ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬ , ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পানি সম্পদবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন এমপি মিলন নগরীতে ইয়াবা, ট্যাপেন্টাডল, গাঁজা ও এসকাফ সিরাপ-গ্রেফতার ৩ এমবাপেদের নিয়ে বর্ণবিদ্বেষী মন্তব্য! সেমিফাইনালের আগে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে ধুয়ে দিলেন স্পেনের ইয়ামাল বাছুরকে মঞ্চে টেনে এনে নাচানোর চেষ্টা! ভিডিয়ো দেখে কড়া বার্তা টিনার ‘কারও সঙ্গেই যৌন সম্পর্ক চাই না’, নিজেকে উভকামী বলেছিলেন, এ বার অন্য গোপন কথা জানালেন আকাঙ্ক্ষা রাসিক প্রশাসকের সাথে পিএসএস সদস্যবৃন্দের সৌজন্য সাক্ষাৎ শিশুকে চেতনানাশক খাইয়ে ধর্ষণ মুদি দোকানির প্রবাসীর স্ত্রী নিয়ে যুবক উধাও, স্বামীর হুলুস্থুল কাণ্ড ডিগ্রি পরীক্ষা উপলক্ষে আরএমপির গণবিজ্ঞপ্তি প্রকাশ সীমান্তে ভারতীয় চোরাকারবারিদের লক্ষ্য করে গুলি চালাল বিজিবি কুড়িগ্রামে পরকীয়ার জেরে স্বামীকে হত্যা: স্ত্রী-প্রেমিকসহ ৪ জনের যাবজ্জীবন বিস্কুটের লোভ দেখিয়ে পাঁচ ও ছয় বছর দুই শিশুকে ঘরে নিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগে সাতক্ষীরা ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার ঝিনাইদহে বাবা-ছেলের একসঙ্গে ইয়াবা সেবন রাস্তা থেকে মাদরাসাছাত্রীকে তুলে নিয়ে আখক্ষেতে ধর্ষণচেষ্টার অভিযোগে বিস্কুটের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে স্ত্রীকে হাত-পা বেঁধে, চুল কেটে রাতভর নির্যাতন মাদকসেবীর তিন বছর ধরে বিদেশে স্বামী, সন্তান জন্ম দিয়ে আলোচনায় স্ত্রী সাতক্ষীরায় ধর্ষণের শিকার শিশুর পাশে জেলা প্রশাসন প্রবাসীর জমানো টাকা নিয়ে উধাও স্ত্রী, হাসপাতালে কাতরাচ্ছে ৫ বছরের শিশু

তালতলী উপজেলায় ছাত্রীকে দিয়ে পা চাটানোর অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

  • আপলোড সময় : ০৫-০৬-২০২৫ ০৮:২০:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৬-২০২৫ ০৮:২০:০৫ অপরাহ্ন
তালতলী উপজেলায় ছাত্রীকে দিয়ে পা চাটানোর অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে তালতলী উপজেলায় ছাত্রীকে দিয়ে পা চাটানোর অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে
বরগুনার তালতলী উপজেলায় একটি মাদরাসায় ১১ বছরের এক ছাত্রীকে দিয়ে শিক্ষকের পা চাটানো ও ময়লা খাওয়ানোর অভিযোগ উঠেছে মিজানুর রহমান (২৬) নামের এক শিক্ষকের বিরুদ্ধে। ওই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

গতকাল বুধবার (৪ জুন) বিকেলে উপজেলার লাউপাড়া এলাকার মারকাজুল কুরআন আরবি মাদরাসায় এ ঘটনাটি ঘটেছে। অভিযুক্ত শিক্ষক মিজানুর রহমান ওই মাদরাসায় ইংরেজি ও গণিতের শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন।

ছাত্রীর বাবা শাহিন আকন বলেন, ‘আমার মেয়ে পড়া না পারায় শিক্ষক তাকে একা রুমে ডেকে নেন। পরে ভয় দেখিয়ে নিজের পা চাটাতে বাধ্য করেন এবং মাটিতে পড়ে থাকা ময়লা খাওয়ান।’

ওই ঘটনাকে অমানবিক ও ন্যক্কারজনক উল্লেখ করে স্থানীয়রা দ্রুত অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার ও তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে।

অভিযুক্ত শিক্ষক মিজানুর রহমান বিষয়টি অস্বীকার করে বলেন, ‘আমি শুধু ময়লা খাওয়ানোর কথা বলে ভয় দেখাইয়াছি আর কিছুই না।

স্থানীয়রা জানায়, শিক্ষার নামে শিশুদের ওপর এমন আচরণ লজ্জাজনক। একজন শিক্ষক কিভাবে ছাত্রীর সাথে এমন ন্যক্কারজনক কাজ করেন তা কল্পনাও করা যায় না। 

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল বলেন, ‘এই বিষয়ে লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে বিষয়টি গুরুত্ব সহকারে নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে র‌্যাব-৫-এর টাউন হল সভা: মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে ঐক্যের আহ্বান

রাজশাহীতে র‌্যাব-৫-এর টাউন হল সভা: মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে ঐক্যের আহ্বান