ঢাকা , শনিবার, ১৩ জুন ২০২৬ , ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পুঠিয়ায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত প্রশিক্ষণ পেলে নারীরা আর পিছিয়ে থাকবে না: ভূমিমন্ত্রী মিনু নগরীর কাশিয়াডাঙ্গায় পৃথক অভিযানে নারীসহ তিন মাদক কারবারী গ্রেফতার রাজশাহীতে ইমার্জিং টাইগারদের দাপট, জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জয় নারী ও শিশু নির্যাতনকারীরা জাতির শত্রু: ভূমিমন্ত্রী মিনু নগরীর শেখেরচকে হেরোইন-ইয়াবাসহ নারী মাদক কারবারী সাংবাদিকদের সঙ্গে রাজশাহী প্রেসক্লাবের মতবিনিময় সভা মোহনপুরে শহীদ জিয়া প্রীতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ান আর্জেন্টিনা ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক নিরাপত্তা, জ্ঞানচর্চার উপযুক্ত পরিবেশ দিতে পারলে নিরাপদ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব: এমপি মিলন রাজশাহীর উন্নয়নে মিজানুর রহমান মিনুর নেতৃত্বের স্বীকৃতি দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তানোরে যুবকের রহস্যজনক মৃত্যু যশোরে দুই নারীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক, তদন্ত চলছে ৫৩-এও টানটান ফিটনেস: শাকিরার ডায়েট ও লাইফস্টাইলের রহস্য ফাঁস ঢাকায় ছিনতাইকারীর টানাহেঁচড়ায় রিকশা থেকে পড়ে নারী মৃত্যুর অভিযোগ তানোরে শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার প্রতিবন্ধী সুরাইয়া আক্তার উর্মির পরিবারকে বিএনপি নেতা লালুর আর্থিক সহায়তা উন্নয়ন কাজে দুর্নীতি হলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তারের নির্দেশ প্রতিমন্ত্রী পুতুলের ‘আকাশছোঁয়া অঙ্কের পারিশ্রমিক পেয়েছে’, ‘পিদ্দী’ ছবিতে শরীর প্রদর্শন বিতর্কের মাঝে ফাঁস জাহ্নবীর বেতন! পাবনায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে কলেজছাত্রের মৃত্যু মানুষের জীবন যাত্রার মান উন্নয়নের জন্য এবারের বাজেট করা হয়েছে -পুতুল

সম্পর্কে জড়ালেন দিশা ও তলবিন্দর

  • আপলোড সময় : ২৬-০১-২০২৬ ০৭:৪৬:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০১-২০২৬ ০৭:৪৬:১৪ অপরাহ্ন
সম্পর্কে জড়ালেন দিশা ও তলবিন্দর সম্পর্কে জড়ালেন দিশা ও তলবিন্দর
অবশেষে জল্পনায় সিলমোহর। বহু দিন ধরেই বলিপাড়ায় গুঞ্জন, পঞ্জাবি শিল্পী তলবিন্দর সিংহ সিদ্‌ধুর সঙ্গে প্রেম করছেন দিশা পটানী। কৃতি সেননের বোনের বিয়ে থেকে এই গুঞ্জন ছড়ায়। এবার সব জল্পনার উত্তর দিয়ে দিলেন দিশা ও তলবিন্দর, নিজেরাই। হাতে হাত রেখে প্রকাশ্যে এলেন তাঁরা।

রবিবার মুম্বইয়ে একটি অনুষ্ঠানে উপস্থিত ছিল আলোচিত জুটি। দিশার পরনে ছিল অফ শোল্ডার সাদা পোশাক। অন্য দিকে তলবিন্দরের মুখ ছিল মুখোশে ঢাকা। চেনা বেশেই তাঁকে দেখা যায়। অনুষ্ঠানটি থেকে দু’জনকে পরস্পরের হাত ধরে বেরিয়ে আসতে দেখা যায়। তার পরে তাঁরা একই গাড়িতে উঠে পড়েন। এই ভিডিয়ো মুহূর্তে ছড়িয়ে পড়ে। অনুরাগীরা নিশ্চিত হন, সত্যিই সম্পর্কে আছেন তাঁরা। যদিও মুখ ফুটে এখনও কেউই কিছু বলেননি।

কিছু দিন আগেই কৃতির বোন নূপুর সেনন ও স্টেবিন বেনের বিয়েতে উপস্থিত ছিলেন বলিউডের বহু তারকা। সেখানেই একাধিক বার একসঙ্গে দেখা যায় দিশা ও তলবিন্দরকে। এক জায়গায় মুখোশহীন অবস্থাতেও দেখা যায় পঞ্জাবি গায়ককে। ছবিশিকারিরা পিছু নিলে তাঁদের দিকে মধ্যমা তুলেও দেখান তলবিন্দর। তবে এ বার রাখঢাক না রেখে নিজেরাই স্বেচ্ছায় একসঙ্গে প্রকাশ্যে এলেন দিশা-তলবিন্দর।

উল্লেখ্য, তলবিন্দর একজন পঞ্জাবি গায়ক-গীতিকার। পঞ্জাবি লোকসঙ্গীতকে নতুন মোড়কে তৈরি করেন তিনি। তবে নিজের খ্যাতির সঙ্গে ব্যক্তিগত জীবন মেলাতে চান না। তাই মুখোশে ঢেকে রাখেন মুখ। বয়সে তিনি দিশার চেয়ে পাঁচ বছরের ছোট। তবে দু’জনেই যে যাঁর জগতে যথেষ্ট পরিচিত নাম।

দিশা ও তলবিন্দরের প্রেমের গুঞ্জনের মধ্যে উঠে আসে গায়কের প্রাক্তন প্রেমিকা সনী কৌরের নাম। দিশার সঙ্গে তলবিন্দরের প্রেমের গুঞ্জন ছড়াতেই সনী একটি পোস্টে লিখেছিলেন, “শুধু এইচআইভি বা এসটিআই নয়, কিছু মানুষ কিন্তু জীবনে দুর্ভাগ্য ও অভিশাপও নিয়ে আসে। তাই কার সঙ্গে শয্যা ভাগ করছেন, সে বিষয়ে সতর্ক থাকুন।” এই মন্তব্য নিয়েও জল্পনা তৈরি হয়েছিল। তবে পরে সনী আরও একটি পোস্টে জানান, তাঁকে যেন তলবিন্দর ও দিশার সঙ্গে না জড়ানো হয়।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর কাশিয়াডাঙ্গায় পৃথক অভিযানে নারীসহ তিন মাদক কারবারী গ্রেফতার

নগরীর কাশিয়াডাঙ্গায় পৃথক অভিযানে নারীসহ তিন মাদক কারবারী গ্রেফতার