ঢাকা , শনিবার, ০৪ জুলাই ২০২৬ , ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজপাড়া থানায় গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার মাদক কারবারি শাহ পরান ও আলামিন সারাক্ষণ মদের নেশায় ডুবে থাকেন মৌনী স্বামীকে ছেড়ে অন্যের সঙ্গে থাকার ‘শাস্তি’! তরুণীকে বিবস্ত্র করে মার খামেনেইয়ের কফিনের পাশেই রয়েছে ছোট্ট সেই কফিন নিহত হয় ১৪ মাসের নাতনিও ‘ইরানকে গুঁড়িয়ে দিয়েছি’! খামেনেইয়ের শেষকৃত্য শুরুর দিনে আবার দাবি ট্রাম্পের লালপুরে ঘোড়ার গাড়িতে রাজকীয় বিদায় সহকারী শিক্ষক সিরাজ উদ্দিনের নিয়ামতপুরে চোলাই মদ তৈরির উপকরণসহ গ্রেপ্তার ১ সিংড়ায় পুকুরের পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু মহানগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১৫ কর্ণহার থানায় গাঁজা ও নারীসহ দুই মাদক কারবারী গ্রেফতার জুলাই আন্দোলনকে কটাক্ষ: শাওন ও মাহির বিরুদ্ধে থানায় অভিযোগ দেশের সব হাসপাতালে ৬ নির্দেশনা আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার জুলাই শহীদদের আত্মত্যাগ স্মরণীয় করে রাখতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী পুলিশের দুই বিশেষায়িত ইউনিটের নাম পরিবর্তনের উদ্যোগ ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি রংপুরে কিশোরীকে ভূতের রুমে নিয়ে ধর্ষণ রুয়েট উপাচার্যের সঙ্গে নীলসাগর গ্রুপ চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ নওগাঁয় এইচএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে ধরা যুবক সাতক্ষীরা ব্ল্যাকমেইল করে স্কুলছাত্রীকে একাধিকবার ধর্ষণ মুদি দোকানির

নগরীতে পৃথক অভিযানে গ্রেফতার- ৬, মাদক ও মোটরসাইকেল জব্দ

  • আপলোড সময় : ২৯-০১-২০২৬ ১০:৫৪:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০১-২০২৬ ১০:৫৪:০৯ অপরাহ্ন
নগরীতে পৃথক অভিযানে গ্রেফতার- ৬, মাদক ও মোটরসাইকেল জব্দ নগরীতে পৃথক অভিযানে গ্রেফতার- ৬, মাদক ও মোটরসাইকেল জব্দ
রাজশাহী মহানগরীতে অভিযানে ৩জন মাদক সেবী ৩জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে থানা ও মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় মাদকদ্রব্যসহ একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

বুধবার (২৮ জানুয়ারী) মহানগরীতে রাতভর অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো: মহানগরীর রাজপাড়া থানাধীন বহরমপুর (অচিনতলা) গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে মোঃ মনিরুজ্জামান (৬৫), বুলনপুর গ্রামের শ্রী রঞ্জিত রামের ছেলে মোঃ শিবু রাম (৩০), চন্ডিপুর গ্রামের মোঃ হারুন অর রশিদের ছেলে মোঃ আশিকুর রহমান ওরফে লেবু (২০), কাশিয়াডাঙ্গা থানার শেখপাড়া গ্রামের মোঃ আজিমুদ্দিনের ছেলে মোঃ রবিউল ইসলাম ওরফে রবিন (৪৭), পবা থানার মদনহাটি গ্রামের মোঃ মইন উদ্দিনের ছেলে মোঃ মনি হোসেন (৩৫) ও একই এলাকার মোঃ আলী হোসেনের ছেলে মোঃ আলমগীর হোসেন (৩৮)।

বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার মোঃ গাজিউর রহমান, পিপিএম।

তিনি জানান, বুধবার রাতে গোয়েন্দা পুলিশ (ডিবি), রাজপাড়া ও দামকুড়া থানা পুলিশের যৌথ ও পৃথক অভিযানকালে বিভিন্ন স্থান থেকে ৫৪ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ২০ গ্রাম গাঁজা ও ১.৫ লিটার দেশী চোলাই মদ ও মাদকদ্রব্য পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় ৪টি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। 

বৃহস্পতিবার সকালে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কর্ণহার থানায় গাঁজা ও নারীসহ দুই মাদক কারবারী গ্রেফতার

কর্ণহার থানায় গাঁজা ও নারীসহ দুই মাদক কারবারী গ্রেফতার