ঢাকা , বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ , ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিধবা নারীকে পিটিয়ে হাত-বুকের হাড় ভেঙে দিলেন আ.লীগ নেতা নদীতে গোসলে নেমে পানিতে ডুবে ৪ শিক্ষার্থীর মৃত্যু বিচ্ছেদের পরে অর্জুনের সঙ্গে নাম জড়াল মৌনীর, ক্ষোভপ্রকাশ ক্রিস্টলের জুলাই শহিদ দিবসে শহিদ স্মৃতিস্তম্ভে রাসিক প্রশাসকের শ্রদ্ধা নিবেদন ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু নীতিমালা লঙ্ঘন করে সেচ মটর স্থাপন জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি ‘অটোপাসের’ অপসংস্কৃতি থেকে দেশকে বের করে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্রাই নদীতে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার, দুই দিন পর মিলল সন্ধান বর্ষার আগমনের সঙ্গে সঙ্গে নওগাঁ মান্দা উপজেলায় বেড়েছে ডিঙ্গি নৌকার চাহিদা হরমুজকে ইরানের ‘দখলমুক্ত’ করতে আমেরিকার জোড়া হানা মহান মুক্তিযুদ্ধের পরে জুলাই আন্দোলন হচ্ছে বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন: বিভাগীয় কমিশনার আত্রাইয়ে হুমকির অভিযোগ তহশীলদারের বিরুদ্ধে হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যার মূল পরিকল্পনাকারী মোজাফফর গ্রেফতার শিশুদের ক্যানসার হাসপাতাল সংলগ্ন এলাকায় বোমা ছুড়েছে আমেরিকা! অভিযোগ ইরানের রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন এর জেলা পরিষদ পরিদর্শন সিংড়ায় পুকুরে বিষ দিয়ে ৫ লাখ টাকার মাছ নিধন নগরীতে মাদকবিরোধী অভিযানে ইয়াবা,গাঁজা ও ট্যাপেন্টাডল সহ গ্রেপ্তার-৭ মতিহারে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল সহ মাদক কারবারি গ্রেপ্তার

নির্বাচনে কারও ফাঁদে পা না দিয়ে প্রকৃত তথ্যই তুলে ধরতে হবে, রাজশাহী বিভাগীয় কমিশনার

  • আপলোড সময় : ২৮-০১-২০২৬ ০৬:১৪:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০১-২০২৬ ০৬:১৪:৩০ অপরাহ্ন
নির্বাচনে কারও ফাঁদে পা না দিয়ে প্রকৃত তথ্যই তুলে ধরতে হবে, রাজশাহী বিভাগীয় কমিশনার নির্বাচনে কারও ফাঁদে পা না দিয়ে প্রকৃত তথ্যই তুলে ধরতে হবে, রাজশাহী বিভাগীয় কমিশনার
রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ বলেছেন, নির্বাচনে কারও ফাঁদে পা না দিয়ে প্রকৃত তথ্যই তুলে ধরতে হবে এবং সরকার জনগণের কাছে পৌঁছাতে গণমাধ্যমকে মাধ্যম হিসেবে গ্রহণ করে। 

বুধবার সকালে ড. বজলুর রশীদ আজ পদ্মা আবাসিক এলাকার রাজশাহী আঞ্চলিক তথ্য অফিসের সম্মেলন কক্ষে আয়োজিত নির্বাচনি সংবাদ সংগ্রহে দায়িত্বরত সাংবাদিকদের জন্য নীতিমালা ২০২৫ শীর্ষক মতবিনিময় সভায় এসব মন্তব্য করেন।

বিভাগীয় কমিশনার বলেন, গণমাধ্যমের উপর জনগণের অগাধ আস্থা রয়েছে এবং নির্বাচন সম্পর্কিত সংবাদ পরিবেশনের ক্ষেত্রে জনগণ বিশেষভাবে গণমাধ্যমের দিকে মনোযোগী থাকে। 

তিনি বলেন, নির্বাচনে কে কোথায় কত ভোট পেল, কোন জায়গায় কী পরিস্থিতি, এসব জানতে মানুষ অপেক্ষা করে। সেই তথ্যগুলো সরবরাহের ক্ষেত্রে সাংবাদিকদের সততা ও মান বজায় রাখা প্রয়োজন।

ড. বজলুর রশীদ বলেন, রাজশাহীর সংবাদমাধ্যমগুলো জাতীয় গণমাধ্যমেও গুরুত্বসহকারে সংবাদ প্রচার করছে, যা প্রশংসার যোগ্য। তিনি জানান, দুটি একটি চটকদার সংবাদ দিয়ে আলোচনায় আসা যায়, কিন্তু শেষ পর্যন্ত মাঠে থাকা কঠিন।

তিনি আরও জানান, উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তারা প্রতিদিনের কার্যাবলি নিয়ে সাংবাদিকদের ব্রিফ করবেন এবং একইভাবে জেলা পর্যায়েও এই ব্যবস্থার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া বিভাগীয় কমিশনার কার্যালয়ে একটি মিডিয়া সেল চালুর পরিকল্পনা হাতে নেয়া হয়েছে, যার মাধ্যমে বিভাগীয় চিত্রগুলো সাংবাদিকদের সামনে নিয়মিত উপস্থাপন করা হবে।

তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিয়ে তথ্য প্রাপ্তির নিশ্চয়তা এবং কর্তৃপক্ষ ও গণমাধ্যমের মধ্যকার দূরত্ব কমানোর প্রতিশ্রুতি দেন। বিভাগীয় কর্মকর্তাদের তরুণ হওয়ায় সাংবাদিকদের সহযোগিতাও প্রয়োজন বলে উল্লেখ করেন তিনি।

মতবিনিময় সভায় রাজশাহী আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার মো. তৌহিদুজ্জামান প্রধান বক্তার চড়বিৎচড়রহঃ উপস্থাপন করেন এবং সভার সভাপতিত্বও করেন।

সিনিয়র তথ্য অফিসার মো. আতিকুর রহমান শাহ এর সঞ্চালনায় অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসের পরিচালক তাজকিয়া আকবারী, উপপরিচালক নাফেয়ালা নাসরীন, সিনিয়র সহকারী কমিশনার মো. জুবায়ের হোসেন প্রমুখ। স্থানীয় পত্রিকার অনুষ্ঠানে সম্পাদকবৃন্দ, টেলিভিশন ও জাতীয় দৈনিক পত্রিকার প্রতিনিধিরাও অংশ নেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি

জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি