ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টা এনজিওকর্মীর শিশুকে ধর্ষণের পর হত্যা করে পালিয়ে যাওয়ার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে ভাড়া বাসায় আটকে রেখে কিশোরীকে একাধিকবার ধর্ষণ দুলাভাই গ্রেপ্তার সিরাজদিখানে তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ধানের মিলে আটকে মারধরের দাবি গোপালগঞ্জে আবাসিক হোটেল থেকে পাঁচ নারীসহ আটক ১১ অনুমতি না নিয়েই তাঁকে জোর করে চুম্বন শ্রেয়া ভয়াবহ দুর্ঘটনার পর যা বললেন বেকা নিকোলস অভিবাসী ট্রাকচালকদের সরিয়ে প্রবীণ সেনাদের নিয়োগের প্রস্তাব ট্রাম্পের, আতঙ্কে ভারতীয়রা মুর্শিদাবাদে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ৩; আতঙ্কে অসুস্থ ২ শিক্ষিকা জিআই পণ্যের পরিচয়ে মোহনপুরের প্রবেশমুখে পানের প্রতীক সম্বলিত সীমানা পিলার উদ্বোধন সেরা অভিনেত্রীর পুরস্কার প্রেরন ইয়ামি ৪০ রানী নিয়ে নগ্ন গোসল করতেন এই রাজা নড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা লালপুরে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা রাণীনগরে পরিদর্শন কক্ষের উদ্বোধন, ক্ষতিগ্রস্থ অসহায়, গরীব ও দু:স্থ্যদের মাঝে আর্থিক অনুদান প্রদান গুরুদাসপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: প্রধানমন্ত্রী তানোরে নারীসহ ৬ জনকে পিটিয়ে জখম

তানোরে ভোট গ্রহণ কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষন কর্মসুচি

  • আপলোড সময় : ২৬-০১-২০২৬ ১১:৫৩:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০১-২০২৬ ১১:৫৩:৩২ অপরাহ্ন
তানোরে ভোট গ্রহণ কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষন কর্মসুচি তানোরে ভোট গ্রহণ কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষন কর্মসুচি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে রাজশাহীর তানোরে ভোটগ্রহণ কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) উপজেলা পর্যায়ে প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার ও পোলিং এজেন্টদের পৃথক পৃথক প্রশিক্ষণের আয়োজন করা হয়।

এদিন সকালে রাজশাহী জেলা প্রশাসক (ডিসি) ও রিটার্নিং কর্মকর্তা আফিয়া আক্তার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন। নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট, আগারগাঁও-এর উদ্যোগে এবং উপজেলা নির্বাচন অফিসের বাস্তবায়নে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এদিন উপজেলা পরিষদ হলরুমে প্রিসাইডিং অফিসারদের, সরকারি কলেজে সহকারী প্রিসাইডিং অফিসারদের এবং মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে পোলিং এজেন্টদের প্রশিক্ষণ দেওয়া হয়। উদ্বোধনী বক্তব্যে রিটার্নিং কর্মকর্তা আফিয়া আক্তার বলেন, নির্বাচন যেন উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। ভোটগ্রহণে সর্বোচ্চ নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে এবং কোনো ধরনের অনিয়ম বা পক্ষপাতমূলক আচরণ বরদাশত করা হবে না।তিনি বলেন, দায়িত্ব পালনে সততা ও নিষ্ঠা অপরিহার্য। কেন্দ্র ও বুথে শৃঙ্খলা বজায় রাখতে হবে এবং বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হওয়ায় ভোটারদের বিষয়টি স্পষ্টভাবে বোঝাতে হবে, যাতে কোনো ভোট নষ্ট না হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার (এসপি) নাইমুল হাসান, সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা খান, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সেহরীন তাবাসসুম তিথী, সহকারী কমিশনার (ভূমি) শিব শংকর বসাক, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোতাওয়াক্কিল রহমান, তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুজ্জামান এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা সুস্মিত রায়।

প্রসঙ্গত, তানোর উপজেলায় মোট ভোটকেন্দ্র ৬১টি এবং বুথ ৩৪০টি। প্রতিটি কেন্দ্রে একজন প্রিসাইডিং অফিসার, প্রতিটি বুথে একজন সহকারী প্রিসাইডিং অফিসার এবং দুইজন পোলিং এজেন্ট দায়িত্ব পালন করবেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ