ঢাকা , মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ , ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংসদে জুয়া প্রতিরোধ আইন পাস, অনলাইন বেটিংয়ে ৫ কোটি টাকা পর্যন্ত অর্থদণ্ড ছয় বছরের শিশুকে যৌন নিপীড়ন, মসজিদের ইমাম গ্রেপ্তার শিক্ষাকে সার্টিফিকেটনির্ভর না রেখে কর্মদক্ষতা বৃদ্ধিতে জোর দিতে হবে: তারেক রহমান তানোরের তালন্দ কলেজে ফের নিয়োগ বোর্ড স্থগিত জনমনে ক্ষোভ নানা আয়োজনে রাজশাহীতে সাঁওতাল বিদ্রোহ দিবস পালন উর্ফী জাভেদের ধর্ম পরিবর্তন নিয়ে তোলপাড় ঠাকুরগাঁওয়ে ৭ মাস ধরে ভাঙা কালভার্ট: বিকল্প পথে চলাচল, দুর্ঘটনার শঙ্কায় হাজারো মানুষ মাত্র ৫ মিনিটের টাবাটা করলেই চেহারা থাকবে ছিপছিপে দিনাজপুরের চিরিরবন্দরের জোড়া হত্যা মামলার প্রধান আসামিসহ ২ জন গ্রেফতার সিংড়ায় দুই ট্রাকের রেষারেষি: প্রাণ গেল অটোভ্যান চালকের সুপ্রিম কোর্টে ‘বড় জয়’ ট্রাম্পের! তবে ‘বড় ধাক্কা’ খেতে হল যৌন নির্যাতনের মামলায় তানোরে লক্ষ্যমাত্রা অনুযায়ী ধান সংগ্রহ অভিযান সম্পন্ন হতে চলেছে ঠাকুরগাঁওয়ে পাচারের আগেই উদ্ধার ১১৫ কেজির বিরল বিষ্ণুমূর্তি, মূল্য প্রায় সাড়ে ৩ কোটি টাকা; গ্রেপ্তার-২ জুনে বিদ্যুৎ বিল বেশি এলে যা করবেন রাণীনগরে ৪০লিটার মদ ও ট্যাপেন্টাডলসহ দুইজন আটক বায়তুল মামুর জামে মসজিদের ফলক উন্মোচন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাসিক প্রশাসক ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস রুয়েটে ‘মডার্ন ইঞ্জিনিয়ারিং ট্রেনিং সিস্টেম, ল্যাবরেটরি ডেভেলপমেন্ট অ্যান্ড ইন্ডাস্ট্রি সলিউশন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত রাণীশংকৈলে টেকসই কৃষি বিষয়ে কৃষক সম্মেলন ​কর বৃদ্ধি ছাড়াই রাসিকের হাজার কোটি টাকার বাজেট ঘোষণা

হার্টের রোগীর জন্য আদর্শ খাবার!

  • আপলোড সময় : ২৯-০১-২০২৬ ০৪:৪২:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০১-২০২৬ ০৪:৪২:২৫ অপরাহ্ন
হার্টের রোগীর জন্য আদর্শ খাবার! ফাইল ফটো
স্বাস্থ্য যদি ভাল রাখতে হয়, তবে খাওয়াদাওয়াতেও বদল আনতে হবে— এ নিয়ে কোনও আপোস করার জায়গা নেই। কারণ, খাবারের মাধ্যমে শরীরে যা পৌঁছোবে, তারই প্রতিফলন ঘটবে স্বাস্থ্যে। বেশি তেল-ঝাল-মশলা খেলে লিভারের সমস্যা হবে এবং তা থেকে একে একে হার্টের রোগ, ডায়াবিটিস, এমনকি মেটাবলিক ডিজ়অর্ডার বা ইমিউনিটির সমস্যাও দেখা দেবে। অন্য দিকে, শরীরকে তার পর্যাপ্ত পুষ্টি এবং পরিচ্ছন্ন খাবার দিলে রোগ থাকবে দূরে। তেমনই একাধারে পুষ্টিকর এবং শরীরকে পরিচ্ছন্ন রাখার খাবার হল ব্ল্যাক বিনস বা কালো রাজমা ডাল। সারা দিনে যা যা খাবার খাওয়া হয় তার মধ্যে যদি এক বাটি এই ডাল রাখা যায়, তবে তা নানা ভাবে স্বাস্থ্য ভাল রাখতে সাহায্য করবে।

ব্ল্যাক বিন কী কী জরুরি পুষ্টির জোগান দেয়?
ব্ল্যাক বিন বা কালো রাজমা ডাল যা উত্তরাখণ্ডে ‘ভট্টে কি ডাল’, মহারাষ্ট্রে কালা ঘেভাড়া, কাশ্মীরে ওয়ারিমুথ এবং দক্ষিণ ভারতের তামিলনাড়ুতে কারুপ্পু কারামানি নামে পরিচিত, তা নানা জরুরি পুষ্টিগুণে ভরপুর। প্রতি ১ (১৭২ গ্রাম) কাপ রান্না করা ব্ল্যাকবিনসে ক্যালোরির মাত্রাও অত্যন্ত কম। এতে থাকে—

ক্যালোরি: ২২৭

প্রোটিন: ১৫.২ গ্রাম

ফাইবার: ১৫ গ্রাম

কমপ্লেক্স কার্বোহাইড্রেট: ৪০.৮ গ্রাম

ফ্যাট: ০.৯ গ্রাম

পটাশিয়াম: ৬১১ মিলিগ্রাম

ম্যাগনেশিয়াম: ১২০ মিলিগ্রাম

আয়রন: ৩.৬ মিলিগ্রাম

ভিটামিন বি৯ বা ফোলেট: ২৫৬ মাইক্রোগ্রাম ভিটামিন ( দৈনিক প্রয়োজনের ৬৪ শতাংশ)

ভিটামিন বি১: ০.৪ মিলিগ্রাম ( দৈনিক প্রয়োজনের ৩৫ শতাংশ)

ভিটামিন বি৬: দৈনিক প্রয়োজনের ৮ শতাংশ পরিমাণে।

ব্ল্যাক বিন বা কালো রাজমা ডালের উপকারিতা
১. কোলেস্টেরল কমাবে। কারণ ব্ল্যাক বিনসে ফাইবারের মাত্রা বেশি। যা শরীরে জমা কোলেস্টেরল বর্জ্যের মাধ্যমে শরীর থেকে বার করে দিতে সাহায্য করবে।

২. রক্তচাপ নিয়ন্ত্রণে রাখবে। কারণ ব্ল্যাকবিনসে পটাশিয়াম আর ম্যাগনেশিয়াম রয়েছে প্রচুর পরিমাণে। এই দুই পুষ্টিগুণই রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। তাই কারও যদি হৃদরোগের সমস্যা থেকে থাকে তবে ব্ল্যাক বিনস তার জন্য অত্যন্ত উপকারী।

৩. ডায়াবিটিসের জন্য ভাল। রক্তে শর্করার মাত্রা বেশি হলে খাবারে গ্লাইসেমিক ইনডেক্স কমাতে বলেন চিকিৎসকেরা। ব্ল্যাক বিনসের গ্লাইসেমিক ইনডেক্স কম। ফলে এটি খেলে রক্তে শর্করার মাত্রা এক ধাক্কায় অনেকটা বেড়ে যায় না। এটি ডায়াবিটিসের রোগীদের জন্য যেমন ভাল, তেমনই স্বাস্থ্য সার্বিক ভাবে ভাল রাখার জন্যও জরুরি। কারণ, এতে শরীরের ইনসুলিনের কাজ করার ক্ষমতা বজায় থাকে। আর ইনসুলিন কাজ করতে না পারলে রক্তে শর্করার মাত্রা বেড়ে শরীরে নানা ধরনের রোগ দেখা দিতে পারে।

৪. হাড় এবং পেশির স্বাস্থ্যের জন্য ভাল। কারণ এতে প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম রয়েছে। ম্যাগনেশিয়াম স্নায়ু, পেশি এবং হাড় মজবুত রাখার জন্য জরুরি।

৫. ওজন কমাতেও সহায়ক, যেহেতু এতে প্রচুর ফাইবার আছে। তাই এটি এক দিকে যেমন পেট ভরিয়ে রেখে বেশি খাওয়ার প্রবণতা কমায়, তেমনই বর্জ্যের মাধ্যমে শরীর থেকে যাবতীয় দূষিত পদার্থ বের করে দিতে সাহায্য করে। ফলে অন্ত্র থাকে পরিচ্ছন্ন, যা ওজন কমানোর জন্য সবচেয়ে বেশি জরুরি।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নানা আয়োজনে রাজশাহীতে সাঁওতাল বিদ্রোহ দিবস পালন

নানা আয়োজনে রাজশাহীতে সাঁওতাল বিদ্রোহ দিবস পালন