ঢাকা , শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬ , ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কালু মিস্ত্রির মোড়ে অনার্স পড়ুয়া ছাত্রীকে ইভটিজিং: কিশোর গ্যাংয়ের তিন সদস্য গ্রেফতার রাজশাহীতে মাদ্রাসাছাত্রকে বলাৎকার: বিচার চাওয়ায় পরিবারকে এলাকা ছাড়া ‘বাঁদর একটা! বাড়িতে তো স্ত্রী আছে’, নগ্ন দৃশ্যে যশকে দেখে ক্ষোভ ঋষিকার! তারকাকে বড় হুঁশিয়ারিও দিলেন বোমা-বিস্ফোরক উদ্ধারে দেশজুড়ে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ অবসরপ্রাপ্ত শিক্ষকদের জন্য বড় সুখবর ছোট্ট মামনির জন্য মানবিক সাহায্যের আবেদন চারঘাটে পুত্রবধূকে বাঁচাতে গিয়ে মারা গেলেন শ্বশুরও শরীয়তপুরে শিশুকে বলাৎকার: জামায়াত নেতার নেতৃত্বে ১ লাখ টাকায় রফা-দফা মাদক নয়, মাঠেই ফিরুক তারুণ্য: রাণীশংকৈলে মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপের যাত্রা শুরু বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে ফের উৎপাদন বন্ধ পাম্প বিকল হয়ে ১২৫ মেগাওয়াটের ইউনিট বন্ধ চালুর চেষ্টা চলছে; সচল রয়েছে ৩ নম্বর ইউনিট সামিরা খান মাহির দুই সিরিজ নেতাকর্মীরা আসে, প্রতিশ্রুতিও দেয় কিন্তু পাকা হয়না শতবছরের রাস্তা দেশের বাজারে সোনার দাম কমলো ‘আমার বাপেরে ১৫ জনে মিইল্লা কোপাইছে আর আমরা দুই ভাইয়ে ওরে কোপাইছি’ ভারতের উত্তরাখণ্ডে নির্মাণাধীন টানেল ধসে নিহত ৭ টাঙ্গাইলে তালাবদ্ধ ঘর থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার রাজশাহীর নিখোঁজ ২ শিক্ষার্থী কক্সবাজার থেকে উদ্ধার ও মাদক ও জুয়াড়িসহ গ্রেফতার ২০ ভারতকে সবচেয়ে বেশি অপছন্দ করে পাকিস্তানিরা, তালিকায় রয়েছে বাংলাদেশ, ফিলিস্তিনও ‘যমুনা নদীর পানির ভবিষ্যৎ রক্ষা করুন, ভারতকে বিদ্যুৎ করিডোরে না বলুন’ ময়মনসিংহে দোকানে ঢুকে রাব্বি হত্যা: ৮ ঘণ্টার মধ্যে প্রধান আসামি গ্রেপ্তার

পাটগ্রামে ট্রেনের ধাক্কায় তরুণ নিহত

  • আপলোড সময় : ২৯-০১-২০২৬ ০৫:০০:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০১-২০২৬ ০৫:০০:২৪ অপরাহ্ন
পাটগ্রামে ট্রেনের ধাক্কায় তরুণ নিহত ছবি: সংগৃহীত
লালমনিরহাটের পাটগ্রামে ট্রেনের ধাক্কায় মুন্না মিয়া (২২) নামে এক তরুণ নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে উপজেলার রেলস্টেশনে বুড়িমারী থেকে ছেড়ে আসা ট্রেনে হুড়োহুড়ি করে উঠতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

নিহত মুন্না পাটগ্রাম পৌরসভার ৫নম্বর ওয়ার্ডের স্টেশনপাড়া এলাকার কাপড় ব্যবসায়ী খোকন মিয়ার ছেলে।

পাটগ্রাম রেলওয়ে স্টেশন মাস্টার নুর আলম ট্রেনের ধাক্কায় এক যুবক মাথায় আঘাত পেয়ে নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।

পাটগ্রাম রেলওয়ে কর্তৃপক্ষ, পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকাল সোয়া ৬টায় লালমনিরহাট যাওয়ার জন্য পাটগ্রাম রেলস্টেশনের রেললাইনে পাশে দাঁড়িয়ে ছিলেন মুন্না। এ সময় বুড়িমারী রেলস্টেশন থেকে ছেড়ে আসা দিনাজপুরের পার্বতীপুরগামী ৪৫৬ নম্বর লোকাল ট্রেনটি ঢুকতে থাকে। ট্রেনটি না থামতেই ট্রেনে ওঠার চেষ্টা করেন মুন্না। এতে ধাক্কা লেগে ছিটকে পড়ে যায় সে (মুন্না)। মাথায় আঘাত পেয়ে গুরুত্বর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লালমনিরহাট রেলওয়ে থানার (জিআরপি) প্রদীপ কুমার সরকার বলেন, ‘ট্রেনের ধাক্কায় এক তরুণের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। বিস্তারিত তথ্য সংগ্রহ ও সুরতহাল রিপোর্টের পর আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কালু মিস্ত্রির মোড়ে অনার্স পড়ুয়া ছাত্রীকে ইভটিজিং: কিশোর গ্যাংয়ের তিন সদস্য গ্রেফতার

কালু মিস্ত্রির মোড়ে অনার্স পড়ুয়া ছাত্রীকে ইভটিজিং: কিশোর গ্যাংয়ের তিন সদস্য গ্রেফতার