ঢাকা , সোমবার, ০৬ জুলাই ২০২৬ , ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশ্বকাপ চলাকালে স্টেডিয়ামের কাছ থেকে ৬০০টির বেশি ড্রোন জব্দ করেছে এফবিআই কাটাখালিতে মেগামাইন্ড ইন্টারন্যাশনাল ইসলামিক স্কুলে মৌসুমি ফল উৎসব নিজের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে রাজশাহীতে ইউসুফ আলী সনির সংবাদ সম্মেলন লক্ষ্মীপুরে সালিশে দাদাকে গুলি করলেন নাতি প্রাইভেট পড়তে যাওয়ার পথে স্কুলছাত্রীকে তুলে নিয়ে যায় বখাটেরা ময়মনসিংহে মায়ের ধর্ষককে গলা কেটে হত্যা করলেন ৪ ছেলে ঝিনাইদহে হাতকড়া পরানোর সময় পালালেন আসামি স্বামীর অনৈতিক কাজে রাজি না হয়ে গৃহবধূর আত্মহত্যা ২৭তম বিসিএসের বঞ্চিত আরও ৭৭ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি ইরানে শিগগিরই ভয়ংকর ২০ যুদ্ধবিমান পাঠাতে যাচ্ছে রাশিয়া বাংলাদেশের সীমান্ত ঘেঁষে ৬ থানা ও আউটপোস্ট চায় ভারতের পুলিশ গ্রাম দেখানোর কথা বলে মামাতো বোনকে নিয়ে যায় সাকিব, অতঃপর... হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু ‘বিয়ের আগে মেয়েদের সঙ্গে সম্পর্ক ছিল, আমি উভকামী’: আকাঙ্ক্ষা মানুষের জীবনমান উন্নয়নে দৃশ্যমান কিছু করতে চাই : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবসে বাংলাদেশসহ ৫০ দেশের ১৫০ জনের মার্কিন নাগরিকত্ব লাভ রাজশাহী ডিআইজি শাহজাহানের নেতৃত্বে অপরাধ নিয়ন্ত্রণে নজরদারি জোরদার নাগরিকবান্ধব, উন্নয়নমুখী ও যুগোপযোগী বাজেট ঘোষণা করায় রাসিক প্রশাসককে বিভিন্ন বিভাগ ও শাখার কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন নগরীর কাটাখালি থানায় অর্ধশত কেজি গাঁজা জব্দ ষষ্ঠ সমাবর্তন ও হীরক জয়ন্তী উপলক্ষে রুয়েটে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

রাজশাহীতে বাস দুর্ঘটনায় ৩ জন নিহতের ঘটনায় চালক ও পুলিশকে লাঞ্ছিতকারী মূল হোতা গ্রেফতার

  • আপলোড সময় : ২৭-০১-২০২৬ ০৪:২১:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০১-২০২৬ ০৪:২১:৩৭ অপরাহ্ন
রাজশাহীতে বাস দুর্ঘটনায় ৩ জন নিহতের ঘটনায় চালক ও পুলিশকে লাঞ্ছিতকারী  মূল হোতা গ্রেফতার রাজশাহীতে বাস দুর্ঘটনায় ৩ জন নিহতের ঘটনায় চালক ও পুলিশকে লাঞ্ছিতকারী মূল হোতা গ্রেফতার
রাজশাহী নগরীর বেলপুকুর থানাধীন বেলপুকুর এলাকায় গত ২৫ জানুয়ারি বিকাল সাড়ে ৪টার দিকে ঢাকা থেকে রাজশাহীগামী রাজকীয় পরিবহনের একটি বাস পুঠিয়াগামী একটি অটোরিকশাকে ধাক্কা দিয়ে চাপা দিলে ঘটনাস্থলেই অটোরিকশায় থাকা ৩জন নিহত হন। নিহতদের মধ্যে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ট্রিপল ই বিভাগের ছাত্র শান্ত ইসলাম রয়েছেন।

পুলিশ জানায়, দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে দ্রুত চালকসহ ঘাতক বাসটি নিয়ে পালিয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে কিছু লোকের মাধ্যমে অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া গুজব ছড়িয়ে দেওয়া হয়, পুলিশ বাস চালককে ছেড়ে দিয়েছে, যা কর্তৃপক্ষ পুরোপুরি ভুয়া ও ভিত্তিহীন দাবি করেছে।

ভুয়া তথ্যের প্ররোচনায় বেলপুকুর থানায় বড় সংখ্যক ছাত্র ও স্থানীয় জনতা অবস্থান নেন এবং সুরতহাল রিপোর্ট তৈরি করতে পুলিশের কাজ প্রতিরোধ করেন। উত্তেজিত জনতা বেলপুকুর থানার ওসিকে ও এক এসআইকে জিম্মি করে শারীরিকভাবে হেনস্থা করেন এবং সেই দৃশ্য মোবাইলে ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে। ভিডিওতে এক এসআইকে কান ধরে টানধাক্কা দেয়ার দৃশ্য ফুটে উঠেছে।

পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

ঘটনায় ইতোমধ্যে বেলপুকুর থানায় সড়ক পরিবহন আইনে একটি মামলা এবং সরকারি কাজে বাধা প্রদান ও পুলিশ সদস্যকে হেনস্থা করার অভিযোগে অন্য একটি মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানায়, দুর্ঘটনার রাতেই ঘাতক বাসটিকে আটক করা হয়েছিল। সোমবার কুষ্টিয়া জেলার দৌলতপুর থানা এলাকা থেকে ঘাতক বাস চালক সাইফুল ইসলামকে (৪৮) গ্রেফতার করা হয়। তিনি নাটোর সদরের কানাইখালী গ্রামের দক্ষিণ পটুয়াপাড়ার দিয়ানতুল্লাহ প্রামাণিকের ছেলে।

তাকে মঙ্গলবার (২৬ জানুয়ারি) বেলা ১১টায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

আচরণে উত্তেজনা সৃষ্টির মূল হোতা হাসানুর রহমান তুহিন (২৬), যিনি মহানগরীর শাহমখদুম থানার বড় বনগ্রাম চকপাড়ার আবুল হোসেনের ছেলেকে সোমবার বিকেলে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার সকালে তাকে ও বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নিজের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে রাজশাহীতে ইউসুফ আলী সনির সংবাদ সম্মেলন

নিজের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে রাজশাহীতে ইউসুফ আলী সনির সংবাদ সম্মেলন