ঢাকা , রবিবার, ১৭ মে ২০২৬ , ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তাহিরপুরে সড়কের পাশ থেকে ব্যক্তির মরদেহ উদ্ধার ঈশ্বরদীতে মোটরসাইকেলের ধাক্কায় রূপপুর প্রকল্পের শ্রমিক নিহত ঠাকুরগাঁওয়ে দম্পতিসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার সিংড়ায় কালবৈশাখী ঝড়ে বাড়িঘর লন্ডভন্ড তানোরে ড্রেন পরিষ্কারের ময়লা এক মাস ধরে রাস্তায় ? চট্টগ্রামে ১ লাখ ১৩ হাজার টাকার জাল নোটসহ গ্রেপ্তার ৩ ক্রীড়াকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার: ভূমিমন্ত্রী মিনু রুয়েটে আউটকাম বেজড এডুকেশনের ওপর প্রশিক্ষণ অনুষ্ঠিত বাসার বেজমেন্ট থেকে ৭ টুকরো দেহ উদ্ধার, পাওয়া যায়নি মাথা ড্রোন হামলায় আবুধাবির পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আগুন মাগুরায় প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক শিবিরকর্মী ২৪ ঘণ্টায় সিরাজগঞ্জে ৪২ জন হামে আক্রান্ত ফরিদপুরে পরকীয়ার জেরে সন্তানসহ গৃহবধূকে হত্যা, ঘটনা ধামাচাপা দিতে ২টি লাশ মাটিচাপা আমির হামজাকে গ্রেপ্তারে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ আদালতের ২০ মণের ‘কালু’কে নিয়ে বিপাকে মমিন নিষিদ্ধ ছাত্রলীগের নতুন কমিটি, ছাত্রদলের প্রতিক্রিয়া বিরল প্রজাতির ভাইরাসের প্রাদুর্ভাব, বিশ্বব্যাপী স্বাস্থ্য জরুরি অবস্থা জারি হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু অভিমানের শেষ ঠিকানা ফাঁসির দড়ি: রাণীশংকৈলে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যে যুবকের আত্মহনন পরকীয়ার জেরে সন্তানসহ গৃহবধূকে হত্যা

নোয়াখালীতে ধানের শীষের উঠান বৈঠকে নারীদের ঢল

  • আপলোড সময় : ২৯-০১-২০২৬ ০৪:১৩:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০১-২০২৬ ০৪:১৩:১৪ অপরাহ্ন
নোয়াখালীতে ধানের শীষের উঠান বৈঠকে নারীদের ঢল নোয়াখালীতে ধানের শীষের উঠান বৈঠকে নারীদের ঢল
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নোয়াখালী-৫ (কবিরহাট, কোম্পানীগঞ্জ ও সদরের আংশিক) আসনে বিএনপির মনোনীত প্রার্থী মুহাম্মদ ফখরুল ইসলামের ধানের শীষ প্রতীককে বিজয়ী করার লক্ষ্যে মহিলাদের অংশগ্রহণে উঠান বৈঠক হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের ৪ ও ৭নম্বর ওয়ার্ডের পদুয়া মিয়ার দরজায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে দুই হাজার নারী ভোটার অংশগ্রহণ করেন।  
 
নোয়াখালী জেলা বিএনপির সাবেক সসদ্য গোলাম মোমিত ফয়সালের সভাপতিত্বে উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী মুহা্মদ ফখরুল ইসলাম।  

এ সময় আরও বক্তব্য রাখেন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য গোলাম হায়দার বিএসসি, ফোরকান-ই আলম, জেলা বিএনপির সাবেক সহসভাপতি মাহমুদুর রহমান হেলেন, কবিরহাট উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক কামরুল হুদা চৌধুরী লিটন, কবিরহাট উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব কামাল হোসেন সৌরভ, কবিরহাট পৌরসভার বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মঞ্জু, কবিরহাট উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল হুদা ফরহাদ, বিশিষ্ট সমাজসেবক গোলাম রাব্বানি বাহার মিয়া, নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল হান্নান, সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক মাসুদ।  

বৈঠকে বক্তারা, তারেক রহমান ঘোষিত কৃষক ও ফ্যামিলি কার্ড এবং ইমাম-মুয়াজ্জিনদের জন্য সরকারি ব্যবস্থাপনায় বেতন-ভাতাদির প্রতিশ্রুতি দেন। এছাড়া ভোটারদের ফজরের নাযাজ আদায় করেই যার যার ভোট কেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান। বিএনপি ক্ষমতায় এলে নারীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে বলেও জানান।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
ক্রীড়াকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার: ভূমিমন্ত্রী মিনু

ক্রীড়াকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার: ভূমিমন্ত্রী মিনু