আমিনুল ইসলাম এবং ইসলামী ছাত্রশিবির কুষ্টিয়া শহর শাখার অফিস সম্পাদক আমানুল্লাহ।

জনসভায় আরও উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের মান্দা উপজেলা সেক্রেটারি মুফতি মাওলানা আল আমিন, এনসিপির জেলা সাংগঠনিক সম্পাদক সেলিম হোসেন, এনসিপি নেতা হাফিজুর রহমানসহ ১১ দলীয় জোটভুক্ত বিভিন্ন দলের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা।

বক্তারা নির্বাচনে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়ে বলেন, জনগণের ভোটাধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার

নগরীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার