ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বন্যার্তদের পুনর্বাসন না হওয়া পর্যন্ত পাশে থাকবে সরকার: অর্থমন্ত্রী শিগগিরই আসছে দুই লম্বা ছুটির সুযোগ নতুন এক দেশে হামলা চালাল ইরানের যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ঘাঁটিতে ভয়াবহ হামলা ইরানের, ব্যাপক ক্ষয়ক্ষতির শঙ্কা হতদরিদ্র ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্যসামগ্রী ও হুইলচেয়ার বিতরণ হাম ও হামের উপসর্গ নিয়ে এখন পর্যন্ত ৭৮০ জনের মৃত্যু ‘শরীরের বিভিন্ন অংশ বড় করতে বলা হয়েছিল’: সমীরা চট্টগ্রামে আকস্মিক বন্যায় লন্ডভন্ড সাতকানিয়া নতুন এক দেশে হামলা চালাল ইরানের  নেত্রকোনায় ট্রেনে কাটা পোশাককর্মীর মরদেহ উদ্ধার সন্তানজন্মের পরেও ফিটনেসে আপসহীন আলিয়া রাণীনগরে গৃহবধুর আত্মহত্যা প্ররোচনায় মামলা প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের এগিয়ে যেতে হবে: পিআইবির মহাপরিচালক বঙ্গোপসাগরে নৌকাডুবি হয়ে মৃত্যুর আশঙ্কা ৫০০ রোহিঙ্গার নরসিংদীতে নদীতে ডুবে ৪ শিশুর মৃত্যুর রেশ না কাটতেই ফের জোড়া মৃত্যু ভারতে স্কুলবাসে ট্রেনের ধাক্কা, তিন শিক্ষার্থীসহ নিহত ৪ পাক সেনার কনভয়ে জোরালো হামলা বালোচ বিদ্রোহীদের! নিহত ৪৫ চেতনানাশক মেশানো দধি খাইয়ে কিশোরীকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত আটক বিশ্বকাপ ফাইনালের আগে টিকিট বিক্রি পদ্ধতি বদলাতে ফিফাকে আদালতের নির্দেশ আত্রাইয়ে জুলাই শহীদ দিবস পালিত, শহীদদের আত্মত্যাগের চেতনায় দেশ গড়ার আহ্বান

সারাকে মায়ের নাম নিয়ে ব্যঙ্গ প্রকাশ্যে অপমান করলেন ওরি

  • আপলোড সময় : ২৬-০১-২০২৬ ০৭:৫০:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০১-২০২৬ ০৭:৫০:৩১ অপরাহ্ন
সারাকে মায়ের নাম নিয়ে ব্যঙ্গ প্রকাশ্যে অপমান করলেন ওরি সারাকে মায়ের নাম নিয়ে ব্যঙ্গ প্রকাশ্যে অপমান করলেন ওরি
সারা আলি খান ও ওরির মধ্যে ধুন্ধুমার! প্রকাশ্যে অভিনেত্রীকে নিয়ে ব্যঙ্গ করছেন বলিউডের নেটপ্রভাবী। প্রথমে সবাই বিষয়টিকে রসিকতা ভাবলেও, পরে বোঝা যায় বন্ধুত্ব ভেঙেছে সারা ও ওরির। এমনকি, সারার মায়ের নাম নিয়ে ব্যঙ্গ করতেও ছাড়েননি ওরি।

কিছু দিন আগে ওরি তাঁর সমাজমাধ্যমে একটি রিল পোস্ট করেন। সবচেয়ে খারাপ কিছু নামের উদাহরণ দিয়েছেন ওরি। সেই তালিকায় রয়েছে তিনটি নাম— অম়ৃতা, সারা, পলক। এখান থেকেই সমস্যার সূত্রপাত। সারার মায়ের নাম অমৃতা সিংহ এবং সারার ভাই ইব্রাহিম আলি খানের আলোচিত প্রেমিকার নাম পলক তিওয়ারি। কিন্তু ওরি হঠাৎ কেন সারা ও তাঁর পরিবারের মহিলাদের এ ভাবে নিশানা করেছেন তা স্পষ্ট নয়।

এখানেই শেষ নয়। ওরি একটি ছবি পোস্ট করেন। সেখানে দেখা যায়, নেটপ্রভাবীর পরনে একটি টিশার্ট। তার উপরে অন্তর্বাসের ডিজ়াইন করা। ওরির এক অনুরাগী প্রশ্ন করেন, “এই অন্তর্বাস ঠিক কী ধরে রাখার জন্য রয়েছে?” উত্তরে কোনও রাখঢাক না করেই ওরি বলেন, “সারা আলি খানের সফল কিছু ছবি!” অনুরাগী প্রথমে ভাবেন, ওরি হয়তো মজা করছেন। তাই তিনি লেখেন, “এই মন্তব্য দেখে সারাও হয়তো হাসছেন।” এর পাল্টা জবাবে ওরি বলেন, “হাসছেন? নিজের কেরিয়ার দেখে হাসছেন বলে আমার মনে হয়।” এই মন্তব্য স্পষ্ট করে দেয়, সারা ও ওরির মধ্যে বড় কোনও সমস্যা তৈরি হয়েছে। যার জন্য প্রকাশ্যে অভিনেত্রীর নামে এ সব বলছেন নেটপ্রভাবী। ওরির কয়েকজন অনুরাগী তাঁকে উৎসাহ দিয়েছেন।

অন্য দিকে, সারার অনুরাগীরা চটেছেন। তাঁদের বক্তব্য, “ওরির কোনও সভ্যতাবোধ নেই। যা খুশি এমন কাউকে বলা যায় না। সমাজমাধ্যমে মানসিক হেনস্থা করছে ও।”

একসময়ে সারা ও ওরি বন্ধু বলেই পরিচিত ছিলেন। ইনস্টাগ্রামে দেখা যায়, ওরিকে ইতিমধ্যেই ‘আনফলো’ করে দিয়েছেন সারা ও ইব্রাহিম দু’জনই। তবে সারা বা তাঁর সহযোগীদের পক্ষ থেকে কোনও বিবৃতি প্রকাশ করা হয়নি এই প্রসঙ্গে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের এগিয়ে যেতে হবে: পিআইবির মহাপরিচালক

প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের এগিয়ে যেতে হবে: পিআইবির মহাপরিচালক