ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টা এনজিওকর্মীর শিশুকে ধর্ষণের পর হত্যা করে পালিয়ে যাওয়ার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে ভাড়া বাসায় আটকে রেখে কিশোরীকে একাধিকবার ধর্ষণ দুলাভাই গ্রেপ্তার সিরাজদিখানে তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ধানের মিলে আটকে মারধরের দাবি গোপালগঞ্জে আবাসিক হোটেল থেকে পাঁচ নারীসহ আটক ১১ অনুমতি না নিয়েই তাঁকে জোর করে চুম্বন শ্রেয়া ভয়াবহ দুর্ঘটনার পর যা বললেন বেকা নিকোলস অভিবাসী ট্রাকচালকদের সরিয়ে প্রবীণ সেনাদের নিয়োগের প্রস্তাব ট্রাম্পের, আতঙ্কে ভারতীয়রা মুর্শিদাবাদে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ৩; আতঙ্কে অসুস্থ ২ শিক্ষিকা জিআই পণ্যের পরিচয়ে মোহনপুরের প্রবেশমুখে পানের প্রতীক সম্বলিত সীমানা পিলার উদ্বোধন সেরা অভিনেত্রীর পুরস্কার প্রেরন ইয়ামি ৪০ রানী নিয়ে নগ্ন গোসল করতেন এই রাজা নড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা লালপুরে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা রাণীনগরে পরিদর্শন কক্ষের উদ্বোধন, ক্ষতিগ্রস্থ অসহায়, গরীব ও দু:স্থ্যদের মাঝে আর্থিক অনুদান প্রদান গুরুদাসপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: প্রধানমন্ত্রী তানোরে নারীসহ ৬ জনকে পিটিয়ে জখম

ভরা মঞ্চে অশালীন আচরণ, মৌনীর পাশে দাঁড়িয়ে কড়া বার্তা শুভশ্রীর

  • আপলোড সময় : ২৬-০১-২০২৬ ১১:২৩:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০১-২০২৬ ১১:২৩:০৫ অপরাহ্ন
ভরা মঞ্চে অশালীন আচরণ, মৌনীর পাশে দাঁড়িয়ে কড়া বার্তা শুভশ্রীর ভরা মঞ্চে অশালীন আচরণ, মৌনীর পাশে দাঁড়িয়ে কড়া বার্তা শুভশ্রীর
সময় পাল্টালেও কি পরিস্থিতি পাল্টাচ্ছে? নারীদের প্রতি হেনস্তার ছবিটা যে এখনও একই জায়গায় দাঁড়িয়ে তা আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল মৌনী রায়ের  সঙ্গে ঘটে যাওয়া সাম্প্রতিক এক অপ্রীতিকর ঘটনা। প্রকাশ্যে, এক অনুষ্ঠানের মঞ্চে অভিনেত্রীর সঙ্গে হওয়া এই ঘটনা ঘিরে নতুন করে চর্চার কেন্দ্রে জায়গা করে নেয় নারী নিরাপত্তা ও সমাজের একশ্রেণির কুরুচিকর মানসিকতা। এই ঘটনায় এবার স্পষ্ট ভাষায় প্রতিবাদ জানালেন টলিউডের ‘লেডি সুপারস্টার’ শুভশ্রী গঙ্গোপাধ্যায় ।

কী লিখছেন শুভশ্রী? 
সোশাল মিডিয়ায় কড়া ভাষায় শুভশ্রী লেখেন, নতুন বছর এলেও সমাজের দৃষ্টিভঙ্গির কোনও বদল হয়নি। ২০২৬ সালেও মহিলাদের হেনস্তা করা হচ্ছে, তাঁদের মানুষ নয়—ভোগ্যপণ্য হিসেবে দেখা হচ্ছে বলে ক্ষোভ প্রকাশ করেন অভিনেত্রী। তিনি স্পষ্ট করে বলেন, সমাজে কোনও মহিলা কোন স্তরে রয়েছেন, তাতে এই আচরণে কোনও প্রভাব ফেলে না। মৌনী রায়ের সাহসের প্রশংসা করে শুভশ্রী জানান, নিজের সঙ্গে হওয়া অন্যায়ের বিরুদ্ধে মুখ খুলে তিনি আসলে সকল নারীর হয়ে প্রতিবাদ জানিয়েছেন। পোস্টের শেষে মৌনীর প্রতি ভালোবাসা ও তাঁকে মানসিকভাবে শক্ত থাকার উপদেশ দেন তিনি। এই প্রথম নয়, অতীতেও এই প্রসঙ্গে একাধিকবার মুখ খুলেছেন তিনি।

মৌনীর সঙ্গে সেদিন কী ঘটে? 
এই ঘটনার সূত্রপাত কোথায়? মৌনী রায় নিজেই সোশাল মিডিয়ায় সেই ভয়ানক অভিজ্ঞতার কথা শেয়ার করেন। তাঁর কথায়, কর্নালে একটি অনুষ্ঠানে অংশ নিতে গিয়েছিলেন তিনি। অনুষ্ঠান শুরু হওয়ার ঠিক আগে, মঞ্চের দিকে এগিয়ে যাওয়ার সময় দুই প্রবীণ অতিথি ও তাঁদের পরিবারের কয়েকজন পুরুষ সদস্য তাঁর সঙ্গে ছবি তোলার আগ্রহ প্রকাশ করেন। সেই সময়ই তাঁর কোমরে হাত দেওয়া হয়, যা তাঁকে তীব্র অস্বস্তিতে ফেলে। ঘটনায় স্পষ্টভাবে নিজের অস্বস্তির কথা জানিয়ে তাঁদের হাত সরাতে বলেন।
 
কিন্তু পরিস্থিতি তাতেও থামেনি। মৌনীর দাবি, মঞ্চে ওঠার পর ওই দুই ব্যক্তি অশালীন অঙ্গভঙ্গি করতে শুরু করেন। প্রথমে তিনি ভদ্রভাবে বিষয়টি সামাল দেওয়ার চেষ্টা করেন। কিন্তু পরিস্থিতি আরও অস্বস্তিকর হয়ে ওঠে যখন তাঁর দিকে গোলাপের পাঁপড়ি ছোড়া হয়। তখনই বিরক্ত হয়ে অনুষ্ঠান চলাকালীন মঞ্চ ছেড়ে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি। যদিও কিছুক্ষণের মধ্যে মঞ্চে ফিরে আসেন, আর তাতেই সাময়িকভাবে ওই আচরণ বন্ধ হয়।

মৌনীর আর্জি 
এখানেই শেষ নয়, একাধিক সমস্যার মাঝে আরও এক অভিযোগ তোলেন মৌনী। তাঁর দাবি, মঞ্চটি উঁচু হওয়ায় ওই দুই ব্যক্তি নিচু অ্যাঙ্গেল থেকে তাঁর আপত্তিকর ছবি তুলছিলেন। অনুষ্ঠানে উপস্থিত এক ব্যক্তি বিষয়টি লক্ষ্য করে বাধা দেওয়ার পরেই তারা খানিক সংযত হন। পুরো ঘটনায় মৌনী নিজেকে লজ্জিত ও আতঙ্কিত বলে উল্লেখ করেছেন মৌনী। পাশাপাশি, এই ধরনের অসভ্য আচরণের বিরুদ্ধে কর্তৃপক্ষের তরফে কড়া পদক্ষেপ নেওয়ার দাবিও জানিয়েছেন তিনি।

তবে এই ঘটনার পর অভিযুক্তদের বিরুদ্ধে আদপে কোনও ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, সে বিষয়ে এখনও পর্যন্ত স্পষ্ট কোনও তথ্য সামনে আসেনি।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ