ঢাকা , বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ , ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মহানগরীতে মাদকবিরোধী অভিযানে ১৩ জনের কারাদণ্ড চলন্ত ট্রেনে রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ: টিটিই সাময়িক বরখাস্ত পুলে নেমে জলকেলি প্রেমের টানে ভারতে আসা সেই পাক বধূ সীমার রাজশাহীতে ৭ দিনের বিশেষ অভিযান শুরু, প্রথম দিনেই গ্রেফতার ১২ সত্যিই নেটপ্রভাবীর সঙ্গে প্রেম করছেন অর্জুন গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি বিশ্বকাপ ফাইনালে নামার আগে সাজঘরে মেসির ভাষণের ভিডিয়ো প্রকাশ্যে বগুড়ায় বিয়ের আশ্বাসে বিধবাকে দিনের পর দিন ধর্ষণ গভীর রাতে পরকীয়া প্রেমিকের সঙ্গে ধরা যুবলীগ নেত্রী রাশু ঘাটাইলে কয়েল কিনতে দোকানে যায় শিশু, ফেরে রক্তাক্ত হয়ে ভোলায় প্রধান শিক্ষক ধর্ষণের পর ছাত্রীকে ২০ টাকা ধরিয়ে দিলেন রাজশাহীর চারঘাটে নববধূকে রাস্তা থেকে তুলে পাটক্ষেতে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ কনটেন্ট ক্রিয়েটর মিস্টার বিস্ট একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন আলোচনায় বসতে মোদী সরকারকে যে শর্ত দিলেন দিল্লির বিক্ষোভকারীরা তানোরে আমন ধান রোপণে ব্যস্তসময় পার করছেন চাষিরা জ্বালানি তেল নিয়ে মন্ত্রণালয়ের নতুন বার্তা ইউপি চেয়ারম্যানের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণে হাইকোর্টের রুল হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

‘স্ত্রীর গলার জোর বেশি হওয়া উচিত, পুরুষের নয়’: রানি

  • আপলোড সময় : ২৯-০১-২০২৬ ০৪:৩৯:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০১-২০২৬ ০৪:৩৯:১২ অপরাহ্ন
‘স্ত্রীর গলার জোর বেশি হওয়া উচিত, পুরুষের নয়’: রানি ছবি: সংগৃহীত
অভিনেত্রী হিসাবে রানি মুখোপাধ্যায় বহুমুখী প্রতিভার প্রমাণ রেখেছেন বিভিন্ন ঘরানার ছবিতে। ২০১৪ সালে যশরাজ ফিল্মসের কর্ণধার আদিত্য চোপড়ার সঙ্গে গাঁটছড়া বাঁধেন অভিনেত্রী।

সম্প্রতি ‘মর্দানি ৩’ ছবির প্রচারে এসে, কখনও নিজের মেয়েকে নিয়ে কথা বলেছেন, কখনও আবার তাঁর সঙ্গে আদিত্যের দাম্পত্য নিয়েও মুখ খুলেছেন। তখনই রানি বলেন, ‘‘বাড়িতে পুরুষদের নয়, শুধুমাত্র মহিলাদেরই কথা শোনা উচিত।’’

‘মর্দানি ৩’ ছবিতে কিশোরী মেয়েদের পাচার হওয়ার বিরুদ্ধে লড়তে দেখা যাবে রানিকে। এমনিতেই নারীদের ক্ষমতায়ন নিয়ে প্রায়ই সরব হয়েছেন রানি। এ বার এক সাক্ষাৎকারে রানি সাফ জানান, বাড়িতে উঁচু গলায় কথা বলতে পারেন কেবল মেয়েরাই। পুরুষদের কখনওই গলার স্বর উঁচু করা উচিত নয়। কিন্তু, কেন হঠাৎ এমন মন্তব্য করেন অভিনেত্রী? তার ব্যাখ্যাও দিয়েছেন।

রানি বলেন, ‘‘ছেলেরা তাদের বাবাদের দেখেই শেখে। যদি সে দেখে যে তার মায়ের সঙ্গে তার বাবা দুর্ব্যবহার করছে, চিৎকার করছে, তা হলে সে ভেবে নেবে মেয়েদের সঙ্গে এমনই আচরণ করতে হয়। পরবর্তী কালে সেও মেয়েদের সঙ্গে একই ব্যবহার করবে। তাই এক জন পুরুষের কর্তব্য, নিজের স্ত্রীর সঙ্গে সঠিক আচরণ করা। কারণ, পুত্রসন্তান সেটা দেখেই তো শিখবে। পুরুষদের শেখা উচিত, কী ভাবে এক জন নারীকে সম্মান দিতে হয়।’’

তাই রানি শেষে সংযোজন করেন, ‘‘এক জন পুরুষের কখনওই তাঁর স্ত্রীর উপরে চিৎকার করা উচিত নয়। বরং এক জন নারী তাঁর কণ্ঠ ছাড়তে পারেন।’’

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি

গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি