ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন নিয়ামতপুরে জুলাই শহীদ দিবস’ উদযাপন উপলক্ষে আলোচনা সভা রাজশাহীতে ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব শুরু রাজপাড়ায় গাঁজা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড ​ভূমিমন্ত্রী আগামীকাল দুই দিনের সফরে রাজশাহী আসবেন পীরগঞ্জে জুলাই শহিদ দিবসে আলোচনা সভা স্বামী-সন্তানকে হত্যার ভয় দেখিয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে রাজশাহীতে ছাত্রদলের স্মরণসভা বিধবা নারীকে পিটিয়ে হাত-বুকের হাড় ভেঙে দিলেন আ.লীগ নেতা নদীতে গোসলে নেমে পানিতে ডুবে ৪ শিক্ষার্থীর মৃত্যু বিচ্ছেদের পরে অর্জুনের সঙ্গে নাম জড়াল মৌনীর, ক্ষোভপ্রকাশ ক্রিস্টলের জুলাই শহিদ দিবসে শহিদ স্মৃতিস্তম্ভে রাসিক প্রশাসকের শ্রদ্ধা নিবেদন ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু নীতিমালা লঙ্ঘন করে সেচ মটর স্থাপন জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি ‘অটোপাসের’ অপসংস্কৃতি থেকে দেশকে বের করে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্রাই নদীতে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার, দুই দিন পর মিলল সন্ধান বর্ষার আগমনের সঙ্গে সঙ্গে নওগাঁ মান্দা উপজেলায় বেড়েছে ডিঙ্গি নৌকার চাহিদা হরমুজকে ইরানের ‘দখলমুক্ত’ করতে আমেরিকার জোড়া হানা মহান মুক্তিযুদ্ধের পরে জুলাই আন্দোলন হচ্ছে বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন: বিভাগীয় কমিশনার

মোহনপুরে ভোটগ্রহণ কর্মকর্তাদের একদিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত

  • আপলোড সময় : ২৮-০১-২০২৬ ০৬:৪৫:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০১-২০২৬ ০৬:৪৫:১৪ অপরাহ্ন
মোহনপুরে ভোটগ্রহণ কর্মকর্তাদের একদিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত মোহনপুরে ভোটগ্রহণ কর্মকর্তাদের একদিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে মোহনপুর উপজেলায় ভোটগ্রহণ কর্মকর্তাদের একদিনব্যাপী প্রশিক্ষণ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

বুধবার উপজেলা হলরুম ও মোহনপুর সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ প্রশিক্ষণের আয়োজন করে নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউট, আগারগাঁও, ঢাকা; বাস্তবায়ন করেন মোহনপুর উপজেলা নির্বাচন অফিস।

প্রধান নির্বাচন অনুষ্ঠান পরিচালনা এবং ভোটগ্রহণ উপলক্ষে দায়িত্বশীল কর্মকর্তাদের দায়িত্ব বুঝিয়ে দিতে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার ফাহিমা বিনতে আখতার।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার আফিয়া আখতার, যারা নির্বাচনের প্রস্তুতি ও দায়িত্বপালনে কর্মকর্তাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন।

বিশেষ অতিথি হিসেবে প্রশিক্ষণে অংশগ্রহণ করেন জেলা পুলিশ সুপার নাইমুল হাসান, রাজশাহী সিনিয়র নির্বাচন অফিসার মোতাওয়াক্কিল রহমান, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল হেলেনা আক্তার, মোহনপুর থানা অফিসার ইনচার্জ ওসি এসএম মঈনুদ্দীন ও উপজেলা নির্বাচন অফিসার হাইউল ইসলাম।

প্রশিক্ষণ টেবিল ও বাস্তব অনুশীলনে বিভিন্ন উপজেলার নির্বাচন কর্মকর্তারা প্রশিক্ষক হিসাবে অংশ নেন। প্রশিক্ষণে মোট ৫০ জন প্রিজাইডিং অফিসার, ৩০৫ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ৬১০ জন পোলিং অফিসার অংশগ্রহণ করে তাদের দায়িত্ব পালনে প্রস্তুতি জোরদার করেন।

প্রশিক্ষণে ভোটগ্রহণ প্রক্রিয়া, ইভিএম ও পেপার ব্যালট ব্যবহারের নিয়ম, আইনগত বাধ্যবাধকতা ও সুষ্ঠু ও নিরাপদ ভোটগ্রহণ নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করা হয়।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি

জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি