ঢাকা , শনিবার, ০৪ জুলাই ২০২৬ , ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গোদাগাড়ীতে ১২ বোতল ভারতীয় মদ সহ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা পবায় প্রান্তিক ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী-পরিবারের মাঝে ২৭ লাখ টাকার সহায়তা বিতরণ ঠাকুরগাঁওয়ের নিখোঁজ হওয়া ৪ স্কুলছাত্রী একদিন পর সিলেটে উদ্ধার: মানবপাচারের আশঙ্কা রাণীশংকৈলে মাঠে গবাদিপশু আনতে গিয়ে বজ্রাপাতে কৃষকের মর্মান্তিক মৃত্যু সিংড়ায় গভীর রাতে স্কুল দপ্তরীর ৪টি খড়ের পালা পুড়ে ছাই কৃষিতে প্রযুক্তিনির্ভর উদ্ভাবন নতুন সম্ভাবনা তৈরি করবে: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল কিয়েভে রাশিয়ার রকেট, ড্রোন হামলায় নিহত ২৭ নগরীতে পুলিশের অভিযান গ্রেপ্তার ১১ ভুল ভঙ্গির কারণেই দ্রুত বুড়িয়ে যাচ্ছে শরীরের পেশিগুলি রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণের সঠিক ধারণা নির্ভর করে গণমাধ্যমের ওপর: তথ্যমন্ত্রী দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম এইচএসসি: পুঠিয়ায় ভুল প্রশ্নপত্র সরবরাহের অভিযোগ, পরীক্ষার্থীদের ক্ষোভ প্রধানমন্ত্রীর সহায়তায় হাসি ফুটল ২২০ অসহায় নারীর মুখে নিয়ামতপুরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক ও ঢেউটিন বিতরণ ভেনেজুয়েলায় ভূমিকম্প: ১৪০ টন কংক্রিটের ধ্বংসস্তূপ থেকে ৮ দিন পর যুবক উদ্ধার ​রাণীশংকৈলে বজ্রপাতে কৃষকের মৃত্যু মাদারীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানে থাকা চাচি-ভাতিজি নিহত ফ্রান্সে তীব্র তাপপ্রবাহে মৃত্যু প্রায় ৯ হাজার জনের তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় খামেনিকে শেষ শ্রদ্ধা জানাল জামায়াতের প্রতিনিধিদল

‘১টি খুন করলে যে সাজা, ১০টি করলেও সেই সাজা’ আরটিভি নিউজ  

  • আপলোড সময় : ২৬-০১-২০২৬ ০৭:০৯:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০১-২০২৬ ০৭:০৯:২১ অপরাহ্ন
‘১টি খুন করলে যে সাজা, ১০টি করলেও সেই সাজা’ আরটিভি নিউজ   ‘১টি খুন করলে যে সাজা, ১০টি করলেও সেই সাজা’ আরটিভি নিউজ  
তোর ভাইকে যেমন ১০ হাজার মানুষের মাঝখানে গুলি করে মেরেছি, ‘৫০ হাজার পুলিশ নিয়ে থাকলেও ঘরে গিয়ে  তোকে মেরে ফেলব, ১টি খুন করলে যে সাজা, ১০টি খুন করলেও সেই সাজা- এভাবেই আজিজ উদ্দিন নামে এক ব্যক্তিকে হুমকি দিয়েছেন চট্টগ্রামের ‘সন্ত্রাসী’ মোবারক হোসেন ওরফে ইমন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে হুমকির এই অডিও। রোববার (২৫ জানুয়ারি) তার হোয়াটসঅ্যাপে হুমকির এই অডিও পাঠানো হয় বলে আজিজ উদ্দিন পুলিশকে জানিয়েছেন।

মোবারক চট্টগ্রামের আলোচিত ‘সন্ত্রাসী’ সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদের ডান হাত হিসেবে পরিচিত। চট্টগ্রামে খুন, চাঁদাবাজি ও প্রকাশ্যে অস্ত্রবাজির ঘটনায় বারবার তার নাম আসছে। কিন্তু পুলিশ তাকে খুঁজে পাচ্ছে না।

হুমকি পাওয়া আজিজ উদ্দিন নগরের বায়েজিদ বোস্তামী থানা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক এবং চট্টগ্রামে বিএনপিপ্রার্থীর নির্বাচনি প্রচারণায় গুলিতে নিহত ‘সন্ত্রাসী’ সরোয়ার হোসেন ওরফে বাবলার ছোট ভাই।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ২ মিনিট ৩০ সেকেন্ডের অডিওর শুরুতেই চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় অশ্লীলভাবে আজিজকে গালিগালাজ করতে শোনা যায়। আজিজকে বলা হয়, ‘কয় দিন ঘরে বসে থাকবি, প্রশাসন কয় দিন পাহারা দেবে। প্রশাসন থেকেই বা কী হবে, তোর ভাইকে ১০ হাজার মানুষের মধ্যে মেরেছি। ৫০ হাজার পুলিশ নিয়ে থাকলেও ঘরে গিয়ে তোকে মেরে ফেলব। তোকে মারতে আমি যাব। তোর ভাইকে মানুষ দিয়ে মাথায় গুলি করে মেরেছি। তোকে গুলি করে পুরো শরীর বোলতার বাসা বানিয়ে ফেলব।’ আজিজকে হত্যার হুমকি দিয়ে আরও বলা হয়, ‘তোকে মারলে কী হবে। ১টি খুন করলে যে সাজা, ১০টি খুন করলেও সেই সাজা।’

গত বছরের ৫ নভেম্বর নগরের বায়েজিদ বোস্তামী থানার খন্দকারপাড়া এলাকায় বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহর গণসংযোগে গুলি করে সন্ত্রাসীরা। এতে ঘটনাস্থলে নিহত হন সরোয়ার হোসেন ওরফে বাবলা। তিনি অন্তত ১৫টি মামলার আসামি। ওই দিন গুলিতে বিএনপিপ্রার্থী এরশাদ উল্লাহসহ আরও চারজন আহত হন। এ ঘটনায় করা মামলায় পুলিশ ১৫ জন আসামি গ্রেপ্তার করলেও এখনো চিহ্নিত করতে পারেনি সরোয়ারকে কে গুলি করেছে। তবে পুলিশ নিশ্চিত হয়েছে, বাঁহাতি কোনো শুটার সরোয়ারকে হত্যা করেছে।

হুমকির বিষয়টি মৌখিকভাবে বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং নগর পুলিশের কমিশনারকে জানানো হয়েছে বলে আজিজ উদ্দিন গণমাধ্যমকে বলেন, আমার ভাই সরোয়ারকে গুলি করে মারার পর থেকে আমাকে প্রায়ই হুমকি দিয়ে আসছে সন্ত্রাসীরা। সর্বশেষ রোববার আমাকে হুমকি দেওয়া হয়। আমি নিরাপত্তাহীনতায় আছি।’

তবে মোবারক পলাতক থাকায় ছড়িয়ে পড়া অডিওর বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি। বায়েজিদ বোস্তামী থানার ওসি জাহিদুল কবির গণমাধ্যমকে  বলেন, ‘সন্ত্রাসী মোবারককে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। বিদেশি নম্বরের হোয়াটসঅ্যাপ থেকে তিনি হুমকি দেওয়াসহ নানা অপরাধ করে আসছেন।’

জানা গেছে, চট্টগ্রাম নগরের বাকলিয়া এক্সেস রোডে জোড়া খুন, পতেঙ্গায় ঢাকাইয়া আকবর হত্যা মামলাসহ সাত মামলার আসামি ফটিকছড়ির কাঞ্চনগরের বাসিন্দা মোবারক। পুলিশ বলছে, অস্ত্র পরিচালনায় বেশ পারদর্শী মোবারক। তার ১৫-২০টি অস্ত্র বহনের ছবি পুলিশের কাছে রয়েছে। জোড়া খুনের ঘটনায় সন্ত্রাসী ও মোটরসাইকেল ভাড়া করে এনেছিলেন তিনিই। মোবারক সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদের অনুসারী হিসেবে দীর্ঘদিন ধরে অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা

স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা