ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জরুরি জনসচেতনতামূলক বিজ্ঞপ্তি, জেলা প্রশাসন, রাজশাহী বরেন্দ্র অঞ্চলকে ‘স্মার্ট কৃষি অঞ্চল’ হিসেবে গড়ে তুলতে চাই চেয়ারম্যান তুহিন দীর্ঘ ১৯বছর পর যৌথ বাহিনীর জব্দ করার বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু নগরীতে ৫’জন মাদক কারবারি-সহ গ্রেফতার ১৮ রাজশাহী নগরীতে কিছুক্ষণ ভারী বৃষ্টি হলেই সৃষ্টি হয় জলাবদ্ধতা ১৫৫ বছরে রাজশাহী এসোসিয়েশন: ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করার আহ্বান রাবি শিক্ষার্থীদের রেল অবরোধ সারা দেশের সাথে যোগাযোগ বন্ধ প্রেমে বিচ্ছেদের পর অভিনেতাকে জুতাপেটা করলেন অভিনেত্রী! ক্লাস শেষে ছাত্রকে নিজ কক্ষে নিয়ে যেতেন মাদরাসার শিক্ষক স্বামী প্রবাসে, প্রেমিকের সঙ্গে যে কাণ্ড ঘটালেন তরুণী! ফিফার সাহায্যে ফাইনালে মেসিরা! আবার বিতর্ক বাড়িয়ে দিলেন রোনাল্ডো বাঘায় শয়নকক্ষ থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার বিশ্বকাপ জিতে গোলপোস্টের জাল কেটে নিয়েছেন স্পেনের ফুটবলারেরা! জামালপুরে প্রেমিকের বাড়িতে ২ নারীর অনশন রাস্তার জায়গা দখলের অভিযোগে আরডিএ চেয়ারম্যানের সরেজমিন পরিদর্শন নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড নাটোরের সিংড়ায় ৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যা প্রতিবন্ধী যুবতীকে ফুসলিয়ে ঘরে নিয়ে গেলেন ৭৫ বছরের বৃদ্ধ বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়া স্বামীর বাড়িতে ঢুকে নারীকে ধর্ষণ ফরিদপুরে গভীর রাতে ইমামের স্পর্শকাতর অঙ্গ কাটলেন স্ত্রী

প্রস্রাব চেপে রাখা দীর্ঘদিনের অভ্যাস? শুধু কিডনি নয়, ক্ষতি হচ্ছে গোটা শরীরেরই

  • আপলোড সময় : ২৯-০১-২০২৬ ০৪:৫৩:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০১-২০২৬ ০৪:৫৩:৪৭ অপরাহ্ন
প্রস্রাব চেপে রাখা দীর্ঘদিনের অভ্যাস? শুধু কিডনি নয়, ক্ষতি হচ্ছে গোটা শরীরেরই প্রতীকী ছবি
দিনের অনেকটা সময় বাইরে বাইরে কাটলে মহিলাদের একটা বিশেষ চিন্তা চেপে ধরে, প্রস্রাব পেলে যাবেন কোথায়! যেখানে সেখানে করা যাবে না - তাতে রয়েছে ইনফেকশনের ভয়। যাতে যেখানে সেখানে টয়লেট যেতে না হয়, অনেকের কাছে একটা সহজ সমাধান জল না খাওয়া।

আসলে প্রস্রাব চেপে রাখার বিষয়টি সাময়িক অস্বস্তি ছাড়া আর কিছুই মনে না হলেও বাস্তবে এর প্রভাব গুরুতর, বিশেষ করে ব্লাডার বা মূত্রথলি ও কিডনির উপর। কিন্তু হায়দরাবাদের বানজারা হিলসের কেয়ার হসপিটালের ক্লিনিক্যাল ডিরেক্টর, সিনিয়র কনসালট্যান্ট ও ইউরোলজি বিভাগের প্রধান পি ভামসি কৃষ্ণ জানাচ্ছেন, শুধু মূত্রথলি বা কিডনি নয়, এর মাশুল দিতে হচ্ছে গোটা শরীরকেই।

সসময়মতো টয়লেটে না গেলে কী কী সমস্যা হতে পারে, সে বিষয়ে বিস্তারিত এক সাক্ষাৎকারে তিনি তা ব্যাখ্যা করেছেন।

১) সংক্রমণের ঝুঁকি বহুগুণ বেড়ে যায়
অনেকে ভাবেন, শুধু ব্লাডারে চাপ পড়াই আসল সমস্যা। কিন্তু ডা. কৃষ্ণ জানাচ্ছেন, নিয়মিত প্রস্রাব আটকে রাখলে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা UTI হওয়ার ঝুঁকি অনেকটাই বেড়ে যায়।

তাঁর কথায়, “যাঁরা অভ্যাসগতভাবে বাথরুমে যেতে দেরি করেন, তাঁদের UTI হওয়ার সম্ভাবনা বেশি, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে। তবে পুরুষরাও পুরোপুরি নিরাপদ নন।”

এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, “প্রস্রাব নিয়মিত শরীর থেকে বেরিয়ে যাওয়ার জন্যই তৈরি হয়। ঘণ্টার পর ঘণ্টা যদি তা ব্লাডারে জমে থাকে, তাহলে সেখানে ব্যাকটেরিয়া বাড়তে থাকার বেশি সময় পায়।”

UTI হলে সাধারণত যে উপসর্গগুলি দেখা যায়, সেগুলির মধ্যে অন্যতম হল - প্রস্রাবের সময় জ্বালা, জ্বর, তলপেটে ব্যথা।

২) কিডনির উপর বাড়তি চাপ পড়ে
বারবার প্রস্রাব আটকে রাখলে কিডনিও বিপদের মুখে পড়তে পারে। ডাক্তার জানান, এতে ভেসিকোইউরেটেরাল রিফ্লাক্স নামে একটি অবস্থা তৈরি হতে পারে, যেখানে প্রস্রাব উল্টো পথে কিডনির দিকে ফিরে যেতে শুরু করে।

এর ফলে কিডনির উপর অতিরিক্ত চাপ পড়ে এবং দীর্ঘদিন চলতে থাকলে কিডনি ড্যামেজ পর্যন্ত হতে পারে বলে সতর্ক করেছেন তিনি। যদিও এমন ঘটনা তুলনামূলক বিরল, তবু কয়েক মাস অন্তর পরীক্ষা করিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসক।

৩) জল কম খেলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে
আরও একটি বড় সমস্যা হল কম জল খাওয়া। ডাক্তারের মতে, অনেকেই ইচ্ছে করে জল কম খান, যাতে বারবার টয়লেটে যেতে না হয়। এর ফলে প্রস্রাব ঘন হয়ে যায়, যা তাঁর মতে, “ব্লাডারে জ্বালা তৈরি করতে পারে এবং কিডনি স্টোন হওয়ার ঝুঁকি বাড়িয়ে দেয়।” অর্থাৎ প্রস্রাব চেপে রাখা আর জল কম খাওয়া - এই দুই অভ্যাস একসঙ্গে থাকলে ক্ষতি আরও দ্রুত হয়।

৪) মানসিক চাপ ও মনোযোগে প্রভাব পড়ে
শুধু শারীরিক নয়, মানসিক দিক থেকেও এর প্রভাব পড়ে। ইউরোলজিস্ট জানান, ভর্তি ব্লাডার মস্তিষ্কে ক্রমাগত সিগন্যাল পাঠাতে থাকে, যার ফলে তৈরি হয় এক ধরনের লো-লেভেল স্ট্রেস ও মনোযোগের ঘাটতি।

ডা. ভামসি কৃষ্ণ বলেন, “ব্লাডারের এই সমস্যা মস্তিষ্ককে সারাক্ষণ ব্যস্ত রাখে। এতে মনোযোগ ও কগনিটিভ পারফরম্যান্স কমে যেতে পারে।” উল্টো দিকে, সময়মতো টয়লেটে গেলে সতর্কতা ও কাজের দক্ষতা বাড়ে।

সব মিলিয়ে চিকিৎসকের পরামর্শ স্পষ্ট, শরীরের স্বাভাবিক সংকেতকে উপেক্ষা করবেন না। সময়মতো প্রস্রাব করুন, পর্যাপ্ত জল খান আর ‘এখন নয় পরে’ মানসিকতা থেকে বেরিয়ে আসুন। কারণ আপাতদৃষ্টিতে ছোট মনে হওয়া এই অভ্যাসই ভবিষ্যতে বড় স্বাস্থ্যসমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড

নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড