ঢাকা , বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ , ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলন্ত ট্রেন থেকে পড়লো শিশু, বাবাও দিলেন ঝাঁপ– উপর দিয়ে গেল ৮ বগি রাসিকের প্রশাসকের সাথে বিভিন্ন ব্যাংকের প্রতিনিধিবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রুয়েট উপাচার্যের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন ভারতের সহকারী হাইকমিশনার রাসিক প্রশাসকের সাথে কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাসিক প্রশাসকের সাথে জাতীয় দলের সাবেক খেলোয়াড়বৃন্দের সৌজন্য সাক্ষাৎ এশিয়ার দেশগুলোর সঙ্গে প্রতিরক্ষা সক্ষমতা ভাগাভাগি করতে আগ্রহী ইরান পাবনায় ফেন্সিডিল ও ইস্কাফসহ মা-ছেলে গ্রেপ্তার ভোলায় গরু চুরিতে দিশেহারা চরবাসী,এক রাতেই নিঃস্ব কৃষক বিদেশফেরত চিকিৎসকের বাড়িতে লুটপাটের পর আগুন তানোরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু আত্রাইয়ে স্ত্রীকে তুলে নিতে এসে স্বামীসহ সাত জন আটক মেয়ের বিয়ের আগের রাতে স্ত্রীকে মেরে ফেললেন স্বামী টয়লেটে গিয়ে মোবাইলে প্রশ্ন সমাধান করছিল এসএসসি পরীক্ষার্থী হাত-পা বাঁধা ও বিবস্ত্র অবস্থায় ধানক্ষেতে পড়ে ছিলেন প্রতিবন্ধী তরুণী ট্রাফিক পুলিশকে লাঞ্ছিত করায় শ্যালক-দুলাভাই গ্রেপ্তার পানির নিচে পাকা ধান, ঘরে তুলতে লড়ছেন নারীরা পুলিশে নতুন করে সাড়ে ১৪ হাজার পদ সৃষ্টি হচ্ছে মেয়াদ শেষে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-প্রধান উপদেষ্টা ৬ মাস ভিভিআইপি নোয়াখালীতে বিএনপি-জামায়াতের সংঘর্ষ, গুলিবিদ্ধ ১, আহত ৮ সিংড়ায় চাউল-পানির বিষক্রিয়ায় ৮জন ধান কাটা শ্রমিক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি

গোদাগাড়ীতে বিএনপির নির্বাচনী পথসভা

  • আপলোড সময় : ২৭-০১-২০২৬ ১০:৩৬:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০১-২০২৬ ১০:৩৬:৪৮ অপরাহ্ন
গোদাগাড়ীতে বিএনপির নির্বাচনী পথসভা গোদাগাড়ীতে বিএনপির নির্বাচনী পথসভা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) উদ্যোগে এক নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি ) সন্ধ্যায় গোদাগাড়ী উপজেলা বিএনপির দলীয় কার্যালয় চত্বরে আয়োজিত পথসভায় সভাপতিত্ব করেন গোদাগাড়ী পৌর বিএনপির সভাপতি মজিবুর রহমান। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), গোদাগাড়ী উপজেলা ও কাঁকনহাট পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন শিল্পপতি সুলতানুল ইসলাম তারেক।

প্রধান অতিথির বক্তব্যে মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন বলেন, “ভোট হচ্ছে জনগণের সবচেয়ে বড় শক্তি। ভোটের মাধ্যমেই গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠা সম্ভব। দীর্ঘদিন ধরে জনগণ তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে। এই নির্বাচন জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারের একটি গুরুত্বপূর্ণ সুযোগ।” তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে সুলতানুল ইসলাম তারেক বলেন, বিএনপি জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাচ্ছে। গণতন্ত্র রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে ভোটের মাঠে সক্রিয় ভূমিকা রাখতে হবে।”আগামী নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হলে জনগণের রায়ই বিজয়ী হবে। এজন্য নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ জনগণকেও ভোট প্রদানে সচেতন হতে হবে।তিনি বলেন,নেতৃত্ব নিয়ে দলে প্রতিযোগীতা থাকবে।কিন্ত্ত ধানের শীষের বিজয় নিশ্চিত করতে আমরা সকলে ঐক্যবদ্ধ। এতে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে আইনগত সহায়তা দিবস: ৬২১টি বিরোধ নিষ্পত্তি

রাজশাহীতে আইনগত সহায়তা দিবস: ৬২১টি বিরোধ নিষ্পত্তি