ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন নিয়ামতপুরে জুলাই শহীদ দিবস’ উদযাপন উপলক্ষে আলোচনা সভা রাজশাহীতে ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব শুরু রাজপাড়ায় গাঁজা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড ​ভূমিমন্ত্রী আগামীকাল দুই দিনের সফরে রাজশাহী আসবেন পীরগঞ্জে জুলাই শহিদ দিবসে আলোচনা সভা স্বামী-সন্তানকে হত্যার ভয় দেখিয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে রাজশাহীতে ছাত্রদলের স্মরণসভা বিধবা নারীকে পিটিয়ে হাত-বুকের হাড় ভেঙে দিলেন আ.লীগ নেতা নদীতে গোসলে নেমে পানিতে ডুবে ৪ শিক্ষার্থীর মৃত্যু বিচ্ছেদের পরে অর্জুনের সঙ্গে নাম জড়াল মৌনীর, ক্ষোভপ্রকাশ ক্রিস্টলের জুলাই শহিদ দিবসে শহিদ স্মৃতিস্তম্ভে রাসিক প্রশাসকের শ্রদ্ধা নিবেদন ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু নীতিমালা লঙ্ঘন করে সেচ মটর স্থাপন জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি ‘অটোপাসের’ অপসংস্কৃতি থেকে দেশকে বের করে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্রাই নদীতে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার, দুই দিন পর মিলল সন্ধান বর্ষার আগমনের সঙ্গে সঙ্গে নওগাঁ মান্দা উপজেলায় বেড়েছে ডিঙ্গি নৌকার চাহিদা হরমুজকে ইরানের ‘দখলমুক্ত’ করতে আমেরিকার জোড়া হানা মহান মুক্তিযুদ্ধের পরে জুলাই আন্দোলন হচ্ছে বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন: বিভাগীয় কমিশনার

গুরুদাসপুরে লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে সংবাদ সম্মেলন

  • আপলোড সময় : ২৮-০১-২০২৬ ০৭:০৪:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০১-২০২৬ ০৭:০৪:১৪ অপরাহ্ন
গুরুদাসপুরে লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে সংবাদ সম্মেলন গুরুদাসপুরে লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে সংবাদ সম্মেলন
নাটোরের গুরুদাসপুরে উদ্বেগজনক হারে বেড়েছে বাল্যবিয়ে, নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ, যৌতুকজনিত সহিংসতা ও প্রকাশ্যে যৌন হয়রানী।

লিঙ্গভিত্তিক ওই সহিংসতা সংক্রান্ত গবেষণা ও কার্যক্রমের ফলাফল তুলে ধরতে বার্ষিক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বেলা ১১টায় উপজেলা পল্লী উন্নয়ন মিলনায়তনে প্রেস ব্রিফিংয়ে বক্তব্য রাখেন উপজেলা জেন্ডার সমতা ফোরামের সভাপতি রোকসানা আক্তার লিপি ও সহসভাপতি আলী আককাছ, উপজেলা ফ্যাসিলেটর আলেয়া খাতুন, আফরোজা ইয়াসমিন, সাংবাদিক সেলিম রেজাসহ গণমাধ্যম কর্মীরা।

বক্তারা নারী নেতৃত্বের বিকাশ, নারী-পুরুষের সমতা, লিঙ্গ ভিত্তিক সহিংসতার অবসান, নারী ও কন্যা শিশুর নিরাপত্তা এবং অধিকার নিশ্চিত করাসহ মানবিক ও টেকসই সমাজ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।

জানা যায়, মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন ও নিডা সোসাইটির বাস্তবায়নে গুরুদাসপুরে নাগরিকতা এমপাওয়ারহার প্রকল্পের কার্যক্রম পরিচালনা করছে উপজেলা জেন্ডার সমতা ফোরাম।

প্রেস কনফারেন্সে বলা হয়- ‘এমপাওয়ারহার প্রকল্পের আওতায় ২০২৫ সালে একটি ইনসেপশন মিটিং ৪২টি মাসিক সভা, ৬টি ওয়ার্কশপ, ৩টি ত্রৈমাসিক সভা, ৬টি পিয়ার লার্নিং সেশন, ৬টি লিগ্যাল এইড মিটিং, ২টি ফ্যাট ফাইন্ডিং ও ৩টি লিটিগেশন সাপোর্ট প্রদান করা হয়েছে। পাশাপাশি প্রতিটি ইউনিয়নে ৩০ সদস্য বিশিষ্ট একটি করে ইউনিয়ন জেন্ডার সমতা ফোরাম গঠণ করা হয়েছে।
সেই সাথে ৪ শতাধিক ভুক্তভোগীকে লিগ্যাল এইডের মাধ্যমে এডিআর মামলা নিস্পত্তি করা হয়েছে।

স্থানীয় সাংবাদিক মো. আখলাকুজ্জামানের প্রশ্নোত্তরে সভাপতি রোকসানা আক্তার লিপি বলেন- ‘লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে পরিবার, সমাজ, জনপ্রতিনিধি, প্রশাসন ও সচেতন নাগরিকদের একযোগে এগিয়ে আসতে হবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি

জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি