ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টা এনজিওকর্মীর শিশুকে ধর্ষণের পর হত্যা করে পালিয়ে যাওয়ার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে ভাড়া বাসায় আটকে রেখে কিশোরীকে একাধিকবার ধর্ষণ দুলাভাই গ্রেপ্তার সিরাজদিখানে তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ধানের মিলে আটকে মারধরের দাবি গোপালগঞ্জে আবাসিক হোটেল থেকে পাঁচ নারীসহ আটক ১১ অনুমতি না নিয়েই তাঁকে জোর করে চুম্বন শ্রেয়া ভয়াবহ দুর্ঘটনার পর যা বললেন বেকা নিকোলস অভিবাসী ট্রাকচালকদের সরিয়ে প্রবীণ সেনাদের নিয়োগের প্রস্তাব ট্রাম্পের, আতঙ্কে ভারতীয়রা মুর্শিদাবাদে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ৩; আতঙ্কে অসুস্থ ২ শিক্ষিকা জিআই পণ্যের পরিচয়ে মোহনপুরের প্রবেশমুখে পানের প্রতীক সম্বলিত সীমানা পিলার উদ্বোধন সেরা অভিনেত্রীর পুরস্কার প্রেরন ইয়ামি ৪০ রানী নিয়ে নগ্ন গোসল করতেন এই রাজা নড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা লালপুরে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা রাণীনগরে পরিদর্শন কক্ষের উদ্বোধন, ক্ষতিগ্রস্থ অসহায়, গরীব ও দু:স্থ্যদের মাঝে আর্থিক অনুদান প্রদান গুরুদাসপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: প্রধানমন্ত্রী তানোরে নারীসহ ৬ জনকে পিটিয়ে জখম

রাঙামাটিতে পরিবার পরিকল্পনা পরিদর্শককে ধর্ষণ করে ভিডিও ধারণের অভিযোগে গ্রেফতার সহকর্মী

  • আপলোড সময় : ২৮-০১-২০২৬ ০৬:৫২:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০১-২০২৬ ০৬:৫২:২৪ অপরাহ্ন
রাঙামাটিতে পরিবার পরিকল্পনা পরিদর্শককে ধর্ষণ করে ভিডিও ধারণের অভিযোগে গ্রেফতার সহকর্মী রাঙামাটিতে পরিবার পরিকল্পনা পরিদর্শককে ধর্ষণ করে ভিডিও ধারণের অভিযোগে গ্রেফতার সহকর্মী
একই কর্মস্থলের এক নারী সহকর্মীকে ধর্ষণ, গোপন ভিডিও ধারণ ও দীর্ঘদিন ব্ল্যাকমেইল করে যৌন ও মানসিক নির্যাতন করার অভিযোগে রাঙামাটির পরিবার পরিকল্পনা পরিদর্শক দিদার আলমকে (৪৩) গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ।

পুলিশ ও মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, ভিকটিম (৩৩) রাঙামাটি সদর উপজেলার পরিবার পরিকল্পনা কার্যালয়ে পরিবার কল্যাণ সহকারী হিসেবে কর্মরত ছিলেন। অভিযুক্ত দিদার আলম একই অফিসে কাজ করায় দীর্ঘদিন পরিচয়ের সুবাদে তার বিশ্বাস অর্জন করেন। পরে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপন ও ব্ল্যাকমেইলের মাধ্যমে তাকে নির্যাতনের অভিযোগ তদন্তে পাওয়া গেছে।

মামলার এজাহার অনুযায়ী, ২৫ ডিসেম্বর ২০২৪ অফিস চলাকালে অভিযুক্ত দিদার আলম ভিকটিমকে জোরপূর্বক ধর্ষণ করে এবং গোপনে ভিডিও ধারণ করেন। পরবর্তীতে ওই গোপন ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের হুমকি দিয়ে ২০২৬ সালের ৫ জানুয়ারি ও ২২ জানুয়ারি রাঙামাটি শহরের আসামবস্তি এলাকায় তার অন্য এক বাসায় একাধিকবার আবারও ধর্ষণ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়েছে, অভিযুক্ত ভিকটিমের স্বামী ও পরিবারের কাছে ঘটনা প্রকাশ করলে প্রাণনাশের হুমকি দেন এবং মানসিক নির্যাতনের মাধ্যমে নোটারি পাবলিকের কারণে ভিকটিমের স্বামীকে তালাক দিতে বাধ্য করেন।

ঘটনায় অস্থির হয়ে ভিকটিম পরিবারের সঙ্গে আলোচনার পর কোতয়ালী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার রাতে পুলিশ অভিযান চালিয়ে দিদার আলমকে গ্রেফতার করে।

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, এই ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারা এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২-এর ৮(১)/৮(২)/৮(৩) ধারায় মামলা রুজু করা হয়েছে (মামলা নং-১৪, তারিখ: ২৭ জানুয়ারি ২০২৬)।

এই ধরনের পরপর ঘটনায় রাঙামাটির সচেতন মহল উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁদের মতে, কর্মস্থলে নিরাপত্তাহীনতা ও ক্ষমতার অপব্যবহার ভয়াবহ সামাজিক অবক্ষয়ের ইঙ্গিত দিচ্ছে। তারা সংশ্লিষ্টদের প্রতি নারী কর্মীদের নিরাপত্তা নিশ্চিত ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ