ঢাকা , বুধবার, ১০ জুন ২০২৬ , ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিয়ামতপুরে বিরসা মুন্ডার ১২৬ তম মৃত্যু দিবস পালন আল্লামা হুছাম উদ্দিন চৌধুরী ফুলতলীকে বাধাগ্রস্ত করার ঘটনায় হাফিজ মাছুম আহমদ দুধরচকীর তীব্র নিন্দা ও প্রতিবাদ রাণীশংকৈলে রাষ্ট্রীয় মর্যাদায় বিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা অলেন শর্মা চার্জার ভ্যানের চাপায় শিশুর মৃত্যু রাজশাহীর দুর্গাপুরে ট্রলিচাপায় আ’হত শিশু রাকিবের মৃ’ত্যু ‘হিটওম্যান’ হয়ে চমকে দিলেন হুমা রাজশাহীতে পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে আরএমপির মতবিনিময় সভা রাজশাহীতে বিজিবির অভিযানে অর্ধশত বোতল ভারতীয় মদ জব্দ রাজশাহীতে বিপুল পরিমান অ্যালকোহল ও ইয়াবা-সহ ৩ মাদক কারবারি গ্রেফতার নগরীতে গাঁজা-ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট-সহ মাদক কারবারী গ্রেফতার -৬ অন্ধ্রপ্রদেশে ভাইজাগ স্টিল প্ল্যান্টে ১৬০০ ডিগ্রির ফুটন্ত লোহা ছিটকে ঝলসে মৃত্যু ৮ শ্রমিক সিরাজগঞ্জে আগুনে পুড়ল কোটি টাকার সম্পদ আয়ু বাড়িয়ে দিতে পারে কফি! কিন্তু জানতে হবে খাওয়ার নিয়ম প্রেমিকার জন্মদিনে ৪ লাখ টাকার উপহার, পরদিনই ব্রেকআপ! ভাত দিতে দেরি হওয়ায় শাবল দিয়ে মাকে হত্যা বিশ্বশান্তিতে অবদান রাখা শান্তিরক্ষীদের প্রধানমন্ত্রীর অভিনন্দন সস্তায় পেয়ে ৩৪ তলায় কিনেছিলেন ফ্ল্যাট, পরে জানলেন ভবনই ৩২ তলার সাহায্য চাইতে প্রতিবেশী যুবকের কাছে ধর্ষণ-ব্লাকমেইলের শিকার প্রবাসীর স্ত্রী দুর্দান্ত পারফরম্যান্সে মোসাদ্দেকের রাজকীয় প্রত্যাবর্তন ৫ উপায় মেনে চললেই ‘ব্রেন ফগ’-এর ঝুঁকি কমানো সম্ভব

তানোরে বিএনপি প্রার্থী শরিফ উদ্দিনের গণসংযোগ

  • আপলোড সময় : ২৬-০১-২০২৬ ০৭:৪১:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০১-২০২৬ ০৭:৪১:৫৬ অপরাহ্ন
তানোরে বিএনপি প্রার্থী শরিফ উদ্দিনের গণসংযোগ তানোরে বিএনপি প্রার্থী শরিফ উদ্দিনের গণসংযোগ
রাজশাহী-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী (ধানের শীষ প্রতিক) মেজর জেনারেল অবঃ শরিফ উদ্দিন  কামারগাঁ ইউনিয়নের (ইউপি) বিভিন্ন ওয়ার্ডের পাড়ায় পাড়ায় গিয়ে বাড়ি বাড়ি  গণসংযোগ ও পথসভা করেছেন। এসব পথসভায় বিএনপির নেতা ও কর্মী-সমর্থকদের পাশাপাশি সাধারণ মানুষের মাঝে ব্যাপক ও উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

জানা গেছে, সোমবার (২৬ জানুয়ারি) দুপুর থেকে ইউপির মাদারিপুর,ভবানীপুর,কামারগাঁ, হরিপুর, কচুয়া, হাতিশাইল ও মালশিরাসহ বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে তিনি গণসংযোগ, পথসভা, উঠান বৈঠক ও নির্বাচনী  কার্যালয়  উদ্বোধন করেন।

এসময় তার সঙ্গে ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক  বিশ্বনাথ সরকার, রাজশাহী জেলা বিএনপির সদস্য তানোর পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমান মিজান, তানোর উপজেলা বিএনপি আহবায়ক আখেরুজ্জামান হান্নান, সাবেক সম্পাদক মফিজ উদ্দিন, পৌর বিএনপির আহবায়ক একরাম আলী মোল্লা,উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হযরত আলী মাস্টার, উপজেলা যুবদলের সদস্য সচিব শরিফ উদ্দিন মুন্সী, সুলতান আহম্মেদ, রবিউল ইসলাম,খলিলুর রহমান, ডায়মন্ড, ইউসুফ আলী,রাজশাহী জেলা যুবদলের যুগ্ন আহবায়ক রবিউল ইসলাম অরন্য কুসুম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক তোফাজ্জুল হোসেন তোফা, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল মালেক,  স্বেচ্ছাসেবক দল নেতা মাহাবুব মোল্লা, ওয়ার্ড বিএনপির নেতা ওবাইদুর রহমান,ডাঃ মিজানুর রহমান মিজান, ও ছাত্রদল নেতা শাহীন সরকারপ্রমুখ। এছাড়াও বিএনপি এবং  সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা ও কর্মী-সমর্থকগণ উপস্থিত ছিলেন। 

এদিকে এসময় উপস্থিত সাধারণ মানুষ মোটা দাগে ব্যারিস্টার পরিবারের দুটি বিষয় একটি বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের  (বিএমডিএ) কৃষি উন্নয়নে অবদান, অপরটি যোগাযোগ বিচ্ছিন্ন তানোরের যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা ও বিদ্যুৎ সুবিধার কথা তুলে ধরে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ব্যারিস্টার পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে আরএমপির মতবিনিময় সভা

রাজশাহীতে পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে আরএমপির মতবিনিময় সভা