ঢাকা , বুধবার, ০১ জুলাই ২০২৬ , ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীতে পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী কাশিয়াডাঙ্গা থানায় গাঁজা সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার বিপিজেএ রাজশাহী শাখার নব-নির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ রুয়েটে ক্লাইমেট ক্যাম্প অনুষ্ঠিত জয়া : পর্তুগালকে খুব ভালোবাসি কিন্তু সারাক্ষণ আর্জেন্টিনা-ব্রাজিল চিৎকার শুনতে হয় আমেরিকার বড় চমক: বি-২ বিমান থেকে এবার ‘স্টিথ’ অ্যান্টি-শিপ মিসাইল উৎক্ষেপণ জার্মানির যে রেকর্ড স্পর্শ করল ব্রাজিল কেপ ভার্দে ও আর্জেন্টিনার মধ্যে কে জিতবে জানালেন ঘানার সেই তান্ত্রিক ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস চুরির অভিযোগে শিশুর মাথা ন্যাড়া করে নির্যাতন গফরগাঁওয়ে শিশুকে নিয়ে বিশ্রাম কক্ষে মসজিদের ইমাম দুই তরুণীর চুল কেটে দিল গ্রামবাসী ১৭১তম ঐতিহাসিক মহান সাঁওতাল দিবস বিদ্রোহ উপলক্ষে আলোচনা সভা নগরীর মতিহার ও পবায় নারীসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার হিলিতে খাবারের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণের চেষ্টা চাঁপাইনবাবগঞ্জে পদ্মা ও মহানন্দায় ডুবে তিনজন নিখোঁজ গাছের পাতায় মিলল আধুনিক শহর তৈরির গোপন নকশা জুলাই গণ-অভ্যুত্থান মামলায় হাসানুল হক ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী, দখলে নিয়েছে বিস্তৃত এলাকা ‘রামমন্দির ট্রাস্টে কোনো মুসলিম থাকলে এতক্ষণে এনকাউন্টার করতো’

নোয়াখালীতে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু

  • আপলোড সময় : ০৫-০৬-২০২৫ ০৮:৪৪:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৬-২০২৫ ০৮:৪৪:২০ অপরাহ্ন
নোয়াখালীতে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু নোয়াখালীতে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু
নোয়াখালীর সদর উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে আপন মামাতো-ফুফাতো ভাই বোন।

বৃহস্পতিবার (৫ জুন) দুপুর ২টার দিকে সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের গোরাপুর গ্রামের জানার বাপের বাড়িতে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া দুই শিশু হলেন, একই ইউনিয়নের জানার বাপের বাড়ির নুরুদ্দিনের ছেলে মো.সিয়াম (৩) ও ফারুক হোসেনের মেয়ে ফাতেমা আক্তার (২)।  

স্থানীয়রা জানান, শিশু দুটি দুপুরের দিকে বসত ঘরের সামনে খেলা করছিল। খেলতে খেলতে তারা বাড়ির পুকুরের পানিতে পড়ে যায়। কিছুক্ষণ পর তাদের কোনো সাড়াশব্দ না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। এরপর  দীর্ঘ সময় তাদের খুঁজে পায়নি পরিবারের লোকজন। পরে দুপুর ২টার দিকে তাদের মরদেহ পুকুর থেকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। দুই শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।  

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.কামরুল ইসলাম বলেন, পানিতে পড়ে ভাই-বোনের মৃত্যুর বিষয়টি শুনেছি। তবে এ ঘটনায় কেউ থানায় কোন অভিযোগ করেনি।  

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নানা আয়োজনে রাজশাহীতে সাঁওতাল বিদ্রোহ দিবস পালন

নানা আয়োজনে রাজশাহীতে সাঁওতাল বিদ্রোহ দিবস পালন