ঢাকা , শুক্রবার, ২০ মার্চ ২০২৬ , ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাটাখালিতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১ নগরীর বেলপুকুরে ১০লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি রায়হান গ্রেফতার রাজশাহীতে বিজিবির অভিযানে মাদক জব্দ, পাচারকারীরা পালিয়েছে ঈদে ঘরমুখো যাত্রীদের সহায়তায় রাজশাহী রেলস্টেশনে রাসিকের উদ্যোগ শুরু বগুড়া আদমদীঘি থানা এলাকা থেকে ফেন্সিডিল ও ফেন্সিবিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার চন্দনাইশে অটোরিকশা চালক হত্যা মামলার প্রধান আসামি হানিফ গ্রেফতার ঈদ সামনে রেখে চট্টগ্রামে নিরাপত্তা জোরদার, টহল ও গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে র‍্যাব-৭ এক বছর বিরতির পর ঈদুল ফিতর উদযাপনকারী সকল আমেরিকানকে মার্কিন প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডির শুভেচ্ছা নগরীতে বৈষম্যবিরোধী মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার রাজশাহীতে ব্যতিক্রমী উদ্যোগ, সাশ্রয়ী বাজারে মিলছে স্বস্তি ফোর্টিস হাসপাতালের উদ্যোগে ঢাকায় ইফতার মাহফিল, অংশ নিলেন স্বাস্থ্যখাতের বিশিষ্টজনরা চারঘাটে পরিত্যক্ত বিদেশি রিভলবার ও কার্তুজ উদ্ধার উত্তরায় ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে গৃহবধূর মৃত্যু ঈদুল ফিতরে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন রাজশাহী বিএনপি নেতা মামুন সাউথ পার্স গ্যাসক্ষেত্র কী, ইসরাইলি হামলা যে কারণে যুদ্ধকে আরও তীব্রতর করল সিংড়ায় মসজিদের ভিত্তিপ্রস্তরস্থাপন এর উদ্বোধন করলেন অধ্যক্ষ এমপি আনু নিয়ামতপুরে ঈদ শুভেচ্ছায় নির্বাচনী হাওয়া, তৎপর সম্ভাব্য প্রার্থীরা পাকিস্তান সিরিজে সেঞ্চুরির পর পিএসএলের পথে তামিম ৩ কৌশল মেনে চললেই বিরিয়ানি খেয়েও শরীরে মেদ জমবে না পাকিস্তানের ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের জন্য গুরুতর হুমকি: তুলসি গ্যাবার্ড

শিশু ধর্ষণের পৃথক ঘটনায় ২ জন গ্রেপ্তার

  • আপলোড সময় : ২৭-০১-২০২৬ ০৮:০৪:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০১-২০২৬ ০৮:০৪:১৩ অপরাহ্ন
শিশু ধর্ষণের পৃথক ঘটনায় ২ জন গ্রেপ্তার শিশু ধর্ষণের পৃথক ঘটনায় ২ জন গ্রেপ্তার
মুন্সীগঞ্জে পৃথক দুটি শিশু ধর্ষণ ও ধর্ষণচেষ্টার অভিযোগে আল আমিন (৩৫) ও নুর ইসলাম ওরফে খচ্চর আলী (৭২) নামে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

প্রথম ঘটনাটি ঘটে মুন্সীগঞ্জ সদর থানাধীন পঞ্চসার ইউনিয়নের দশকানি এলাকায়। পুলিশ জানায়, গত ২৬ জানুয়ারি বিকাল আনুমানিক সাড়ে ৪টার দিকে সাত বছর বয়সী এক শিশু অন্য শিশুদের সঙ্গে খেলছিল। এ সময় অভিযুক্ত আল আমিন কৌশলে শিশুটিকে পার্শ্ববর্তী একটি ঘরের বাথরুমে নিয়ে গিয়ে ধর্ষণ করেন। ঘটনার পর ভুক্তভোগীর বাবা মুন্সীগঞ্জ সদর থানায় অভিযোগ করলে পুলিশ তাৎক্ষণিক তদন্ত শুরু করে। মাত্র পাঁচ ঘণ্টার মধ্যেই ধর্ষণকারীর অবস্থান শনাক্ত করে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

অপরদিকে টংগীবাড়ী থানায় হওয়া আরেকটি ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে সাবেক প্রহরী নুর ইসলাম ওরফে খচ্চর আলী (৭২)। পুলিশ সূত্রে জানা যায়, গত ১৫ সেপ্টেম্বর বিকেলে টংগীবাড়ী উপজেলার পাশে অবস্থিত প্রেসক্লাবের একটি কক্ষে নির্জন সময়ে ১১ বছরের এক শিশুকে নতুন বই দেওয়ার প্রলোভন দেখিয়ে ধর্ষণের চেষ্টা করেন অভিযুক্ত। এর দীর্ঘদিন পর ২৬ জানুয়ারি ঘটনাটি সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে বিষয়টি জেলা পুলিশের নজরে আসে। এরপর দ্রুত অভিযান চালিয়ে টংগীবাড়ী থানা পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে।

জেলা পুলিশ জানায়, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং অভিযুক্তদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর বেলপুকুরে ১০লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি রায়হান গ্রেফতার

নগরীর বেলপুকুরে ১০লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি রায়হান গ্রেফতার