ঢাকা , মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬ , ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইটবাহী ট্রাকের চাপায় স্কুল ছাত্র নিহত খুশি ও জাহ্নবী ছাড়াও আর এক কন্যা রয়েছে শ্রীদেবীর! তুষারঝড়ে বিপর্যস্ত আমেরিকার বিস্তীর্ণ অংশ! মুন্সিগঞ্জে ট্রেনের ধাক্কায় কৃষি কর্মকর্তা নিহত বগুড়ায় কর্মস্থলে অনুপস্থিত থেকেও বেতন তুলছেন শিক্ষিকা ডাক্তারি পড়তে চাপ দেওয়ায় বাবাকে খুন করল ছেলে ডাক্তারি পড়তে চাপ দেওয়ায় বাবাকে খুন করল ছেলে আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণের কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সিটি করপোরেশন নির্বাচন নিয়ে যে বার্তা দিলেন মির্জা ফখরুল দক্ষিণ আফ্রিকা ভারতকে উচিত শিক্ষা দিয়েছে: মুশতাক বগুড়া ও শেরপুরের উপনির্বাচন কবে, জানাল ইসি ফ্যামিলি কার্ড উদ্বোধন ১০ মার্চ নাইক্ষ্যংছড়ি-ঘুমধুম সীমান্তে অনুপ্রবেশকালে আরাকান আর্মির ৩ সদস্য আটক নোয়াখালীতে প্রাইভেটকারে ইয়াবা পাচার, গ্রেপ্তার ২ এপস্টেইন কেলেঙ্কারিতে সাবেক ব্রিটিশ রাষ্ট্রদূত গ্রেফতার ঈদে রেলের অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা বিআরটিএ ও ডামের উদ্যোগে ৬৬৫ গণপরিবহণ চালককে প্রশিক্ষণ প্রদান পদ্মার গভীর চরে প্রথম বাণিজ্যিক পেঁয়াজ চাষ, বাম্পার ফলনের আশা নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ২৩ পরকীয়া করতে এসে জনতার হাতে আটক যুবক

ডিমলায় প্রাণিসম্পদ অফিসে ‘ভুয়া এআই টেকনিশিয়ান’ টাকার বিনিময় নিয়োগ

  • আপলোড সময় : ২৯-০১-২০২৬ ০৩:৩৮:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০১-২০২৬ ০৩:৩৮:৩৭ অপরাহ্ন
ডিমলায় প্রাণিসম্পদ অফিসে ‘ভুয়া এআই টেকনিশিয়ান’ টাকার বিনিময় নিয়োগ
নীলফামারীর ডিমলা উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে কৃত্রিম প্রজনন (এআই) টেকনিশিয়ান নিয়োগকে কেন্দ্র করে গোপন নিয়োগ বাণিজ্য ও ভুয়া প্রার্থী দেখিয়ে পদ বাণিজ্যের চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। ঘটনাটি ফাঁস হতেই গোটা উপজেলা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ আড়াল করতে রাতের আঁধারে অফিসিয়াল নোটিশ বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি টাঙানোর ঘটনাও সামনে এসেছে, যা নিয়ে প্রশ্ন উঠেছে প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়ে।

অভিযোগ সূত্রে জানা যায়, ডিমলা উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে সদর ইউনিয়ন বাদে আগেই ৯টিতে এআই টেকনিশিয়ান নিয়োগ সম্পন্ন করা হয়। বিধি অনুযায়ী উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের ৮ থেকে ১০ কিলোমিটারের মধ্যে নতুন করে কৃত্রিম প্রজনন কেন্দ্র স্থাপনের সুযোগ না থাকলেও সরকারি নিয়ম-নীতিকে উপেক্ষা করে ডিমলা সদর ইউনিয়নে নিয়োগ দেওয়া হয়েছে মোটা অংকের টাকার বিনিময়ে ।

অভিযোগে বলা হয়েছে, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মদন কুমার রায় এবং জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপ-পরিচালক ডা. কাজী মাহবুবুর রহমানের যোগসাজশে গত ৩০ সেপ্টেম্বর ২০২৫ তারিখে একটি নিয়োগ বিজ্ঞপ্তি দেখানো হয়। পরে ভুয়া চারজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী দেখিয়ে গত ২৫ জানুয়ারি ডিমলা সদর ইউনিয়নের এআই টেকনিশিয়ান হিসেবে সনাতন কুমার সেনকে নিয়োগ দেওয়া হয়। একই কায়দায় ডোমার উপজেলার এক প্রার্থীও নিয়োগ পান বলে অভিযোগ রয়েছে।

অনুসন্ধানে দেখা গেছে, প্রদর্শিত প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নাম-ঠিকানার কোনো বাস্তব অস্তিত্ব পাওয়া যায়নি, যা পুরো নিয়োগ প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করেছে। স্থানীয়দের অভিযোগ, মোটা অঙ্কের টাকার বিনিময়ে এই ভুয়া নিয়োগ সম্পন্ন করা হয়েছে।

ঘটনা প্রকাশ্যে আসার পর ২৭ জানুয়ারি ২০২৬ তারিখে হঠাৎ করে নিয়োগ বিজ্ঞপ্তিটি অফিসের নোটিশ বোর্ডে টাঙানো হয় এবং উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়, যা নিয়ে নতুন করে সন্দেহের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মদন কুমার রায় দাবি করেন, নিয়োগ প্রদানের এখতিয়ার তাঁর নয়। অপরদিকে জেলা কৃত্রিম প্রজনন কর্মকর্তা ও নিয়োগ কমিটির সদস্য সচিব ডা. কাজী মাহবুবুর রহমান বলেন, তাঁরা শুধু প্রার্থী বাছাই করেছেন, চূড়ান্ত নিয়োগ দিয়েছেন অধিদপ্তরের পরিচালক।

এ ঘটনায় জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলে জেলা প্রশাসক মো. নায়েরুজ্জামান জানান, অভিযোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হবে এবং সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রশ্ন উঠেছে,সরকারি প্রতিষ্ঠানে এভাবে ভুয়া নিয়োগ বাণিজ্য চললে সাধারণ খামারি ও জনগণ কতটা নিরাপদ? দ্রুত নিরপেক্ষ তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
পদ্মার গভীর চরে প্রথম বাণিজ্যিক পেঁয়াজ চাষ, বাম্পার ফলনের আশা

পদ্মার গভীর চরে প্রথম বাণিজ্যিক পেঁয়াজ চাষ, বাম্পার ফলনের আশা