ঢাকা , শনিবার, ১৩ জুন ২০২৬ , ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীর শেখেরচকে হেরোইন-ইয়াবাসহ নারী মাদক কারবারী সাংবাদিকদের সঙ্গে রাজশাহী প্রেসক্লাবের মতবিনিময় সভা মোহনপুরে শহীদ জিয়া প্রীতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ান আর্জেন্টিনা ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক নিরাপত্তা, জ্ঞানচর্চার উপযুক্ত পরিবেশ দিতে পারলে নিরাপদ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব: এমপি মিলন রাজশাহীর উন্নয়নে মিজানুর রহমান মিনুর নেতৃত্বের স্বীকৃতি দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তানোরে যুবকের রহস্যজনক মৃত্যু যশোরে দুই নারীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক, তদন্ত চলছে ৫৩-এও টানটান ফিটনেস: শাকিরার ডায়েট ও লাইফস্টাইলের রহস্য ফাঁস ঢাকায় ছিনতাইকারীর টানাহেঁচড়ায় রিকশা থেকে পড়ে নারী মৃত্যুর অভিযোগ তানোরে শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার প্রতিবন্ধী সুরাইয়া আক্তার উর্মির পরিবারকে বিএনপি নেতা লালুর আর্থিক সহায়তা উন্নয়ন কাজে দুর্নীতি হলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তারের নির্দেশ প্রতিমন্ত্রী পুতুলের ‘আকাশছোঁয়া অঙ্কের পারিশ্রমিক পেয়েছে’, ‘পিদ্দী’ ছবিতে শরীর প্রদর্শন বিতর্কের মাঝে ফাঁস জাহ্নবীর বেতন! পাবনায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে কলেজছাত্রের মৃত্যু মানুষের জীবন যাত্রার মান উন্নয়নের জন্য এবারের বাজেট করা হয়েছে -পুতুল হরমুজ প্রণালি পুরোপুরি ইরানি নৌবাহিনীর নিয়ন্ত্রণে: আল জাজিরা রাণীশংকৈলে ক্ষুদে শিক্ষার্থী বিজ্ঞানীদের উদ্ভাবনে জমজমাট প্রদর্শনী, সেরা কাদিহাট উচ্চ বিদ্যালয় আত্রাইয়ে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত, মুগ্ধ অতিথিরা সীমান্ত হত্যা ও পুশইনের প্রতিবাদে রাণীশংকৈলে ১১ দলের বিক্ষোভ চেক প্রজাতন্ত্রকে ২-১ গোলে হারিয়ে দুর্দান্ত কামব্যাক কোরিয়ার

তানোরে এসিল্যান্ডের ওপর হামলার চেষ্টা, তিনজন আটক

  • আপলোড সময় : ২৭-০১-২০২৬ ১০:০৯:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০১-২০২৬ ১০:০৯:৫১ অপরাহ্ন
তানোরে এসিল্যান্ডের ওপর হামলার চেষ্টা, তিনজন আটক তানোরে এসিল্যান্ডের ওপর হামলার চেষ্টা, তিনজন আটক
রাজশাহীর তানোরে ভূমি সংক্রান্ত শুনানিকালে সহকারী কমিশনার (ভূমি) শিব শংকর বসাকের ওপর মারমুখি আচরণ ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে। অভিযুক্তরা হলেন উপজেলার কলমা ইউনিয়নের (ইউপি) অমৃতপুর গ্রামের ওহাব আলীর স্ত্রী জমিলা (৩৫), বাঁধাইড় ইউনিয়নের (ইউপি) হরিশপুর গ্রামের ইউসুফ আলীর পুত্র হাফিজুর রহমান (৪৫) এবং একই গ্রামের ইউসুফ আলীর পুত্র আব্দুল আওয়াল (২৬)।

অভিযোগে প্রকাশ, মঙ্গলবার (২৭জানুয়ারি) তানোর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে ভূমি সংক্রান্ত একটি শুনানি চলাকালে অভিযুক্ত তিন ব্যক্তি অন্যায় আবদার নিয়ে এসিল্যান্ডের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন। একপর্যায়ে তারা এসিল্যান্ডের টেবিলে চাপড়াতে থাকেন এবং তাঁর প্রতি মারমুখি আচরণ করেন। এতে সরকারি কাজে মারাত্মকভাবে বিঘ্ন ঘটে।

এ সময় অফিসে উপস্থিত উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার আব্দুল মালেক, ক্রেডিট চেকিং কাম সায়রাত সহকারী এনামুল হক, মিউটেশন কাম সার্টিফিকেট অ্যাসিস্ট্যান্ট ইমরুল কাশেম, নাজির কাম ক্যাশিয়ার মেহেদী হাসান, সার্টিফিকেট পেশকার সাজ্জাদ, প্রসেস সার্ভার আব্দুল হান্নান এবং সেবাপ্রার্থী মুনসুর তাদের প্রতিরোধ করতে গেলে অভিযুক্তরা তাঁদের দিকেও মারমুখি আচরণ করেন।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তাৎক্ষণিকভাবে তানোর থানা পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত তিনজনকে থানায় নিয়ে যায়। পরবর্তীতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরামর্শক্রমে উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার আব্দুল মালেক বাদি হয়ে থানায় মামলা করেন।যাহার মামলা নম্বর ১৭। এতে দণ্ডবিধির ১৮৬, ৩৫৩ ও ৩৩২ ধারায় অভিযোগ আনা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুজ্জামান বলেন, সরকারি কাজে বাধা ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে অসদাচরণের অভিযোগে তিনজনের বিরুদ্ধে মামলা গ্রহণ করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়ায় পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে। মামলার বাদি উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার আব্দুল মালেক বলেন, শুনানিকালে তারা পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং আমাদের দায়িত্ব পালনে বাধা দেয়। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছিলাম।

এ বিষয়ে তানোর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিব শংকর বসাক বলেন, "সরকারি দায়িত্ব পালনের সময় এ ধরনের আচরণ সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত ও নিন্দনীয়।প্রশাসনিক শৃঙ্খলা রক্ষায় আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী মহানগরীতে পুলিশের তৎপরতায় নিখোঁজ কিশোরী উদ্ধার; পরিবারের নিকট হস্তান্তর

রাজশাহী মহানগরীতে পুলিশের তৎপরতায় নিখোঁজ কিশোরী উদ্ধার; পরিবারের নিকট হস্তান্তর