ঢাকা , বুধবার, ১০ জুন ২০২৬ , ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিয়ামতপুরে বিরসা মুন্ডার ১২৬ তম মৃত্যু দিবস পালন আল্লামা হুছাম উদ্দিন চৌধুরী ফুলতলীকে বাধাগ্রস্ত করার ঘটনায় হাফিজ মাছুম আহমদ দুধরচকীর তীব্র নিন্দা ও প্রতিবাদ রাণীশংকৈলে রাষ্ট্রীয় মর্যাদায় বিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা অলেন শর্মা চার্জার ভ্যানের চাপায় শিশুর মৃত্যু রাজশাহীর দুর্গাপুরে ট্রলিচাপায় আ’হত শিশু রাকিবের মৃ’ত্যু ‘হিটওম্যান’ হয়ে চমকে দিলেন হুমা রাজশাহীতে পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে আরএমপির মতবিনিময় সভা রাজশাহীতে বিজিবির অভিযানে অর্ধশত বোতল ভারতীয় মদ জব্দ রাজশাহীতে বিপুল পরিমান অ্যালকোহল ও ইয়াবা-সহ ৩ মাদক কারবারি গ্রেফতার নগরীতে গাঁজা-ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট-সহ মাদক কারবারী গ্রেফতার -৬ অন্ধ্রপ্রদেশে ভাইজাগ স্টিল প্ল্যান্টে ১৬০০ ডিগ্রির ফুটন্ত লোহা ছিটকে ঝলসে মৃত্যু ৮ শ্রমিক সিরাজগঞ্জে আগুনে পুড়ল কোটি টাকার সম্পদ আয়ু বাড়িয়ে দিতে পারে কফি! কিন্তু জানতে হবে খাওয়ার নিয়ম প্রেমিকার জন্মদিনে ৪ লাখ টাকার উপহার, পরদিনই ব্রেকআপ! ভাত দিতে দেরি হওয়ায় শাবল দিয়ে মাকে হত্যা বিশ্বশান্তিতে অবদান রাখা শান্তিরক্ষীদের প্রধানমন্ত্রীর অভিনন্দন সস্তায় পেয়ে ৩৪ তলায় কিনেছিলেন ফ্ল্যাট, পরে জানলেন ভবনই ৩২ তলার সাহায্য চাইতে প্রতিবেশী যুবকের কাছে ধর্ষণ-ব্লাকমেইলের শিকার প্রবাসীর স্ত্রী দুর্দান্ত পারফরম্যান্সে মোসাদ্দেকের রাজকীয় প্রত্যাবর্তন ৫ উপায় মেনে চললেই ‘ব্রেন ফগ’-এর ঝুঁকি কমানো সম্ভব

সৎ মায়ের নির্যাতনে মৃত্যুর সন্দেহ, শারীরিক ও বুদ্ধি প্রতিবন্ধীর মরদেহ উদ্ধার

  • আপলোড সময় : ২৬-০১-২০২৬ ০৯:২৭:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০১-২০২৬ ০৯:২৭:২৩ অপরাহ্ন
সৎ মায়ের নির্যাতনে মৃত্যুর সন্দেহ, শারীরিক ও বুদ্ধি প্রতিবন্ধীর মরদেহ উদ্ধার সৎ মায়ের নির্যাতনে মৃত্যুর সন্দেহ, শারীরিক ও বুদ্ধি প্রতিবন্ধীর মরদেহ উদ্ধার
গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় আরিয়ান (৭) নামে এক শারীরিক ও বুদ্ধি প্রতিবন্ধী শিশুর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়রা শিশুটি সৎ মায়ের নির্যাতনে নিহত হয়েছে বলে দাবি করলেও পুলিশ মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠিয়েছে।

শনিবার (২৪ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে জামালপুর ইউনিয়নের বাগদী গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা শিশুটির মৃত্যুকে স্বাভাবিক মৃত্যু হিসেবে বিবেচনা করছেন না এবং সৎ মায়ের আচরণকে মৃত্যুর কারণ হিসেবে সন্দেহ করছেন।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর কারণ সম্পর্কে সঠিক তথ্য জানা যাবে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত আরিয়ান ওই গ্রামের রাজমিস্ত্রি সেলিম মিয়ার ছেলে। কয়েক বছর আগে তার পিতা-মাতার বিচ্ছেদ হয়। বিচ্ছেদের পর আরিয়ানের মা অন্যত্র বিয়ে করলে সে বাবার বাড়িতে ছিল। পরে সেলিম মিয়া সুনামগঞ্জের বাসিন্দা রিনা আক্তারকে বিয়ে করেন।

স্থানীয়রা জানান, শনিবার বিকেলে বাড়ির বাইরে কাজ শেষে সেলিম মিয়া ঘরে ফিরে পেলে তার ছেলে আরিয়ান নিথর অবস্থায় পড়ে ছিল। পরে সন্ধ্যার পর খবর ছড়িয়ে পড়লে এলাকার মানুষ বিষয়টি সন্দেহজনক মনে করেন এবং পুলিশকে জানানো হয়। পুলিশ রাতের দিকে ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।

এই ঘটনায় আশপাশের পরিবার ও গ্রামবাসীর মধ্যে উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে। তারা শিশুটির মৃত্যুর সঠিক কারণে সৎ মায়ের ভূমিকা তদন্তে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে আরএমপির মতবিনিময় সভা

রাজশাহীতে পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে আরএমপির মতবিনিময় সভা