ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের ১৮ সদস্য আটক নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ রিভার সিটি প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত নগরীর চন্দ্রিমায় চিকিৎসকের বাড়ির কেয়ারটেকার গ্রেফতার, ২ হাজারের বেশি ইয়াবা উদ্ধার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল এআইয়ের অপব্যবহার রুখতে উদ্যোগ, গাইডলাইন প্রণয়নের পথে সরকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন একজন ক্ষণজন্মা দেশ প্রেমিক ও রাষ্ট্রনায়ক...এমপি নয়ন বিয়েবাড়িতে আরেক পিস রোস্ট চাওয়ায় মারামারি, আহত ৩ গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্তে ২৮ জনকে পুশ ইনের চেষ্টা লালমনিরহাটের তিন সীমান্ত দিয়ে ৩৩ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, রুখে দিলো বিজিবি লক্ষ্মীপুর হাসপাতালে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরকে ধর্ষণ, ওয়ার্ডবয় আটক চাঁপাইনবাবগঞ্জে ছাত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় ৫০ জনের মৃত্যু নওগাঁর সাপাহার সীমান্তে নারী-শিশুসহ ১৭ জনকে পুশইনের চেষ্টা ফের উত্তপ্ত মণিপুর! অবাধে গুলিবর্ষণ, ঘটনাস্থলেই মৃত্যু কুকি সম্প্রদায়ের ৩ জনের রাজশাহীতে চরবাসীর বিক্ষোভ খেয়াঘাটের ইজারা বাতিলের দাবি ঈদের পর দুর্গাপুরে বেড়েছে জ্বর ও ডায়রিয়া রোগী, সংকটে হাসপাতাল জুয়া খেলা নিয়ে বাকবিতন্ডা ভাতিজাকে বাঁচাতে গিয়ে চাচার মৃত্যু: কিশোর গ্যাং নেতা গ্রেপ্তার বিষে হারানো নীরব প্রাণের শোকমিছিল ও স্মরণসভা অনুষ্ঠিত রাণীনগরে ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার-৩

পুঠিয়ায় ধান ব্যবসায়ীর টাকার ব্যাগ ছিনতাই

  • আপলোড সময় : ২৭-০১-২০২৬ ০৬:৪৩:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০১-২০২৬ ০৬:৪৩:৫৮ অপরাহ্ন
পুঠিয়ায় ধান ব্যবসায়ীর টাকার ব্যাগ ছিনতাই পুঠিয়ায় ধান ব্যবসায়ীর টাকার ব্যাগ ছিনতাই
রাজশাহীর পুঠিয়া উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নে এক ধান ব্যবসায়ীর টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে।

সোমবার (২৬ জানুয়ারী) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার উত্তর দিকে তাহেরপুর সড়কের সড়গাছি ব্রিজের ওপর এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ব্যবসায়ী হলেন- পুঠিয়া উপজেলার ধোপাপাড়া বাজার এলাকার ধান ও চাউল ব্যবসায়ী নজরুল ইসলাম (নজু হাজী)। এ সময় তাঁর সঙ্গে ছিলেন কর্মচারী সম্রাট হোসেন।

স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, নজরুল ইসলাম ও তাঁর কর্মচারী সম্রাট হোসেন সোমবার সকাল সোয়া ৬টার দিকে মোটরসাইকেলে করে ধোপাপাড়া বাজার থেকে তাহেরপুর হাটের উদ্দেশে রওনা দেন। তাঁরা হাটে ধান কেনার জন্য সঙ্গে নিয়ে যাচ্ছিলেন নগদ ৫ লাখ ৫৩ হাজার টাকা। সকাল সাড়ে ৭টার দিকে পুঠিয়া-তাহেরপুর সড়কের সড়গাছি ব্রিজে পৌঁছালে হঠাৎ করে দুটি মোটরসাইকেলে আসা দুজন অজ্ঞাত ব্যক্তি তাঁদের পথরোধ করে। অভিযোগ অনুযায়ী, ছিনতাইকারীরা ধারালো অস্ত্র দেখিয়ে ভুক্তভোগীদের জিম্মি করে সঙ্গে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নেয়। এ সময় প্রতিরোধ করতে গেলে মোটরসাইকেল চালক সম্রাট হোসেনকে ধারালো অস্ত্র দিয়ে কোপ দেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। এরপর ছিনতাইকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

মোটরসাইকেল চালক সম্রাট হোসেন বলেন, কিছু বুঝে ওঠার আগেই ছিনতাইকারীরা ধারালো অস্ত্র দিয়ে ভয় দেখিয়ে এবং কোপ দিয়ে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়।

ছিনতাইয়ের শিকার ব্যবসায়ী নজরুল ইসলাম বলেন, ধান কেনার উদ্দেশে তাহেরপুর হাটে যাওয়ার পথে দুজন অপরিচিত ব্যক্তি মোটরসাইকেল নিয়ে এসে তাঁদের পথরোধ করে। অস্ত্রের মুখে জিম্মি করে জোরপূর্বক সঙ্গে থাকা টাকা ছিনিয়ে নেওয়া হয়। ঘটনার পরপরই বিষয়টি আর্মি ক্যাম্প, পুঠিয়া থানা ও সংশ্লিষ্ট পুলিশ ফাঁড়িকে অবগত করা হয়েছে। পাশাপাশি সাধনপুর পুলিশ ফাঁড়ি ও থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

তবে এ বিষয়ে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম বলেন, ঘটনাটি তিনি শুনেছেন। পুলিশ ফাঁড়িকেও বিষয়টি জানানো হয়েছে এবং তারা কাজ শুরু করেছে। আশা করা হচ্ছে, খুব শিগগিরই ছিনতাইকারীদের শনাক্ত করে আটক করা সম্ভব হবে।

উল্লেখ্য, গত ১৫ই জানুয়ারী পুঠিয়া থানা সদর এলাকাতেও ভোর বেলায় ৪ ছিনতাই এর ঘটনা ঘটেছে। ছিনতাইয়ের হাত থেকে রেহাই পাচ্ছে না সাধারণ মানুষসহ ব্যবসায়ীরা।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর চন্দ্রিমায় চিকিৎসকের বাড়ির কেয়ারটেকার গ্রেফতার, ২ হাজারের বেশি ইয়াবা উদ্ধার

নগরীর চন্দ্রিমায় চিকিৎসকের বাড়ির কেয়ারটেকার গ্রেফতার, ২ হাজারের বেশি ইয়াবা উদ্ধার