ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হতদরিদ্র ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্যসামগ্রী ও হুইলচেয়ার বিতরণ হাম ও হামের উপসর্গ নিয়ে এখন পর্যন্ত ৭৮০ জনের মৃত্যু ‘শরীরের বিভিন্ন অংশ বড় করতে বলা হয়েছিল’: সমীরা চট্টগ্রামে আকস্মিক বন্যায় লন্ডভন্ড সাতকানিয়া নতুন এক দেশে হামলা চালাল ইরানের  নেত্রকোনায় ট্রেনে কাটা পোশাককর্মীর মরদেহ উদ্ধার সন্তানজন্মের পরেও ফিটনেসে আপসহীন আলিয়া রাণীনগরে গৃহবধুর আত্মহত্যা প্ররোচনায় মামলা প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের এগিয়ে যেতে হবে: পিআইবির মহাপরিচালক বঙ্গোপসাগরে নৌকাডুবি হয়ে মৃত্যুর আশঙ্কা ৫০০ রোহিঙ্গার নরসিংদীতে নদীতে ডুবে ৪ শিশুর মৃত্যুর রেশ না কাটতেই ফের জোড়া মৃত্যু ভারতে স্কুলবাসে ট্রেনের ধাক্কা, তিন শিক্ষার্থীসহ নিহত ৪ পাক সেনার কনভয়ে জোরালো হামলা বালোচ বিদ্রোহীদের! নিহত ৪৫ চেতনানাশক মেশানো দধি খাইয়ে কিশোরীকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত আটক বিশ্বকাপ ফাইনালের আগে টিকিট বিক্রি পদ্ধতি বদলাতে ফিফাকে আদালতের নির্দেশ আত্রাইয়ে জুলাই শহীদ দিবস পালিত, শহীদদের আত্মত্যাগের চেতনায় দেশ গড়ার আহ্বান নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী ইদ্রিস গ্রেপ্তার নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৩ ইরানের সড়ক সেতুতে মার্কিন হামলায় নিহত ৭ বায়তুস সালাম উপশহর বড় মসজিদের নির্মাণাধীন নতুন বহুতল ভবন পরিদর্শন ও মুসল্লীদের সাথে কুশল বিনিময়ে রাসিক প্রশাসক

গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনায় ইউনিয়ন বিএনপির সভাপতি নিহত

  • আপলোড সময় : ২৬-০১-২০২৬ ০৮:৫০:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০১-২০২৬ ০৮:৫০:৫৬ অপরাহ্ন
গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনায় ইউনিয়ন বিএনপির সভাপতি নিহত গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনায় ইউনিয়ন বিএনপির সভাপতি নিহত
রাজশাহীর গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনায় ইউনিয়ন বিএনপির সভাপতি মহিদুর রহমান বাক্কার মারা গেছেন। এ ঘটনায় গোদাগাড়ী এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

রোববার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় মোটরসাইকেল ও গরুবাহী নছিমন ট্রাকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয়ে মৃত্যুবরণ।

গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান বাশির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনাটি বিকালে ৫টার পর ঘটেছে।

জানা গেছে, রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) শরিফ উদ্দিন ধানের শীষ প্রতীকের নির্বাচনী প্রচারণা মূলক কর্মসূচিতে অংশ নেওয়ার পর মহিদুর রহমান বাক্কার বাড়ির পথে ফিরছিলেন। এদিন মাগরিবের সময় দামকুড়া মোড়ে থানার পার্শ্ববর্তী সড়কে তার মোটরসাইকেলের সঙ্গে গরুবাহী নছিমন গাড়ির মুখোমুখি ধাক্কা হলে তিনি গুরুতর আহত হন। ধাক্কায় হেলমেট ছিটকে যাওয়ায় তার মাথায় জোরালো আঘাত লাগে এবং প্রচণ্ড রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।

মৃত্যুকালে মহিদুর রহমান বাক্কার স্ত্রী, এক ছেলে ও এক মেয়েকে রেখে গেছেন। 

স্থানীয়রা জানান, তিনি জনবান্ধব নেতা ছিলেন এবং ইউনিয়ন বিএনপির সভাপতি হিসেবে মানুষের কল্যাণে নানা উদ্যোগে কাজ করেছেন। তিনি ধানের শীষ প্রতীকের এক নিষ্ঠাবান সমর্থক ও কর্মী হিসেবে পরিচিত ছিলেন।

ওসি হাসান বাশির বলেন, এটা একটি মর্মান্তিক দুর্ঘটনা। তিনি নির্বাচনী প্রচারণা শেষে বাড়ি ফিরছিলেন। তাঁর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের এগিয়ে যেতে হবে: পিআইবির মহাপরিচালক

প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের এগিয়ে যেতে হবে: পিআইবির মহাপরিচালক