ঢাকা , বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬ , ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পানি নিষ্কাশনের পথে প্রতিবন্ধকতা সৃস্টি করে রাস্তা নির্মাণ পুঠিয়ায় মহাসড়কে গতিরোধ করে ১৯ মহিষসহ ট্রাক লুট রুয়েট উপাচার্যের অভিনন্দন বার্তা রাজধানীর বুকে ‘শিশুবাজার’, আট লক্ষ টাকায় শিশুপুত্র, অর্ধেক দামে কন্যা! ইতিহাসের এই দিনের স্মরণীয় অধ্যায় মা-দিদিমার পুরনো শাড়ি ছিঁড়ে গিয়েছে?৫ পন্থায় রঙিন করে তুলুন বাড়ির প্রতিটি কোণ বর্ষার সময়ে ভাল ফলন হয় হরেক সব্জির, বাগানে বা জানালায় সহজে ফলাতে পারেন ওজন কমুক স্বাস্থ্য বজায় রেখে আকাঙ্ক্ষা চামোলার ব্যক্তিগত গোপন তথ্য ফাঁস প্রেসিডেন্ট ট্রোলকে এবার হাসির অস্ত্রে পরিণত করলেন আলিয়া ভাট ঠাকুরগাঁওয়ে প্রাথমিক বিদ্যালয়ে ইন্টারনেট সেবার নামে কোটি টাকার অনিয়মের অভিযোগ নতুন পোশাকে পুলিশ ১১ বছর পর মিলল বিচার: রাণীশংকৈলে বাক্‌প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় প্রধান আসামির যাবজ্জীবন বগুড়ায় ছাত্রীকে একান্তে দেখা করতে বলেন মাদরাসা শিক্ষক কেন্দুয়ায় স্কুলছাত্রীকে পাটক্ষেতে নিয়ে যান মতি মিয়া, অতঃপর... রাজশাহীর খাদ্য প্রশাসনে দুই বছরের প্রতীক্ষার অবসান বাগেরহাট স্কুল ফিডিংয়ের ডিম খেয়ে হাসপাতালে ১১ শিক্ষার্থী সন্তানদের জিম্মি করে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ কৃষক লীগ নেতার কুমিল্লায় প্রধান শিক্ষক রাতে প্রবাসীর স্ত্রীর ঘরে গিয়ে ধরা মাদকাসক্ত নাতির হামলায় দাদির মৃত্যু, আশঙ্কাজনক অবস্থায় দাদা

রাণীশংকৈলে রেকর্ড পরিমান সরিষা চাষ-ব্যস্ত সময় পার করছেন মৌয়ালিরা

  • আপলোড সময় : ২৯-০১-২০২৬ ০৩:৫২:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০১-২০২৬ ০৩:৫২:০৮ অপরাহ্ন
রাণীশংকৈলে রেকর্ড পরিমান সরিষা চাষ-ব্যস্ত সময় পার করছেন মৌয়ালিরা রাণীশংকৈলে রেকর্ড পরিমান সরিষা চাষ-ব্যস্ত সময় পার করছেন মৌয়ালিরা
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় সরিষার ক্ষেত থেকে মধু সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন মৌচাষিরা। উপজেলার বিভিন্ন সরিষা ক্ষেতের পাশে মৌমাছির বাক্স বসিয়ে মধু সংগ্রহ করছেন তারা। দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মৌচাষি অনিক ইসলাম জানান, সরিষা ফুল থেকে মধু সংগ্রহে আর্থিকভাবে তারা যেমন লাভবান হচ্ছেন, তেমনি বেকারত্বও দ‚র হচ্ছে তাদের। অন্য দিকে উপজেলা কৃষি অফিস বলছেন মৌচাষিরা মধু বিক্রি করে যেমন আয় করছেন, অন্যদিকে ক্ষেতে মধু চাষ করায় সরিষার ফলনও বাড়ছে কৃষকদের। গত বছর ৬ হাজার ৪ শত ২৬ হেক্টর সরিষা আবাদ হয়েছিল। এবার বেড়ে ৭ হাজার ১শত ২৫ হেক্টর চাষাবাদ হয়েছে জমিতে। 

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাণীশংকৈল উপজেলার কাশিপুর ইউনিয়নে আগত মৌয়ালদের সাথে কথা বলে জানাযায়, সরিষা ক্ষেতের পাশে খোলা জায়গায় চাক ভরা বাক্স ফেলে রাখেন। একেকটি বাক্সে মোম দিয়ে তৈরি ছয় থেকে সাতটি মৌচাকের ফ্রেম রাখা হয়। বাক্সের ভেতর রাখা হয় একটি রানি মৌমাছি। রানি মৌমাছি থাকায় অন্য মৌমাছিরা আসতে থাকে ওই বাক্সে। প্রতিদিন সকাল ৮ টা থেকে সন্ধ্যা পর্যন্ত মৌচাষিরা এসব মৌচাক থেকে মধু সংগ্রহ করেন। এতে তারা একদিকে যেমন আর্থিকভাবে লাভবান হচ্ছেন, অন্যদিকে তাদের দ‚র হচ্ছে বেকারত্ব। এসব মধু স্থানীয়ভাবে ও বোতল জাত করে দেশের সিরাজগঞ্জে বিক্রি করা হয়। মধু সংগ্রহে আসা আব্দুস সাত্তার বলেন, সরিষা ফুল থেকে মধু আহরণের পদ্ধতি সম্পর্কে, প্রথমে মধু সংগ্রহের জন্য স্টিল ও কাঠ দিয়ে বিশেষভাবে বাক্স তৈরি করা হয়। বাক্সে উপরের অংশটা কালো রঙের পলিথিন ও চট দিয়ে মোড়ানো থাকে। ভেতরে কাঠের তৈরি ৭টি ফ্রেমের সঙ্গে মোম দিয়ে বানানো বিশেষ কায়দায় এক ধরনের সিট। বাক্স গুলো সরিষা ক্ষেতের পাশে সারিবদ্ধভাবে রাখা হয়। ভেতরে দেওয়া হয় রানি মৌঁমাছি। যাকে ঘিরে আনাগোনা করে হাজারো পুরুষ মৌমাছির দল। রানি মৌমাছির আকর্ষণে সরিষা ফুল থেকে মধু সংগ্রহ করে পুরুষ মৌমাছিরা। একটি রানি মৌঁমাছির বিপরীতে প্রায় ১ থেকে দেড় হাজারের মতো পুরুষ মৌঁমাছি থাকে একেকটি বাক্সে। কয়েক দিন পরে বাক্স খুলে সিট গুলো মেসিনে দিয়ে তারপর মধু বোতল জাত করা হচ্ছে। ১২০টি বাক্সে প্রতি সপ্তাহে মধু পাওয়া যায় ৪-৫ মন। কৃষি উপ-সহকারী কর্মবর্তা সজল বলেন, মৌয়ালরা প্রতিবছর সরিষার ক্ষেতে মধু সংগ্রহ করতে আসে। মৌসুম শুরু হলেই আমরা তাদের খবর দিয়ে থাকি।

উপজেলা কৃষি কর্মকর্তা কুষিবিদ সহিদুল ইসলাম জানান, চলতি মৌসুমে উপজেলায় সরিষার আবাদ বেড়েছে। চাষিরা সরিষা চাষে বেশ আগ্রহী। ১টি পৌরসভাসহ ৮টি ইউনিয়নে ৭হাজার ১'শ ২৫ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। কৃষকরা অধিকাংশ জমিতে উচ্চ ফলনশীল (উফশী) বারি-১৪, ১৭,ও ২০ বিনা-১১ এছাড়াও অনন্য সরিষা আবাদ হয়েছে। উপজেলা কৃষি অফিসের কর্মকর্তারা সরিষা চাষিদের প্রয়োজনীয় পরামর্শ দিয়ে যাচ্ছে।

তিনি আরও বলেন, সরিষা ক্ষেতের পাশে মৌমাছির চাষ হলে সরিষার ফলন ১০ গুণ বেড়ে যায়। এতে সরিষার ফলনও ভালো হওয়ার সম্ভাবনা থাকে। সরিষা ক্ষেত থেকে বিনা খরচে মধু সংগ্রহও একটা লাভ জনক ব্যবসা। এরফলে একদিকে মৌচাষিরা মধু বিক্রি করে অর্থনৈতিকভাবে যেমন লাভবান হচ্ছেন, অন্যদিকে সরিয়া ক্ষেতে মধু চাষ করায় সরিষার ফলনও বাড়ছে। উচ্চ ফলনশীল বারি-১৪ জাতের সরিষা চাষে কৃষকদের উদ্বুদ্ধ করা হয়েছে। এ জাতের সরিষা মাত্র ৭৫-৮০ দিনে ঘরে তোলা যায়। প্রতি ৩৩ শতাংশ জমিতে ৮ মন ফলন হওয়ার সম্ভাবনা রয়েছে । সরিষা কেটে ওই জমিতে আবার বোরো ধানের আবাদ করা যায়। এতে কৃষি জমির সর্বাধিক ব্যবহার নিশ্চিত হয়। আরো উন্নত জাতের মধ্যে বারি-১৪, ১৭ ও ২০ জাতের সরিষা এখানে আবাদ হচ্ছে। গতবছরের তুলনায় এবার মানুষ সরিষাতে বেশি ঝুঁকেছে। ফলে গত বছর ৬ হাজার ৪ শত ২৬ হেক্টর সরিষা আবাদ হয়েছিল। তুলনামূলক এবার বেড়ে ৭ হাজার ১শত ২৫ হেক্টর চাষাবাদ হয়েছে। 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
রুয়েটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

রুয়েটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক